RR vs MI: যশস্বী জয়সওয়াল আর বৈভবের তান্ডবে ১৫০ করে ফেলল রাজস্থান, মুম্বইকে জিততে করতে হবে ১৫১ রান!
বেশ খানিকক্ষণ আগেই বৃষ্টি থেমে গিয়েছিল। তাই খেলা শুরু হল। কিন্তু, কয়েকটি বিশেষ নিয়ম পালন করতে হচ্ছে আজকের ম্যাচে। প্রথমত, দুটো দলই ১১-১১ ওভার খেলার সুযোগ পাচ্ছে।

আইপিএল ২০২৬-এ আজকে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং ৫ বারের চ্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
বৃষ্টি থামতেই হল ১১ ওভারের খেলা!
বেশ খানিকক্ষণ আগেই বৃষ্টি থেমে গিয়েছিল। তাই খেলা শুরু হল। কিন্তু, কয়েকটি বিশেষ নিয়ম পালন করতে হচ্ছে আজকের ম্যাচে। প্রথমত, দুটো দলই ১১-১১ ওভার খেলার সুযোগ পাচ্ছে। এরমধ্যে ৩.২ ওভার থাকছে পাওয়ারপ্লে। ২ জন বোলার চার ওভার করে বল করতে পারবেন। আর একজন বোলার করবেন ৩ ওভার।
রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স!
রাজস্থানের হয়ে আজকেও ওপেন করতে নামলেন যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। প্রথম ওভারে বল করতে এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের পেস তারকা দীপক চাহার। এই ওভারে যশস্বী মোট ২২ রান সংগ্রহ করলেন।
রাজস্থান রয়্যালস তৃতীয় ওভারে বিনা উইকেট হারিয়ে ৫৮ রান করে ফেলেছে। যশস্বী জয়সওয়াল ৩৭ এবং বৈভব সূর্যবংশী ২০ রানে ব্যাট করছেন।
রাজস্থানের প্রথম উইকেটের পতন ঘটে:
শার্দূল ঠাকুরের বলে বৈভব সূর্যবংশী বড় শট হাঁকাতে গিয়ে আউট হয়ে গেলেন। ১৪ বলে তিনি ৩৯ রান করেছেন।
এরপর আল্লাহ গজনফারের বলে মাত্র ২ রান করে আউট হয়ে গেলেন ধ্রুব জুরেল।
তারপর রাজস্থানের তৃতীয় উইকেটের পতন ঘটল। রিয়ান পরাগ ২০ রান করে আল্লাহ গজনফারের বলে আউট হয়ে গেলেন।
মুম্বই ইন্ডিয়ান্সকে জেতার জন্য ১৫১ রান করতে হবে আজ:
শেষ হল রাজস্থান রয়্যালসের ব্যাটিং। নির্ধারিত ১১ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ১৫০ রান করে ফেলেছে। তাই এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে জিততে হলে ১৫১ রান করতে হবে। রাজস্থানের হয়ে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। দুজনেই শুরুটা বেশ বিধ্বংসী মেজাজে করেন। বৈভব ৩৯ রানে আউট হয়ে গেলেনও, ৭৭ রানে অপরাজিত থাকেন যশস্বী।
আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা ছক্কা ১০৬ মিটার, কীভাবে এই ছক্কা হাঁকালেন টিম ডেভিড?
ট্যাগ:


