CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL 2026: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না, বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান!

শেষ মুহূর্তে কেন বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান?

IPL Opening Ceremony cancelled
IPL Opening Ceremony cancelled

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়ে গেল। এই ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। এখন সবার মনেই যে প্রশ্নটা ঘোরাফেরা করছে তা হল, শেষ মুহূর্তে কেন বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান?

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হল কেন?

আসলে, গত বছর ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল।আর তখন উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারিয়েছিলেন। আর তাই সেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই মরশুমের জন্য উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই

আইপিএল ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান কবে হবে?

বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল এই পরিপ্রেক্ষাতে ঠিক করেছে যে, ফাইনালের দিন, অর্থাৎ আগামী ৩১শে মে জমকালো সমাপ্তি অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই বোর্ড সচিব দেবজিৎ শাইকীয়া ‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্রকে এই খবর জানিয়ে দিয়েছেন।

আরো পড়ুন: IPL 2026 KKR: হর্ষিত রানা 'আউট', কেকেআরে হর্ষিতের বদলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা ক্রিকেটার!

কী বললেন দেবজিৎ শাইকিয়া:

সূত্রের খবর, শাইকীয়া বলেন, “গত ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এ বার উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না। তবে, ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।”

২০১৯ সালেও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়েছিল:

এর আগে ২০১৯ সালেও পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জাওয়ান নিহত হয়েছিলেন। এর পর বিসিসিআই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। সেইসময় বোর্ডের দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। সেই বার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।

২৮শে মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল:

চলতি মাসের ২৮শে মার্চ অর্থাৎ শনিবার শুরু হচ্ছে আইপিএল ২০২৬। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের  বিরুদ্ধে এদিন মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরো পড়ুন: Shakib Al Hasan: শাকিব আল হাসান অবশেষে বাংলাদেশে ফিরছেন! শাকিবকে নিয়ে কী জানালেন বিসিবি প্রধান?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে