CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বাংলাদেশের যে ক্রিকেটারকে 'ভারতের দালাল' বলা হয়, সেই ক্রিকেটারই এবার সাকিব-মাশরাফির হয়ে কথা বললেন!

সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে না নেওয়ার জন্য বিসিবিকে কড়া নির্দেশ দিয়েছিলেন তখনকার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যদিও সেই আসিফ মাহমুদ এখন এনসিপির মুখপাত্র।

Shakib Al Hasan-Mashrafe Mortaza
Shakib Al Hasan-Mashrafe Mortaza

এবার লাইমলাইটে এলেন বাংলাদেশের নামকরা ক্রিকেটার তামিম ইকবাল। তামিম ইকবালের‌ সাম্প্রতিক মন্তব্যের জেরে চর্চা চলছে তুমুলে। বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি তারকা, তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাদের হয়ে কথা বললেন তামিম ইকবাল।

কেন তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' আখ্যা দেওয়া হয়েছিল?

 কয়েকদিন আগে টি২০ বিশ্বকাপে খেলার পক্ষে মন্তব্য করায় তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' আখ্যা দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এক পরিচালক। যদিও তামিম এবার এ বিষয়ে মুখ খুলেছেন। আর চুপ করে থাকেননি তিনি। তামিম বললেন, 'আমি মনে করি না, সাকিব–মাশরাফি হত্যা করতে পারে। আমি সোজাসুজি এই কথা বলে দিচ্ছি।'

আরো পড়ুন: গুগ্‌ল CEO সুন্দর পিচাইকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন শুভমান গিল! ব্যাপারটা ঠিক কী?

 প্রসঙ্গত, বাংলাদেশের এই দুই প্রাক্তন আওয়ামী সাংসদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের আছে। ফলে, সাকিব ২০২৪ সালের অগস্ট তাণ্ডবের পরে নিজের দেশে ফিরতেই পারেননি। আর অপরদিকে, মাশরাফি দেশে থেকেও অন্তরালেই রয়েছেন। কিন্তু, সবচেয়ে অবাক করা বিষয় হল, সাকিব এবং তামিম একদা দুই সতীর্থ হলেও দু'জনের সম্পর্ক মোটেও মধুর ছিল না। সুতরাং, এই আবহে সাকিবের হয়ে তামিমের এই ধরনের মন্তব্য সত্যিই তাৎপর্যপূর্ণ।

সাকিব ও মাশরাফিকে নিয়ে ঠিক কী বললেন তামিম?

বাংলাদেশে নির্বাচন সংঘটিত হওয়ার পর থেকেই ক্রিকেটবিশ্ব ক্রমেই সরব হয়েছে বেশ কয়েকটি ইস্যু নিয়ে। বিশেষত বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক নীতি এবং সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। আর এই আবহে বাংলাদেশে সদ্য ক্ষমতায় আসা বিএনপি সাকিবকে ফেরানোর বিষয়ে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে। শুধু তাই নয়, বিসিবির তরফ থেকেও বলা হয়েছে যে, সাকিবকে ফেরানোর প্রক্রিয়া শুরু করছে তারা।  সাকিবকে দলে ফেরানো নিয়ে বিসিবি প্রথম ঘোষণা করে যেদিন আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ টি২০ বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায় সেদিনই।

এই পরিস্থিতিতে তামিমের কাছ থেকে সাকিব এবং মাশরাফিকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আর তখনই তিনি বলেন, 'তারা অন্য কোনও কিছুর সঙ্গে যুক্ত আছে কি না, সেটা আমি বলতে পারব না। এখানে তো অন্য কেসও আছে, সেটা আমি বলতে পারব না। তবে আমাকে যদি আপনি নির্দিষ্ট করে হত্যা বিষয়ে জিজ্ঞেস করেন, সাকিব–মাশরাফি হত্যা করতে পারে, এটা আমি বিশ্বাস করি না।' 

আরো পড়ুন: ফের ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসলেন শিখর ধাওয়ান, শিখরের 'আইরিশ' বউকে দেখেছেন কী?

 সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে না নেওয়ার জন্য বিসিবিকে কড়া নির্দেশ দিয়েছিলেন তখনকার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যদিও সেই আসিফ মাহমুদ এখন এনসিপির মুখপাত্র। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলার জন্য বাংলাদেশের বিমানে উঠেও শেষমেষ ফিরেই যেতে হয়েছিল সাকিবকে। এখন প্রশ্ন হল, আগামী মার্চ মাসে সাকিব কি বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন? এর উত্তর সময়ই দেবে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে