সঞ্জুর কৃতিত্বে এ কি কান্ড করলেন সঞ্জুর 'বউ'! সঞ্জু নিজেও অবাক!
ভারতের এই ঐতিহাসিক জয়ের পরে পরেই চারুলতা রমেশ সোশ্যাল মিডিয়ায় স্যামসনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন।

টি-২০ বিশ্বকাপ ২০২৬, ভারতীয় দল মনে রাখবে সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংসকে। একেবারে 'ওয়ান ম্যান আর্মি' হয়ে সঞ্জু নিজে দলের হয়ে দেশের হয়ে যে গুরুদায়িত্ব পালন করেছেন তা সত্যিই অবাক করার মতো। সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজ, সেমিফাইনালে ইংল্যান্ড আর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলে নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি।
আর তাই, তাঁকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। গত কয়েক মাসে যথেষ্ট খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সঞ্জু। কিন্তু এবার তাঁর কামব্যাকের প্রশংসায় মেতেছে গোটা দেশ।
সঞ্জুর কৃতিত্বে কী করলেন তাঁর 'বউ'!
সঞ্জু স্যামসনের এই নায়কোচিত পারফরম্যান্সে কার্যত মুগ্ধ হয়ে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী চারুলতা রমেশ। গোটা বিশ্বকাপে মাঠে তিনি উপস্থিত থাকতে পারেননি ঠিকই, কিন্তু ফাইনালে আহমেদাবাদে উপস্থিত ছিলেন চারুলতা।
টিম ইন্ডিয়ার জয়ের পর মাঠে ভারতীয় ওপেনারের সঙ্গেও তাঁকে ছবিও তুলতে দেখা যায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে স্যামসন ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
সত্যি বলতে, তাঁর ইনিংসের উপর ভর করেই ভারত ৯৬ রানের ব্যবধানে জয় তুলে নেয় ফাইনালে। আর সেইসঙ্গে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে সূর্যকুমারের টিম ইন্ডিয়া।
আর ভারতের এই ঐতিহাসিক জয়ের পরে পরেই চারুলতা রমেশ সোশ্যাল মিডিয়ায় স্যামসনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন।
সেখানে দু’জনকে টি-২০ বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে দেখা যায়। আর এই ছবির ক্যাপশনে চারুলতা লিখেছেন, ‘আমার ট্রফির সঙ্গে তার ট্রফি। কৃতজ্ঞতা জানাই।’ এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্রিকেট ভক্তরা স্যামসন দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
জয়ের পরে কী বললেন সঞ্জু?
ভারতের ঐতিহাসিক জয়ের পরে সঞ্জু বলেছেন, ''সবটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ২০২৪ বিশ্বকাপে আমি খেলিনি। স্বপ্ন দেখতাম একদিন আমিও খেলব। কঠিন পরিশ্রম করতে শুরু করেছিলাম। নিউজিল্যান্ড সিরিজের পরে আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু ঈশ্বর আমার জন্য অন্য কোনও চিত্রনাট্য হয়তো লিখে রেখেছিলেন। স্বপ্ন দেখার মতো সাহসী হওয়ার পুরস্কার পেলাম আমি।''
ট্যাগ:
Souvik Das
editor


