কোটি টাকা খরচ করে ছেলে অর্জুনের বিয়ে দিলেন শচীন, আয়েজন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে! ভাইরাল হল ভিডিও...!

সানিয়া চান্দোকের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন অর্জুন তেন্ডুলকর। কিংবদন্তি শচীন তেন্ডুলকরের একমাত্র পুত্র অর্জুন নিজেও একজন ক্রিকেটার।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Arjun Tendulkar Marriage
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

এখন গোটা দেশ কাবু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের জেরে। রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারত ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে এন্ট্রি নিয়ে নিয়েছে। আর এই মেগা টুর্নামেন্ট শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৬-এর মহারণ। কিন্তু জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য এই সময়টা অফসিজনই বলা চলে। আর এই অফসিজনেই নিজের বিয়ে সারছেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর

শচীনের পুত্রবধূ কে হলেন?

সানিয়া চান্দোকের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন অর্জুন তেন্ডুলকর। কিংবদন্তি শচীন তেন্ডুলকরের একমাত্র পুত্র অর্জুন নিজেও একজন ক্রিকেটার। আইপিএলের এই মরসুমে তাঁকে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে দেখা যাবে। তবে তার আগেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। মঙ্গলবার, অর্জুন ও সানিয়ার মেহেন্দি অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেখানেই অর্জুন, সানিয়ার সঙ্গে পাশাপাশি হাসিখুশি মেজাজে গোটা তেন্ডুলকর এবং চান্দোক পরিবারকে দেখা যায়।

আরো পড়ুন: ভারতকে হারিয়ে তিনি পাকিস্তানকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি, এবার দলের 'খারাপ সময়' কাটাতে তাঁকেই কোচ করছে পাসিবি!

কবে বিয়ে অর্জুন তেন্ডুলকরের?                                         

৫ মার্চই দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দোকের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন শচীন-পুত্র। তার আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক বিবাহ না না রীতি এবং অনুষ্ঠান। 

সূত্রের খবর অনুযায়ী অর্জুন ও সানিয়ার মেহেন্দি অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ এবং তাঁর স্ত্রী হেজেল কিচও উপস্থিত ছিলেন। সস্ত্রীক উপস্থিত ছিলেন ইরফান, ইউসুফ পাঠান, হরভজন সিংহের মতো আরও বেশ কিছু তারকা প্রাক্তন ক্রিকেটারও।   

গত বছরের অগাস্টেই সানিয়া এবং অর্জুন নিজেদের বাগদান সারেন। তারপরে সদ্যই শচীনকে সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিরোধী দলনেতা রাহুল গাঁধী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো হাইপ্রোফাইল সেলিব্রিটিদের অর্জুনের বিয়ের নিমন্ত্রণ করতে দেখা গিয়েছিল। সেই বহুল চর্চিত বিবাহের সেলিব্রেশনই আজ থেকে শুরু হয়ে গেল বলেই নেটিজেনরা মনে করছেন। তবে ভাইরাল ভিডিও থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে, নিজের একমাত্র ছেলের বিয়েতে কোটি টাকা খরচ করেছেন 'ক্রিকেট ঈশ্বর'।

আরো পড়ুন: রোহিত-বিরাটই এখন ভরসা, ভারতের এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে লাভবান হতে চাইছে ইংল্যান্ড?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে