CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬-এর এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা ছক্কা ১০৬ মিটার, কীভাবে এই ছক্কা হাঁকালেন টিম ডেভিড?

টিম ডেভিডের হিটের পরে চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদের উপর গিয়ে পড়ে সেই বল। আর সেটাই হল এখনও পর্যন্ত এই আইপিএলের সবচেয়ে বড় ছক্কা। কিন্তু কীভাবে এই ছক্কা মারলেন ডেভিড?

Tim David 106 m six
Tim David 106 m six

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৫ বলে ৭০ রানের ইনিংসে ৮টি ছক্কা মেরে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন টিম ডেভিড। তার মধ্যে একটি ছক্কা ছিল ১০৬ মিটার লম্বা। টিম ডেভিডের হিটের পরে চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদের উপর গিয়ে পড়ে সেই বল। আর সেটাই হল এখনও পর্যন্ত এই আইপিএলের সবচেয়ে বড় ছক্কা। কিন্তু কীভাবে এই ছক্কা মারলেন ডেভিড? এবার এর নেপথ্যেই মেন কাহিনি ফাঁস করলেন ডেভিড।

আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত লম্বা ছক্কা হাঁকিয়েছেন টিম ডেভিড!

অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার জানিয়েছেন যে, অনুশীলনে সতীর্থদের মধ্যে ছক্কা মারার প্রতিযোগিতায় হয়। কে চিন্নাস্বামীর ছাদে বল মারতে পারবেন, আর সেই লড়াই চলে। তার ফসল সে দিনের ১০৬ মিটার লম্বা ছক্কা। 

আরো পড়ুন: বরুণ চক্রবর্তী কি খেলা ভুলে গেছেন? বরুণের ফর্ম নিয়ে উঠছে নানান প্রশ্ন!

সবচেয়ে লম্বা ছক্কা নিয়ে ডেভিডের মন্তব্য:

সূত্রের খবর, এ প্রসঙ্গে টিম ডেভিড বলেন, “অনুশীলনে আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়। আমরা চিন্নাস্বামীর ছাদে বল মারার চেষ্টা করি। সেটাও করা হয় এক পাশের পিচ থেকে। ফলে দূরত্ব আরও বেড়ে যায়।”

এই অনুশীলনের ফলে খেলার সময় ছক্কা মারতে তাঁদের সুবিধা হয় বলে জানিয়েছেন ডেভিড। তিনি বলেন, “অনুশীলনে অনেক দূর থেকে ছক্কা মারতে হয় বলে ম্যাচের সময় আরও সুবিধা হয়। কারণ, তখন তো দূরত্ব কমে যায়। ওভারটন সেই বলটা জোরেই করেছিল। ঠিকঠাক ব্যাটে লেগেছিল। তাই ছাদে চলে গিয়েছে।”

১০৬ মিটার লম্বা ছক্কা মারার পর কী করেন টিম ডেভিড?

১০৬ মিটার লম্বা ছক্কা মারার পর সতীর্থদের উদ্দেশ্যে চুমু ছোড়েন টিম ডেভিড। ডাগ আউটে বসে থাকা বিরাট কোহলি-সহ বাকিদের মুখে হাসি ফোটে। আর এতে বোঝাই যাচ্ছিল, অনুশীলনের মতোই ম্যাচেও ফুরফুরে মেজাজে রয়েছে গোটা দল। তার ফল পাচ্ছে বেঙ্গালুরু। পর পর দুটি ম্যাচ জিতে ভালো শুরু করেছে বিরাটরা।

আরো পড়ুন: CSK vs DC: দিল্লি ম্যাচের আগে বিরাট পরীক্ষা ধোনির, সুখবর পেতে চলেছে চেন্নাই!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে