CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

জ্যোতিষী আর হওয়া হল না মহম্মদ আমিরের, ভুল ভবিষ্যদ্বাণীর কথা উঠতেই রাগে একেবারে গজগজ করতে লাগলেন মহম্মদ আমির!

এই ম্যাচ শেষে যখন আমিরকে তাঁর ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বেশ ঠান্ডা উদাসীন ভাবেই জবাব দেন।

Mohammad Amir on his prediction
Mohammad Amir on his prediction

একবার নয়, বারংবার ভুলভাল ভবিষ্যদ্বাণী করে লাইমলাইটে আসছেন মহম্মদ আমির। এর আগেও ভারতিয় টিমকে নিয়ে বহু কথা বলেছেন‌ মহম্মদ আমির। আর ফাইনালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে নিউজিল্যান্ডের বড় হারের পর নিজের ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে প্রশ্ন শুনেই বিরক্তি প্রকাশ করলেন পাক প্রাক্তন পেসার মহম্মদ আমির। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতের সব ম্যাচের আগেই একটা না একটা ভবিষ্যদ্বাণী করেইছেন আমির। কেবলমাত্র দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচেই একেবারে ডাহা ফেল করেছেন তিনি।

কেন‌ ভবিষ্যদ্বাণীতে বারবার ডাহা ফেল করছেন মহম্মদ আমির?

মহম্মদ আমির ভবিষ্যদ্বাণী করে ফের ভারতকে হারিয়েছেন। কিন্তু টিম ইন্ডিয়া কাপ জেতার পর জ্যোতিষীগিরি নিয়ে প্রশ্ন তোলায় চরম রেগে গেলেন আমির। ফাইনালের আগে আমির জোর গলায় বলেছিলেন, নিউজিল্যান্ডই ট্রফি জিতবে।

কিন্তু বাস্তবে হয়ে গেল একেবারে উল্টো। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ৯৬ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়। আর এই ম্যাচ শেষে যখন আমিরকে তাঁর ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বেশ ঠান্ডা উদাসীন ভাবেই জবাব দেন।

আরো পড়ুন: 'পিকচার আভি বাকি হ্যায়'! বিশ্বকাপ জিতেই 'ব্রেক' নয়, এখন থেকেই নিজের জোড়া লক্ষ্যের কথা জানিয়ে দিলেন অধিনায়ক সূর্য!

নিজের করা ভবিষ্যদ্বাণী নিয়ে কী বললেন আমির?

সূত্রের খবর, আমির বলেন, ‘ওরা জিতেছে, ঠিক আছে। ট্রফিটা ওরাই বাড়ি নিয়ে যাবে, আমার বাড়িতে তো আনবে না। ইন্ডিয়া ভাল খেলেছে।’ পরে পাকিস্তানের ‘হারনা মানা হ্যায়’ নামক এক অনুষ্ঠানে ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে আমির বলেন, ‘নিউজিল্যান্ডের বোলাররাই ভারতের শিরোপা জয়ের পথ সহজ করে দিয়েছে। তাঁর মতে, ব্ল্যাকক্যাপস বোলাররা অত্যন্ত ঢিলেমির সঙ্গে বোলিং করেছেন।’

পাশাপাশি, তিনি আরও বলেন, ‘অদ্ভুতভাবে নিউজিল্যান্ডের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। ওরা অফ স্টাম্পের বাইরে পরপর চারটে ওয়াইড করল। তারপরে ব্যাটে বল করে সেখান থেকে ছয় খেল। খুবই ঢিলেমি দিয়ে বোলিং করেছে ওরা।’

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন আমির। তাঁর মতে, অভিষেক শর্মা অফ-স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়েন, সেটা জানা সত্ত্বেও বুদ্ধি দিয়ে বোলিং করেনি নিউজিল্যান্ড।

আরো পড়ুন: বিশ্বকাপ জিততেই অভিনন্দন জানালেন সৌরভ, শচীন থেকে বিরাট, গৌতমকে আর 'গম্ভীর' না দেখে মহা খুশি 'ক্যাপ্টেন কুল'ও!

এ প্রসঙ্গে আমির আরও বলেন, ‘সবাই জানে অভিষেক শর্মা অফ-স্পিনে সমস্যায় পড়েন। তাহলে শুরুতেই স্পিন আনা উচিত ছিল। কিন্তু তারা অন্য বোলারদের দিয়ে অদ্ভুত পরিকল্পনায় বোলিং করিয়েছে।’

আর সবশেষে আমির বলেন, 'ফাইনালের চাপই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে।২০০৪-০৫ সাল থেকে আমি নিউজিল্যান্ডের খেলা দেখছি। এত চাপের মধ্যে ওদের আগে খেলতে দেখিনি। হয়তো দর্শকদের চাপ, হয়তো ফাইনাল বলেই এমন হয়েছে। ভারতের মানসিক দৃঢ়তাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে।’

তবে আবারও গোটা বিশ্বের কাছে নিজের করা ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে ট্রোল হতে হচ্ছে আমিরকে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে