আইপিএলের নিয়ম ভাঙল রাজস্থান রয়্যালস, নাম জড়াচ্ছে বৈভব সূর্যবংশীরও! তাতেই 'বিস্ফোরক' ললিত মোদি!

বিরাট নিয়মভঙ্গ হয়েছে আইপিএলে! যা কার্যত দুর্নীতির শামিল। তাই এবার দ্রুত পদক্ষেপ করতে হবে বিসিসিআইকে। হ্যাঁ, এই পরিস্থিতিতে জোরাল দাবি জানালেন ক্রোড়পতি লিগের পথিকৃৎ ললিত মোদি। কিন্তু এখন প্রশ্ন হল, কীসের দুর্নীতি?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Vaibhav Suryavanshi Lalit Modi
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

বিরাট নিয়মভঙ্গ হয়েছে আইপিএলে! যা কার্যত দুর্নীতির শামিল। তাই এবার দ্রুত পদক্ষেপ করতে হবে বিসিসিআইকে। হ্যাঁ, এই পরিস্থিতিতে জোরাল দাবি জানালেন ক্রোড়পতি লিগের পথিকৃৎ ললিত মোদি। কিন্তু এখন প্রশ্ন হল, কীসের দুর্নীতি? আসলে আরসিবি’র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাজস্থানের এক স্টাফকে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে। আর তাতে উঁকিঝুঁকি মারতে দেখা গিয়েছে বৈভব সূর্যবংশীকেও। আর সেটাকেই ঘোর দুর্নীতি বলছেন ললিত মোদি

আইপিএলের কোন নিয়ম ভঙ্গ করল রাজস্থান রয়্যালস?

গত শুক্রবার আরসিবির মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। আর ম্যাচ চলাকালীন একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে মহা বিতর্ক। ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, রাজস্থান দলের ম্যানেজার রোমি ভিন্ডের স্টাফ ডাগআউটে বসে মোবাইলে কিছু দেখছেন। আর তাঁর ঠিক পাশেই বসেছিলেন ১৫ বছরের বৈভব। তার দৃষ্টিও তখন মোবাইলের স্ক্রিনের দিকেই ছিল। এই ঘটনাটি স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের বিষয়টি কতটা নিয়মসিদ্ধ, তা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন: এ কি! ৩৬ বলে ৫৯ রান করা আয়ুষ মাত্রেকে কেন মাঝপথে তুলে নিল চেন্নাই? কারণ জানলে অবাক হবেন!

মোবাইল ব্যবহার করা নিয়ে কী বলছে আইপিএলের নিয়ম?

আইপিএলের ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেরা ডাগআউট বা ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারেন না। কেবলমাত্র দলের ম্যানেজার এবং মিডিয়া ম্যানেজার মোবাইল সঙ্গে রাখতে পারেন। তবে সেটা ডাগ আউটে বা প্লেয়িং এরিয়ায় ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ম্যাচ ফিক্সিং ঠেকাতেই এই নিয়ম। রাজস্থান দলের ম্যানেজার রোমি ভিন্ডের ডাগ আউটে মোবাইল ব্যবহার করাতেই ওই বিতর্ক। শোনা যাচ্ছে, আইপিএল কর্তৃপক্ষের তরফেও এ নিয়ে কড়া অবস্থান নেওয়া হচ্ছে। এমনকি, রাজস্থানের ম্যানেজার শাস্তি পেতে পারেন।

এই ঘটনায় কী বললেন ললিত মোদী:

ভাইরাল ওই ভিডিও শেয়ার করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন আইপিএলের অন্যতম প্রতিষ্ঠাতা ললিত মোদিও। 

ললিত মোদীর বিষ্ফোরক মন্তব্য:

এ প্রসঙ্গে তিনি বলছেন, "আমি জানি না এরকম কিছু হয়েছে কিনা। হলে সেটা পুরোপুরি ভুল-ভুল। এটা হয়ে থাকলে দ্রুত আইপিএলের গভর্নিং কাউন্সিলকে ব্যবস্থা নিতে হবে।" তাঁর প্রশ্ন, "এত কিছু হয়ে গেল তাহলে আইপিএলের দুর্নীতি দমন শাখা করছিলটা কী?"

আরো পড়ুন: CSK vs DC: আইপিএল ২০২৬-এ কেকেআর সবার 'লাস্টে', সঞ্জুর শতরানে জয় হাসিল করে নিল চেন্নাই!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে