এভাবে আইপিএল খেলতে চান না রোহিত শর্মা! মুম্বইকে আগেভাগেই সতর্ক করে দিলেন 'হিটম্যান'!
যদি মুম্বই টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মার এই প্রস্তাবে সম্মতি দেয়, তা হলে রোহিতকে বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে একসঙ্গে মাঠে দেখা যাবে। যদিও, বর্তমান ও প্রাক্তন অধিনায়কের এই জুটি আগামীতে কতটা সফল হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

চলতি টি-২০ বিশ্বকাপের মাঝেই সামনে চলে এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে বড়সড় আপডেট। আইপিএল মানেই একটা আলাদা উত্তেজনা। এখন থেকেই ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছে আইপিএলের জন্য। কোন ক্রিকেটার কেমন খেলবেন এখন সেটাই হল দেখার বিষয়। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সকে ঘিরে বেশ জলঘোলা হয়েছে। সাম্প্রতিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, ২০২৬ সালের আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজ়িকে নাকি কড়া সতর্কবার্তা দিয়েছেন রোহিত শর্মা।
চলতি টি-২০ বিশ্বকাপ শেষ হলেই বেশির ভাগ ভারতীয় ক্রিকেটার এই মরশুমে IPL-এর প্রস্তুতিতে নেমে পড়বেন। রোহিত শর্মাও আবার মুম্বইয়ের হয়েই খেলতে প্রস্তুত। কিন্তু এ বার রোহিতকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।
আরো পড়ুন: তীরে এসে তরী ডুবতে চলেছে ভারতীয় দলের! বিশ্বকাপ থেকে ভারতের 'বিদায় ঘন্টা' প্রায় পাকা!
দলের মধ্যমণি হতে চান রোহিত!
২০২৫ সালের আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স তাদের দলে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসে। কয়েকজন নতুন ক্রিকেটার দলে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু মূল কোর গ্রুপ ধরে রাখা হয়েছে। আর তাই রোহিত শর্মাকেও ২০২৬ সালের মিনি অকশনের আগে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজ়ি।
রোহিত শর্মার অধিনায়কত্বেই মুম্বই পাঁচ বার আইপিএল ট্রফি জিতেছে। যা তাদের লিগের জন্য সত্যিই অবিস্মরণীয়। তবে গত মরশুমে রোহিত মূলত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবেই খেলেছিলেন। আসলে, ২০২৫ মরশুমে শুরু থেকেই মুম্বই অনিয়মিত পারফরম্যান্সের কারণে চাপে পড়ে। তবে, একথাও সত্য যে তারা প্লে-অফে পৌঁছেছিল। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মুম্বই ইন্ডিয়ান্স।
কেন 'ইমপ্যাক্ট প্লেয়ার' হয়ে খেলবেন না রোহিত?
SportsYaari-র এক রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা চান পূর্ণ সময়ের ক্রিকেটার হিসেবে খেলতে, কেবলমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়। গত মরশুমেও ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে পরে দল ফিল্ডিংয়ে নামলে তাঁকে বদলে দেওয়া হত। কিন্তু এইবার তিনি নিয়মিত ক্রিকেটারের মতো দলের হয়ে অবদান রাখতে বেশি আগ্রহী। আর এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর সিদ্ধান্তের তুলনা টানা হচ্ছে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে, যাঁরা কোনো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, নিয়মিত সদস্য হিসেবেই খেলেন।
আরো পড়ুন: ফের ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসলেন শিখর ধাওয়ান, শিখরের 'আইরিশ' বউকে দেখেছেন কী?
যদি মুম্বই টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মার এই প্রস্তাবে সম্মতি দেয়, তা হলে রোহিতকে বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে একসঙ্গে মাঠে দেখা যাবে। যদিও, বর্তমান ও প্রাক্তন অধিনায়কের এই জুটি আগামীতে কতটা সফল হবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
আগের আইপিএলে রোহিতের নজরকাড়া পারফরম্যান্স!
হ্যাঁ, ২০২৫ সালের আইপিএলে রোহিত শর্মা ১৫ ইনিংসে মোট ৪১৮ রান করেন। অর্থাৎ, তাঁর গড় ছিল ২৯.৮৫। চারটি অর্ধশতরান ছিল রোহিতের ঝুলিতে। এমনকি তিনি ৪১টি চার ও ২২টি ছক্কা মারেন।
Souvik Das
editor


