CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

কেকেআরকে নিয়ে ঠাট্টা, মহ ঝামেলায় পড়লেন শ্রেয়স আইয়ারের বোন, বিতর্কের 'জল' গড়াল বহুদূর!

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়ে পোস্ট মুছতে বাধ্য হলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচের পর সমাজমাধ্যমে দাদার পাশে দাঁড়িয়ে একটি পোস্ট করেছিলেন শ্রেষ্ঠা আইয়ার। কিন্তু তাতেই ঘটে গেল বিরাট কান্ড।

Shrestha Iyer on KKR
Shrestha Iyer on KKR

আইপিএল ২০২৬-এর মাঝেই ঘটে গেল বিরাট কান্ড। সোস্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়ে পোস্ট মুছতে বাধ্য হলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচের পর সমাজমাধ্যমে দাদার পাশে দাঁড়িয়ে একটি পোস্ট করেছিলেন শ্রেষ্ঠা আইয়ার। কিন্তু তাতেই ঘটে গেল বিরাট কান্ড। যার ফলে ক্রিকেটপ্রেমীদের একাংশের ক্ষোভে পড়ে শেষমেষ পোস্টটি ডিলিট করে দেন শ্রেষ্ঠা।

কেকেআর-কে নিয়ে এমন কী পোস্ট করেছিলেন শ্রেয়স আইয়ারের বোন?

দিন কয়েক আগে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল জেতার পরও কেকেআর কর্তৃপক্ষ তাঁকে দলে রাখেননি। আর সে কথাটাই মনে করিয়ে দিয়ে দাদার পাশে দাঁড়িয়ে কিছুটা মজার ছলে কেকেআর বিরোধী একটি পোস্ট করেন শ্রেষ্ঠা। ইডেন গার্ডেন্সে কেকেআর-পঞ্জাব ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ার পর সমাজমাধ্যমে একটি মজার রিল পোস্ট করেন শ্রেষ্ঠা। সেখানে তিনি লিখেছিলেন, ‘‘আমরা পঞ্জাবি। আমাদের মন অনেক বড়। তাই এক পয়েন্ট দান করে দিলাম।’’ কেকেআরের নাম না করলেও তাঁর ইঙ্গিত যে কেকেআরই ছিল, তা বুঝতে আর মোটেও অসুবিধা হয়নি ক্রিকেটপ্রেমীদের।

আরো পড়ুন: RR vs RCB: ভারতীয় ক্রিকেটের 'দ্বিতীয় সচিন' এট্রি নিয়ে নিয়েছে, বৈভব সূর্যবংশীর খেলা দেখে সবাই 'থ'!

শ্রেষ্ঠা আইয়ারের দিকে ধেয়ে আসে কটাক্ষ!

এরপর কেকেআর সমর্থকদের একাংশ নিশানা করেন শ্রেষ্ঠা আইয়ারকে। সমাজমাধ্যমে হুমকিও দেওয়া হয় পঞ্জাব কিংস অধিনায়কের বোনকে। কয়েক জন ক্ষুব্ধ সমর্থক তাঁকে মনে করিয়ে দেন যে, কেকেআর তিন বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্জাব এক বারও জিততে পারেনি। একের পর এক কটাক্ষের পর বিতর্কিত সেই রিলটি ডিলিট করে দিয়েছেন শ্রেয়সের বোন।

বিতর্কিত রিল নিয়ে শ্রেষ্ঠার মন্তব্য:

তবে রিল মুছলেও শ্রেষ্ঠার দাবি, তিনি কোনও ভুল করেননি। তিনি বললেন, ‘‘মজার ছলে একটা ভিডিয়ো তৈরি করেছিলাম। কাউকে আঘাত করতে চাইনি। কিন্তু অনেকেই সেটা অন্য ভাবে নিয়েছেন। অনেকে কটাক্ষ করেছেন। কেউ কেউ হুমকিও দিয়েছেন। এতটা আশা করিনি। আমি ভিডিওটা সরিয়ে নিলাম। ভুল করিনি। তবে আমি আমার দাদা এবং ওর দলকে সম্মান করি। পঞ্জাব কিংসের জন্য নেতিবাচক কিছু চাই না।’’

আরো পড়ুন: IPL 2026: আইপিএল না খেললে ১ কোটি ৬০ লাখ টাকা জলে যাবে এই শ্রীলঙ্কান ক্রিকেটারের, তড়িঘড়ি মামলা উঠল আদালতে!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে