CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

নিজের প্রাক্তন স্ত্রী, সন্তানের কথা ভুলে যাননি হার্দিক, টাকা-পয়সা না দেখে হার্দিক এমন এক দুর্দান্ত গাড়ি উপহার দিলেন, যার দাম শুনলে আপনিও চমকে উঠবেন!

নাতাশা এবং ছেলের জন্য বিলাসবহুল গাড়ি ল্যান্ড রোভার ডিফেন্ডারটি অনেক আগে থেকেই বুক করে রেখেছিলেন ভারতীয় অলরাউন্ডার। এর পরবর্তীতে সেই গাড়ি ডেলিভারি নিতেও যান হার্দিক পান্ডেয়ার প্রাক্তন শ্রী নাতাশা। এমনকি তার সাথে ছিলেন খুদে অগস্ত্যও।

Natasha Stankovic
Natasha Stankovic

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হার্দিক পান্ডেয়া এমন এক নাম, যিনি সবসময় বিতর্কে থাকে। নাতাশার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একটা লম্বা সময় একাকিত্বের জীবন কাটিয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কিন্তু প্রাক্তন স্ত্রীর সাথে চলার পথ আলাদা হলেও প্রায়শই ছেলে অগস্ত্যর সাথে দেখা যায় হার্দিককে। নিজের ছেলের সাথে কখনও খুনসুটিতে মেতে থাকেন হার্দিক, আবার কখনও বা হার্দিকের অনুশীলনের সময় মাঠে ঢুকে পড়তে দেখা যায় অগস্ত্যকে। তবে এই সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনে বিশেষ মনোযোগী হয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। বেশিরভাগ সময় এখন নিজের বান্ধবীর সাথে বিভিন্ন রঙিন মুহূর্তের ছবি শেয়ার করেন ভারতীয় ক্রিকেটার। যদিও এসব কিছুর মধ্যেও নিজের প্রাক্তন স্ত্রী এবং সন্তানের প্রতি দায়িত্ব পালন করাতে বিন্দু মাত্র কমতি রাখছেন না হার্দিক। 

আরো পড়ুন: বাংলাদেশের যে ক্রিকেটারকে 'ভারতের দালাল' বলা হয়, সেই ক্রিকেটারই এবার সাকিব-মাশরাফির হয়ে কথা বললেন!

নিজের প্রাক্তন স্ত্রী ও সন্তানকে ৪ কোটি টাকার গাড়ি উপহার করলেন হার্দিক!

সূত্র মারফত জানা যাচ্ছে, নিজের প্রাক্তন স্ত্রী নাতাশা ও ছেলেকে হার্দিক ৪ কোটি টাকার একটি SUV ল্যান্ড রোভার ডিফেন্ডার উপহার দিয়েছেন।
 নাতাশা এবং ছেলের জন্য বিলাসবহুল গাড়ি ল্যান্ড রোভার ডিফেন্ডারটি অনেক আগে থেকেই বুক করে রেখেছিলেন ভারতীয় অলরাউন্ডার। এর পরবর্তীতে সেই গাড়ি ডেলিভারি নিতেও যান হার্দিক পান্ডেয়ার প্রাক্তন শ্রী নাতাশা। এমনকি তার সাথে ছিলেন খুদে অগস্ত্যও। মুম্বইয়ের এক ডিলার সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি পোস্ট করে এই গোটা বিষয়টি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া এই ভিডিও এবং ছবিগুলির সাথে সাথে ক্যাপশনে দাবি করা হয়েছে যে, হার্দিক পান্ডিয়া তাদের থেকে এই ডিফেন্ডারটি কিনেছেন।

ওই পোস্টে একেবারে স্পষ্ট করে জানানো হয় যে, হার্দিক পান্ডেয়ার বুক করা ডিফেন্ডার গাড়িটি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটারের ছেলে অগস্ত্য ও প্রাক্তন শ্রী নাতাশাকে হ্যান্ডওভারও করা হয়েছে। এই গাড়িটি হার্দিক পান্ডেয়ার নিজের নামে নয়, ছেলে এবং নাতাশার নামে কিনেছিলেন তিনি। সুতরাং, বিচ্ছেদের পরেও নিজের প্রাক্তন স্ত্রী এবং ছেলের প্রতি হার্দিকের যে অগাধ ভালবাসা রয়েছে যা দেখে আপ্লুত গোটা নেট দুনিয়া।  

প্রসঙ্গত, সম্প্রতি চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে হার্দিকের। বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা হলেন তিনি।

আরো পড়ুন: গুগ্‌ল CEO সুন্দর পিচাইকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন শুভমান গিল! ব্যাপারটা ঠিক কী?

ট্যাগ:Hardik Pandya

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে