CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

১১১ রানেই অল আউট ভারত, দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার হারল ভারত?

ভারতের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল, তারা বুঝে গিয়েছে এই ম্যাচ জেতা অসম্ভব। তাই হারের ব্যবধান যতটা সম্ভব কমানোর চেষ্টায় হার্দিকরা করছিলেন।

INDIA VS SOUTH AFRICA
INDIA VS SOUTH AFRICA

সুপার এইটের প্রথম ম্যাচে টসে হারেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলস্বরূপ, ভারত প্রথমে বল করে। 

দলে বদল এনেছিল দক্ষিণ আফ্রিকা!

আজকের ম্যাচে ভারত কোনও বদল না করলেও দক্ষিণ আফ্রিকা তাদের দলে চার বদল করেছিল। আগের ম্যাচের দল থেকে এ ম্যাচে বাদ পড়েছেন জেসন স্মিথ, জর্জে লিন্ডে, অনরিখ নোখিয়া ও কেওয়ানা মাফাকা। যাদের বদলে আজকের ম্যাচে দলে সুযোগ পেয়েছেন ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি। 

দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স!

প্রথমে ব্যাট করতে‌ নামে দক্ষিণ আফ্রিকা। আর বোলিংয়ে যান বুম বুম বুমরা। একটি বল খারাপ করেছিলেন তিনি। কিন্তু পরের বলেই প্রতিশোধ নেন বুমরা। স্টাম্প ছিটকে দিলেন ডি ককের। অন্যদিকে, অর্শদীপের বলে মার্করাম সরাসরি ক্যাচ তুলে দেন হার্দিকের হাতে। 

আবার, বুমরার বলের গতি বুঝতে না পেরে আউট হন রায়ান রিকেলটন (৭)। চতুর্থ ওভারে ২০ রানে দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেট পড়েছিল। 
তবে, ভালো খেলেছেন ডেভিড মিলার। পাওয়ার প্লে-কে কাজে লাগিয়ে রান অনেকটাই বাড়িয়েছিলেন তিনি। পাওয়ার প্লে শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ৪১। 

আরো পড়ুন: শুরুতেই মহা চাপে পড়ে গেল ভারত, প্রথম ৭ বলের মধ্যে আউট হয়ে ক্রিজে ফিরতে হল ঈশান-তিলককে!

এরপর ৩০ বলে অর্ধশতরানের জুটি গড়েছিলেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে হাত খুলেছিলেন দুই ব্যাটার। দক্ষিণ আফ্রিকাকে খেলায় ফেরাচ্ছেন তাঁরা। 

বরুণ চক্রবর্তী, সুন্দর, শিবম দুবেদের বিরুদ্ধে দ্রুত রান তুলেছিলেন ব্রেভিস ও মিলার। অক্ষর থাকলে হয়তো জুটি ভাঙতে পারতেন, কিন্তু তিনিই ছিলেন না প্রথম একাদশে। 

এদিকে, শিবম দুবের বলে পর পর ছক্কা মারতে গিয়ে আউট হন ব্রেভিস। ২৯ বলে ৪৫ রান করেন তিনি। ১১৭ রানে দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট পড়ে। 

ছক্কা মারতে গিয়ে বরুণের বলে আউট হন ডেভিড মিলার। ৩৫ বলে ৬৩ রান করেন তিনি। উইকেট নিলেও বরুণের বল ভালো হচ্ছিল না। ঠিক জায়গায় বল ফেলতে পারছিলেন না তিনি আজ। 

এদিকে, দুর্দান্ত বল করলেন বুমরা। সেই পুরনো পেসারকে দেখা গেল আজ। রান আটকালেন অনেকটাই। উইকেটও নিলেন। চার ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। 

ইনিংসের শেষ দুই বলে হার্দিককে দুই ছক্কা মারেন ট্রিস্টান স্টাবস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। 

ভারতীয় দলের পারফরম্যান্স!

পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ খেললেও এবার রান পেলেন না ঈশান কিষাণ। এডেন মার্করামের প্রথম ওভারের চতুর্থ বলে আউট হন তিনি। শূন্য রানে প্রথম উইকেট হারায় ভারত। আবার দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট তিলক ভার্মা। ১ রানে মার্কো জানসেনের বলে ফিরলেন তিনি। ৫ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে মহা চাপে পড়ে গেছিল ভারত।

আবার, শূন্যের গেরো কাটিয়ে উঠলেও খুব একটা বড় রান আজও পেলেন না অভিষেক। জানসেনের বলে ছক্কা মারতে গিয়ে ১৫ রানেই আউট হন তিনি। ২৬ রানে তৃতীয় উইকেট হারায় ভারত।

 ১১ বলে ১১ রান করে আউট হন সুন্দর। গম্ভীর যে কেন অক্ষরের পরিবর্তে সুন্দরকে খেলালেন, তা নিয়েই অনেকে প্রশ্ন তুলছেন। ভারতের উপর আরও চাপ বাড়িয়ে ফিরে গেলেন সুন্দর। ৪৩ রানে ৪ উইকেট হারায় ভারত। 

আরো পড়ুন: নিজের প্রাক্তন স্ত্রী, সন্তানের কথা ভুলে যাননি হার্দিক, টাকা-পয়সা না দেখে হার্দিক এমন এক দুর্দান্ত গাড়ি উপহার দিলেন, যার দাম শুনলে আপনিও চমকে উঠবেন!

ভারতীয় ব্যাটারদের সামনে একেবারে  যেন নিখুঁত পরিকল্পনা করে আজ নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রতিটি বলে গতির হেরফের করেছেন তাঁরা। ফলে ভারতীয় ব্যাটারেরা ব্যাটে-বলে করতেই পারছেন না। অধিনায়ক সূর্যকুমারও ১৮ রানে আউট হয়ে যান। ৫১ রানে ভারতের ৫ উইকেট পড়ে যায়।

ভারতের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল, তারা বুঝে গিয়েছে এই ম্যাচ জেতা অসম্ভব। তাই হারের ব্যবধান যতটা সম্ভব কমানোর চেষ্টায় হার্দিকরা করছিলেন। 

তবে অনেক চেষ্টা করে ৪২ রানের বেশি করতে পারলেন না শিবম দুবে। তাঁর উইকেট নেন জানসেন। ১১১ রানের ভারতের নবম উইকেট পড়ে। ১১১ রানেই অল আউট হয়ে যায় ভারত। ৭৬ রানের‌ ব্যবধানে আজ হারে ভারত।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে