CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

'পিকচার আভি বাকি হ্যায়'! বিশ্বকাপ জিতেই 'ব্রেক' নয়, এখন থেকেই নিজের জোড়া লক্ষ্যের কথা জানিয়ে দিলেন অধিনায়ক সূর্য!

সূর্যকুমারের মতে, দলের প্রত্যেকে সমান গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকের কথা আলাদা আলাদা ভাবে শোনেন তিনি।

Suryakumar Yadav-2
Suryakumar Yadav-2

ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মতো দলকে যে এভাবে ধরাশায়ী করে দেবে তা হয়ত অনেকেই আন্দাজ করতে পারেননি। কেননা, সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপে যেভাবে এই দল খেলে এসেছে তাতে ২৫৫ রানও যেন কম মনে হচ্ছিল। কিন্তু, ২০ ওভার শেষ না হতেই ভারতীয় ক্রিকেটাররা বুঝিয়ে দিল তাদের ক্ষমতা।

ম্যাচ জিতে কী জানালেন সূর্যকুমার যাদব?

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ট্রফি নিজেদের নামে করে সাংবাদিক বৈঠকের মুখোমুখি হন অধিনায়ক সূর্যকুমার যাদব। আর এই বৈঠকের শুরুতই চমক দেন সূর্য। মহিলা সাংবাদিকের প্রশ্নের জবাবে তাঁকে আন্তর্জাতিক নারীদিবসের শুভেচ্ছা জানান তিনি। তার পর তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ভারত অধিনায়ক হিসাবে তাঁর পরের লক্ষ্য কী? এই প্রশ্ন শুনে তিনি বলেন, “সবে তো শুরু। এর পরের লক্ষ্য হল ২০২৮ সালের অলিম্পিক্সে সোনা জেতা। সেই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটাও জিততে নামব।”

এরপর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হবে। প্রথম বারই সোনা জেতার লক্ষ্যে নামবে সূর্যবাহিনী। এর পাশাপাশি দু’টি টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়কও হতে চান তিনি।

আরো পড়ুন: বিশ্বকাপ জিততেই অভিনন্দন জানালেন সৌরভ, শচীন থেকে বিরাট, গৌতমকে আর 'গম্ভীর' না দেখে মহা খুশি 'ক্যাপ্টেন কুল'ও!

গৌতম গম্ভীরকে ভীষণ ভরসা করেন সূর্যকুমার!

এখানেই শেষ নয়, সূর্যকুমার জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রধান কোচ গৌতম গম্ভীরের সম্পর্ক ভীষণই ভালো। এ প্রসঙ্গে তিনি বলেন, “গৌতি ভাইয়ের অধীনে আমি চার বছর খেলেছি। ওকে খুব ভাল ভাবে চিনি। আমাদের ভাবনা মেলে। আমরা দু’জনেই দলের ভালর কথাই ভাবি। সেটাই আমাদের লক্ষ্য। গৌতি ভাইকে আমি চোখ বন্ধ করে ভরসা করি।”

সূর্যকুমারের মতে, দলের প্রত্যেকে সমান গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকের কথা আলাদা আলাদা ভাবে শোনেন তিনি। সূর্য বলেন, “গত দু’বছর ধরে এই কাজটাই করছি। একটা ভাল সাজঘর তৈরি করেছি। কারও কোনও সমস্যা থাকলে তাকে নৈশভোজে নিয়ে যাই। কথা শুনি। আমি প্রত্যেকের কথা শুনি। কারণ আমার মতে, প্রত্যেকের যদি বাক্‌স্বাধীনতা না থাকে, তা হলে সেই দল সফল হতে পারে না। তাই সকলের কথা শোনাটা জরুরি। সেই কারণেই ওরা আমার কথাও শোনে।”

সবশেষে সূর্য বলেন, “জীবনে উত্থান-পতন হবেই। গত বছর একটাও অর্ধশতরান করতে পারিনি। আমারও কঠিন সময় গিয়েছে। কিন্তু নিজের উপর ভরসা রেখেছি। পরিশ্রম করেছি। সকলকেই সেটা করতে হবে। এটাই জীবনে এগিয়ে যাওয়ার মন্ত্র।”

টিম ইন্ডিয়া আবারও করে দেখিয়েছে। এভাবেই বছরের পর বছর রাজ করুক ভারতীয় দল।

আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ শেষ হলেই অবসর নিয়ে নেবেন সূর্যকুমার কুমার যাদব! আদৌ কি এই খবর সত্যি?

ট্যাগ:IndiaSuryakumar Yadav

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে