CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Shakib Al Hasan: শাকিব আল হাসান অবশেষে বাংলাদেশে ফিরছেন! শাকিবকে নিয়ে কী জানালেন বিসিবি প্রধান?

নিজেদের জেদের কারণে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ খেলা হয়নি বাংলাদেশের। সেই কারণে ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের মতানৈক্যের খবরও সামনে আসে। তার উপরে আবার তৎকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের উপর দোষ চাপিয়েছিলেন। কিন্তু নতুন সরকার গঠনের পর সেই ছবিটা কার্যথ পালটাতে চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। দলে আবারও শাকিব আল হাসানকে ফেরানোর চেষ্টা শুরু করে দিয়েছে বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

Will Shakib Al Hasan return to Bangladesh
Will Shakib Al Hasan return to Bangladesh

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এই কয়েকদিন আগেও একেবারে তলানিতে ঠেকেছিল। তাই নিজেদের জেদের কারণে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ খেলা হয়নি বাংলাদেশের। সেই কারণে ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের মতানৈক্যের খবরও সামনে আসে। তার উপরে আবার তৎকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটারদের উপর দোষ চাপিয়েছিলেন। কিন্তু নতুন সরকার গঠনের পর সেই ছবিটা কার্যথ পালটাতে চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। দলে আবারও শাকিব আল হাসানকে ফেরানোর চেষ্টা শুরু করে দিয়েছে বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। হাবিবুল বাশার চান, এই অভিজ্ঞ অলরাউন্ডার অন্তত আরও দু'বছর জাতীয় দলের হয়ে খেলুক এবং ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপেও অংশ নিক।

বাংলাদেশ ক্রিকেট শিবিরে আবারও ফিরছেন শাকিব আল হাসান!

২০২৪ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার জন্য সেই যে দেশ ছেড়েছিলেন শাকিব, তারপর আর তিনি দেশে ফেরেননি। কিন্তু তবুও তিনি দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাই প্রাক্তন এই বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশে ফেরাতে নতুন‌ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। 

শাকিবকে নিয়ে হাবিবুর বাশারের মন্তব্য:

নতুন করে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার শাকিবের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিসিবি-র প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সূত্রের খবর, তিনি বলেন, “শাকিবকে আমরা শুধুমাত্র একটা সিরিজের জন্য ভাবছি না। যদি ওকে দলে ফেরানো যায়, তাহলে দীর্ঘ সময়ের জন্যই পরিকল্পনা করা হবে। প্রস্তুতি ছাড়া ও হঠাৎ এসে খেলবে, এমনটা ভাবা ঠিক নয়।”

আরো পড়ুন: Jasprit Bumrah: কেকেআরের মুখোমুখি হয়ে রবিবার প্রথম ম্যাচে কি আদৌ খেলতে পারবেন জাসপ্রীত বুমরাহ?

বাংলাদেশ ক্রিকেট শিবিরে ঠিক কবে শাকিবকে দেখা যাবে?

চলতি বছর ১৭ এপ্রিল থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর বিরুদ্ধে ঘরের মাঠে সাদা বলের সিরিজে শাকিবকে দেখা যাবে না বলেই জানিয়েছেন বাশার। তিনি এ প্রসঙ্গে বলেছেন, “নিউজিল্যান্ড সিরিজের আগে সময় খুব কম। শাকিব এখন কতটা ম্যাচ ফিট, সেটা আমরা জানি না। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।” 

প্রসঙ্গত, কয়েক মাস আগে বিসিবি সূত্রে জানা গিয়েছিল যে, শাকিব আল হাসানকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দিতে তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর নিষ্পত্তি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছিল সহযোগিতা চেয়ে। এমনকি এ ব্যাপারে শাকিবকেও সব জানানো হয়েছে।

আরো পড়ুন: Rinku Singh: আইপিএল ২০২৬-এ কেকেআরের তরফে বড় 'পদ' পেয়ে গেলেন রিঙ্কু সিং!

শাকিবের ভবিষ্যৎ কী হতে চলেছে?

শাকিবের ভবিষ্যৎ নিয়ে নির্বাচক প্রধান যথেষ্ট আশাবাদী। শাকিবের ভবিষ্যৎ প্রসঙ্গে বিসিবি-র প্রধান নির্বাচক বলেন, “আমি মনে করি শাকিবের এখনও অন্তত দু'বছর ক্রিকেট বাকি আছে। আমরা চাই ও দীর্ঘ সময় দলে থাকুক। এমনকী ২০২৭ বিশ্বকাপ অংশ নিক।” 

হাবিবুল বাশার কে:

২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা নির্বাচকমণ্ডলীর সদস্য ছিলেন হাবিবুল বাশার। আর তাই এবার প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়ে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে শাকিবকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ফেরাতে চাইছেন তিনি।

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে