মহা বিতর্কে জড়াল রাজস্থান রয়্যালস, ডাগআউটে 'মোবাইল' ব্যবহার সাপোর্ট স্টাফের, আর পাশেই রয়েছে সূর্যবংশী, এবার কী হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। কিন্তু জয়ের আনন্দের মাঝেই এবার বিতর্কে জড়াল রাজস্থান রয়্যালস। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের সময় দলের এক সাপোর্ট স্টাফকে ডাগআউটে মোবাইল ব্যবহার করতে দেখা গেছে। তার পর থেকেই মামলা গরম হয়ে উঠেছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। কিন্তু জয়ের আনন্দের মাঝেই এবার বিতর্কে জড়াল রাজস্থান রয়্যালস। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিরুদ্ধে ম্যাচের সময় দলের এক সাপোর্ট স্টাফকে ডাগআউটে মোবাইল ব্যবহার করতে দেখা গেছে। তার পর থেকেই মামলা গরম হয়ে উঠেছে। এমনকি তাঁর পাশে থাকা বৈভব সূর্যবংশী-র চোখও ছিল সেই মোবাইলের দিকে। আর এই ঘটনায় রাজস্থানের বিরুদ্ধে আইপিএলের নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে।
মোবাইল ব্যবহার নিয়ে কী বলছে আইপিএলের নিয়ম?
আসলে, আইপিএলের নিয়ম অনুযায়ী, খেলা চলাকালীন ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা সাজঘরে মোবাইল ব্যবহার করতে পারেন না। কেবলমাত্র দলের ম্যানেজার নিজের কাছে মোবাইল রাখতে পারেন। আর তিনিও নির্দিষ্ট কারণ ছাড়া সেটি ব্যবহার করতে পারেন না। ম্যাচ গড়াপেটা ঠেকাতেই এই নিয়ম। রাজস্থানের বিরুদ্ধে এই নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে।
কে মোবাইল ব্যবহার করছিলেন ম্যাচকালীন?
এদিন খেলা চলার সময় দেখা গিয়েছে, রাজস্থানের এক সাপোর্ট স্টাফ ডাগআউটের ঠিক পাশে দাঁড়িয়ে মোবাইলে কিছু একটা দেখছেন। আর তাঁর পাশেই ছিল ১৫ বছরের বৈভবও। তার চোখও ছিল ওই মোবাইলের দিকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও। প্রশ্ন উঠেছে আইপিএলের নজরদারি ব্যবস্থা বা নিয়ম কি শিথিল করা হয়েছে? না হলে কী ভাবে রাজস্থানের ওই সাপোর্ট স্টাফ ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ব্যবহার করলেন বিনা বাধায়।
মোবাইল বিতর্ক নিয়ে কী জানাচ্ছে রাজস্থান রয়্যালস:
এই বিতর্ক তৈরি হলেও এ ব্যাপারে রাজস্থান দল বা কর্তৃপক্ষের তরফে কোনও প্রকার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। নিয়মভঙ্গ হয়ে থাকলে শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের। আইপিএলে টানা চারটি ম্যাচ জিতে রিয়ান পরাগের দল অবশ্য পয়েন্ট তালিকায় এখন শীর্ষ রয়েছে।
আরো পড়ুন: কেকেআরকে নিয়ে ঠাট্টা, মহ ঝামেলায় পড়লেন শ্রেয়স আইয়ারের বোন, বিতর্কের 'জল' গড়াল বহুদূর!
ট্যাগ:


