CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

গুগ্‌ল CEO সুন্দর পিচাইকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন শুভমান গিল! ব্যাপারটা ঠিক কী?

গুগ্‌লের গুরুগ্রামের অফিসে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভমান। আর সেখানেই ছিলেন সুন্দর পিচাই। তারপর তিনি শুভমানের কাছ থেকে পুল শট মারা শিখতে চান।

SHUBMAN GILL-SUNDAR PICHAI
SHUBMAN GILL-SUNDAR PICHAI

রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহা আসর। আবার, সামনেই আসছে আইপিএল। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে একেবারে শেষ মুহূর্তে বাদ পড়েছিলেন শুভমান গিল। আপাতত তিনি ঘরোয়া ক্রিকেটও নেই। যার ফলে ক্রিকেট থেকে এখন বেশ খানিকটা দূরেই রয়েছেন ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক। তবে সম্প্রতি গুগ্‌লের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শুভমান। আর তারপরেই ঘটে বিশেষ ঘটনা।  

কী ঘটেছে এই অনুষ্ঠানে?

আসলে, গুগ্‌লের গুরুগ্রামের অফিসে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভমান। আর সেখানেই ছিলেন সুন্দর পিচাই। তারপর তিনি শুভমানের কাছ থেকে পুল শট মারা শিখতে চান। ব্যাস্! কথা মতোই কাজ! মঞ্চে একটি ব্যাট হাতে শিক্ষকের ভূমিকায় দেখা যায় শুভমানকে। অপরদিকে পিচাইয়ের হাতেও একটি ব্যাট ছিল। তিনি শুভমানের দেখে দেখেই শেখার চেষ্টা করেন।

আরো পড়ুন: ফের ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসলেন শিখর ধাওয়ান, শিখরের 'আইরিশ' বউকে দেখেছেন কী?

সুন্দর পিচাইকে পুল শট মারা শেখাতে গিয়ে কী বললেন শুভমান?                                                 

সুত্রের খবর, পুল শট মারা শেখাতে গিয়ে শুভমান বলেন, “পুল শট মারার সময় আপনার হাত প্রসারিত করতে হবে। তবেই আপনি শটের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন।” 

এরপর শুভমান নিজেও পুল শট মারা দেখিয়ে দেন। আর পিচাই গিলকে অনুকরণ করার চেষ্টা করেন।

পরবর্তীতে শুভমান জানান, যদি বল দ্রুত ব্যাটে আসে তা হলে কব্জির সাহায্য নিতে হবে। শুভমানের ভাষায়, “যদি বল দ্রুত ব্যাটে আসে তখন সময় কম থাকবে। সে ক্ষেত্রে হাত বেশি প্রসারিত করা যাবে না। তখন আপনার কব্জি ব্যবহার করতে হবে। কব্জির শক্তিতেই খেলতে হবে।” শুভমান আরও জানান, চাপের মধ্যে বেশির ভাগ ব্যাটারই এ ভাবে পুল শট মারার চেষ্টা করেন।

পাশাপাশি, শুভমান জানিয়েছেন, অনুশীলনে বেশির ভাগ ব্যাটার হাত সম্প্রসারিত করে খেলেন। আর কব্জি ব্যবহার করে খুব কম ব্যাটারই শটের অনুশীলন করেন। এছাড়া, যারা চান, একেবারে শেষ মুহূর্তে পুল মারবেন, তারাই এই অনুশীলন করেন। 

আরো পড়ুন: বিশ্বকাপের মাঝেই নিয়ম বদল আইসিসির!

শুভমান এ‌ প্রসঙ্গে বলেন, “কব্জির ব্যবহার করে পুল শট মারার চেষ্টা খুব কম ব্যাটার করেন। যাঁরা চান, একেবারে শেষ মুহূর্তে বলের গতি ব্যবহার করবেন, তাঁরাই এ ভাবে শট খেলেন। আমি অবশ্য দেরিতে শট খেলতে ভালবাসি। তাই আমিও মাঝেমধ্যেই কব্জি ব্যবহার করে পুল শট মারি।”

শুভমান যখন মঞ্চে পুল শট মারা শেখাচ্ছেন, তখন দর্শকদের মধ্যেও আগ্রহ ছিল একেবারে দেখার মতো। যদিও পরে পিচাই ও সংস্থার কর্মীদের সঙ্গে নিজস্বীও তোলেন শুভমান। সোস্যাল মিডিয়ায় এখন সেই ছবি ভাইরাল।

ট্যাগ:Shubman Gill

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে