CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

CSK vs DC: আইপিএল ২০২৬-এ কেকেআর সবার 'লাস্টে', সঞ্জুর শতরানে জয় হাসিল করে নিল চেন্নাই!

চেন্নাইয়ের এই জয়ের ফলে এই মরশুমের আইপিএলের পয়েন্ট তালিকায় একেবারে সবার নীচে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স। তারাই হল একমাত্র দল, যারা এই বার এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি।

Sanju Samson century vs DC
Sanju Samson century vs DC

আইপিএল ২০২৬-এ অবশেষে জয়ের খাতা খুলল চেন্নাই সুপার কিংস। হ্যাঁ, শেষমেষ চতুর্থ ম্যাচে প্রথম জয় পেল চেন্নাই। সঞ্জু স্যামসনের শতরানের উপর ভর করেই ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস-কে ২৩ রানে হারাল তারা।

চেন্নাই সুপার কিংস জিততেই পয়েন্ট টেবিলের লাস্টে চলে গেল কেকেআর!

হ্যাঁ, চেন্নাইয়ের এই জয়ের ফলে এই মরশুমের আইপিএলের পয়েন্ট তালিকায় একেবারে সবার নীচে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স। তারাই হল একমাত্র দল, যারা এই বার এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি। এদিকে আইপিএলে ভালো শুরু করেও পর পর দুটি ম্যাচ হেরে চাপ বাড়ল দিল্লি ক্যাপিটালসের উপর।

দিল্লির বিরুদ্ধে সঞ্জু স্যামসনের দুর্দান্ত শতরান!

প্রথম তিন ম্যাচে রান ছিল না। তিন ম্যাচ মিলিয়ে তিনি করেছিলেন ২২ রান। আর তারপরেই সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। বহু প্রশ্নও উঠছিল। কিন্তু অবশেষে সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন সঞ্জু। চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম সেঞ্চুরি করলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫২ বলে শতরান করলেন ভারতীয় ব্যাটার। এটি হল আইপিএলে তাঁর চতুর্থ শতরান। এর আগে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তিনটি শতরান করেছেন সঞ্জু স্যামসন

আরো পড়ুন: ৬,৬,৬,৬,৬,৬… পাঞ্জাবের বিপক্ষে আজ জ্বলে উঠলেন অভিষেক শর্মা!

আইপিএল ২০২৬-এ চেন্নাইয়ের হয়ে খেলছেন সঞ্জু:

এই মরশুমের  নিলামের আগে সঞ্জুকে দলে পেতে কার্যত মরিয়া ছিল চেন্নাই। রবীন্দ্র জাডেজা ও স্যাম কারেনের মতো দুই ক্রিকেটারকে দিয়ে সঞ্জুকে নিয়েছিল তারা। মহেন্দ্র সিংহ ধোনির বিকল্প হিসাবে সঞ্জুকে তৈরি করছে চেন্নাই। গত মাসে ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন সঞ্জু। ফলে  তাঁর প্রতি প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। কিন্তু প্রথম তিন ম্যাচে রান পাননি সঞ্জু।

তবে সঞ্জুর শতরানের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে দিল্লির পাথুম নিসঙ্কের। কারণ, ৫২ রানের মাথায় অক্ষরের বলে লং অফে সঞ্জুর সহজ ক্যাচ নিতে পারেননি তিনি। সেই ক্যাচ ধরতে পারলে হয়তো চেন্নাইয়ের রান ২০০ পার হত না। নিসঙ্কের সেই ভুলের মাশুল দিতে হয় দিল্লিকে। তার পর থেকে আরও হাত খুলতে শুরু করেন সঞ্জু। ১৯তম ওভারে ৪ মেরে নিজের শতরান পূরণ করেন সঞ্জু। তাঁর উল্লাসের ধরন দেখে বোঝা যাচ্ছিল, কতটা স্বস্তি পেয়েছেন। শেষ দু’ওভারে আবার একটু রান হয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রান করে চেন্নাই। সঞ্জু ৫৬ বলে ১১৫ ও দুবে ১০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। আর চেন্নাইয়ের এই রানটাকেই চেজ করতে পারেনি দিল্লি।

আরো পড়ুন: মহা বিতর্কে জড়াল রাজস্থান রয়্যালস, ডাগআউটে 'মোবাইল' ব্যবহার সাপোর্ট স্টাফের, আর পাশেই রয়েছে সূর্যবংশী, এবার কী হবে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে