CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL 2026 KKR: হর্ষিত রানা 'আউট', কেকেআরে হর্ষিতের বদলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা ক্রিকেটার!

চলতি মাসের ২৯শে মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই মরসুমের প্রথম ম্যাচে খেলতে নামছে তারা। প্রতিপক্ষ থাকবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এই মরশুমের আইপিএলে যথেষ্ট সমস্যায় পড়েছে কেকেআর। একের পর এক তারকা ক্রিকেটার চোট নিয়ে পড়ে আছেন, আর তাতেই মহা সমস্যায় পড়েছেন কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যেই আবার চোট পাওয়া হর্ষিত রানার পরিবর্তে দলে এন্ট্রি নিলেন নবদীপ সাইনি।

Navdeep Saini replaces Harshit Rana
Navdeep Saini replaces Harshit Rana

মাঝে আর মাত্র একটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল ২০২৬। ২৮শে মার্চ থেকেই শুরু হচ্ছে এই মরশুমের আইপিএল। চলতি মাসের ২৯শে মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই মরসুমের প্রথম ম্যাচে খেলতে নামছে তারা। প্রতিপক্ষ থাকবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এই মরশুমের আইপিএলে যথেষ্ট সমস্যায় পড়েছে কেকেআর। একের পর এক তারকা ক্রিকেটার চোট নিয়ে পড়ে আছেন, আর তাতেই মহা সমস্যায় পড়েছেন কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যেই আবার  চোট পাওয়া হর্ষিত রানার পরিবর্তে দলে এন্ট্রি নিলেন নবদীপ সাইনি। আইপিএল-এর তরফে ইতিমধ্যেই বিবৃতি জারি করে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।  

কেকেআরে যোগ দেওয়ায় কত টাকা পাচ্ছেন নবদীপ সাইনি?

আইপিএলের তরফে এক বিবৃতিতে ইতিমধ্যেই বলা হয়েছে যে, ৭৫ লক্ষ টাকার বিনিময়ে কেকেআরে যোগ দিয়েছেন নবদীপ সাইনি। বেশ কয়েকদিন ধরেই নাইটদের অনুশীলনে সাইনিকে দেখা গিয়েছিল। তাই এবার কার্যত রাহানেদের দলে ঢুকে পড়লেন নবদীপ। কলকাতায় যোগ দিয়ে আবারও আইপিএলের সেই মূল স্রোতে ফিরতে চাইছেন নবদীপ। 

আইপিএলে কবে অভিষেক ঘটেছিল নবদীপ সাইনির:

সালটা ২০১৯। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অভিষেক ঘটেছিল তাঁর এখনও পর্যন্ত মোট ৩২টি ম্যাচে ২৩টি উইকেট পেয়েছেন তিনি নবদীপ।

আরো পড়ুন: Shakib Al Hasan: শাকিব আল হাসান অবশেষে বাংলাদেশে ফিরছেন! শাকিবকে নিয়ে কী জানালেন বিসিবি প্রধান?

কেকেআর শিবিরে যোগ দিয়ে কী বললেন নবদীপ সাইনি?

সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে নবদীপ সাইনি বলেন, "কেকেআরের হয়ে খেলা আমার কাছে খুবই গর্বের। এটা একটা আলাদা অনুভতি। এই মরসুমটা আমার কাছে চ্যালেঞ্জের।"

বেশ গত কয়েকটা মরসুম একেবারেই ভালো বায়নি নবদীপ সাইনির জন্য। তাই সেই প্রসঙ্গে তিনি বলেন, "শেষ কয়েকটা বছর জীবনে উত্থান-পতনের মধ্যে দিয়েই গেছে। কলে এই বছরটা আমার কাছে পুনরুজ্জীবনের মত। কঠিন সময়ে পরিশ্রম করে গিয়েছি। তাই আজ তার সুফল পেলাম।"

আরো পড়ুন: Jasprit Bumrah: কেকেআরের মুখোমুখি হয়ে রবিবার প্রথম ম্যাচে কি আদৌ খেলতে পারবেন জাসপ্রীত বুমরাহ?

মাথিশা পাথিরানার কি আদৌ আসবেন:

শ্রীলঙ্কান পেস বোলার মাথিশা পাথিরানাকে নিয়েও এখনও যথেষ্ট সংশয় রয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পদ থেকে পাথিরানাকে ফিট ঘোষণা করা হলেও, আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়নি তাঁকে। তাই তিনি কবে নাইট শিবিরে যোগ দেবেন তা নিয়েও কার্যত জল্পনা চলছে। ইতিমধ্যেই বুধবার মুম্বই চলে গিয়েছেন দলের ক্রিকেটাররা। ওয়াংখেড়েতে রোহিত, হার্দিকদের বিরুদ্ধে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করতে একেবারে মরিয়া নাইট শিবির।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে