CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

তীরে এসে তরী ডুবতে চলেছে ভারতীয় দলের! বিশ্বকাপ থেকে ভারতের 'বিদায় ঘন্টা' প্রায় পাকা!

দক্ষিণ আফ্রিকার ১৮৮ রানের জবাব দিতে গিয়ে ভারতের ইনিংস ১১১ রানেই শেষ হয়ে যায়। আর, সবচেয়ে হতাশাজনক বিষয় হল, ভারতীয় দল পুরো ২০ ওভার পর্যন্ত ব্যাটিংই করতে পারেনি। শিবম দুবে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু বাদ‌ বাকি সব ব্যাটারই গতকাল ফ্লপ।

INDIA CRICKET TEAM
INDIA CRICKET TEAM

টি-২০ বিশ্বকাপের সুপার এইট-এর ম্যাচে একেবারে লজ্জার হার হারল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের ব্যবধানে হারল ভারত। ভারতের সেমিফাইনালে ওঠার অঙ্ক এবারে বেশ কঠিন। এর পর জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও ভারতের সেমিফাইনালে ওঠা যে একেবারে পাকা, তার কিন্তু কোনও গ্যারান্টি নেই।

৭৬ রানের ব্যবধানে হেরে বিপদের মুখে পড়ল ভারতীয় দল!

৭৬ রানের ব্যবধানটা নেহাত‌ কম নয়। দক্ষিণ আফ্রিকার কাছে এত‌ রানের ব্যবধানে হেরে বেশ খানিকটা বিপদের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। এক কথায় বলতে গেলে এ এক বড় বিপর্যয়। একেবারে তাসের ঘরের মতো পরপর ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইন। এরপর ভারত যদি দুটি ম্যাচও জেতে তাহলে ভারতের পয়েন্ট হবে ৪। কিন্তু সেটাও একেবারেই যথেষ্ট নয়। গ্রুপ ১-এর অন্য দলেরও পয়েন্টও যদি তখন ৪ হয়, তখন দেখা হবে নেট রান রেট।

আরো পড়ুন: ১১১ রানেই অল আউট ভারত, দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার হারল ভারত?

ভারতের নেট রান রেট কত?

গতকাল, রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এত বড় হারের পর ভারতের নেট রান রেট এখন -৩.৮০০। আর এই নেট রান রেটের হিসেবে গ্রুপ-১-এ ভারত এখন সবার নিচে অবস্থান করছে। আর সবার উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, তাদের নেট রান রেট +৩.৮০০।


দক্ষিণ আফ্রিকার ১৮৮ রানের জবাব দিতে গিয়ে ভারতের ইনিংস ১১১ রানেই শেষ হয়ে যায়। আর, সবচেয়ে হতাশাজনক বিষয় হল, ভারতীয় দল পুরো ২০ ওভার পর্যন্ত ব্যাটিংই করতে পারেনি। শিবম দুবে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন ঠিকই। কিন্তু বাদ‌ বাকি সব ব্যাটারই গতকাল ফ্লপ।

বুমরা ও অর্শদীপ ভাল শুরু করলেও দক্ষিণ আফ্রিকার মিলার একাই ইনিংস সামলে দেন। আহমেদাবাদের মাঠে ১৮৮ রান তাড়া করা ভারতের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। কারণ, এই টিমে চেজ মাস্টার বিরাট কোহলি নেই। ফলে তাঁর অভাব গতকাল অনুভব করেছেন সব ক্রিকেটভক্তরা।

আরো পড়ুন: গুগ্‌ল CEO সুন্দর পিচাইকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন শুভমান গিল! ব্যাপারটা ঠিক কী?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে