বিক্রি হচ্ছে না সেমিফাইনালের টিকিট, ধন্দের চোটে টিকিটই কাটছেন না ক্রিকেট প্রেমীরা!
সুপার এইটের দুই গ্রুপে রয়েছে মোট ৮ দল। প্রথম গ্ৰুপে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ড। দ্বিতীয় গ্রুপে ভারত, জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে বড় রানের ব্যবধানে হেরেছে ভারত। ফলত, সেমিফাইনালে ওঠার রাস্তা বেশ খানিকটা কঠিন হয়ে গেছে টিম ইন্ডিয়ার কাছে। পাশাপাশি, বৃষ্টির তান্ডবে ভেস্তে গিয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। এদিকে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান (২৫৪/৬) তুলে রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বেজায় সমস্যায় পড়েছেন ক্রিকেট প্রেমীরা। এতদিন পর্যন্ত টিকিট বা মাঠ আগে থেকে ঠিক হয়ে থাকলেও দল ঠিক হত না। কিন্তু এবারের কাহিনীটা একটু অন্যরকম। সেমিফাইনালের দল এখনও যেমন ঠিক হয়নি, ঠিক তেমনই কোথায় আদতে খেলা হবে, তা নিয়ে মহা ধন্দে রয়েছেন সমর্থকরা। ফলে অনলাইনে সেমিফাইনাল ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও ধন্দের জেরে এখনই টিকিট কাটতে নারাজ ক্রিকেট প্রেমীরা। সুপার এইটের দুই গ্রুপে রয়েছে মোট ৮ দল। প্রথম গ্ৰুপে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ড। দ্বিতীয় গ্রুপে ভারত, জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে বড় রানের ব্যবধানে হেরেছে ভারত। ফলত, সেমিফাইনালে ওঠার রাস্তা বেশ খানিকটা কঠিন হয়ে গেছে টিম ইন্ডিয়ার কাছে। পাশাপাশি, বৃষ্টির তান্ডবে ভেস্তে গিয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। এদিকে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান (২৫৪/৬) তুলে রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আরো পড়ুন: এ কী! হঠাৎ করেই বাড়ি চলে গেলেন রিঙ্কু সিং! জিম্বাবোয়ে ম্যাচের আগে আচমকা কী হল রিঙ্কুর?
কেন টিকিট কাটা নিয়ে ধন্দে রয়েছেন ক্রিকেট প্রেমীরা?
আসলে, এবারে যে সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যা সচরাচর তেমন দেখা যায় না। ফ্যানেরা ইতিমধ্যেই ধন্দে রয়েছেন মাঠ নিয়ে। সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ তারিখ, কলকাতায়। আর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৫ তারিখ, মুম্বইয়ে। এরই মধ্যে শ্রীলঙ্কা যদি শেষ চারে ওঠে তাহলে প্রথম সেমি অনুষ্ঠিত হবে কলম্বোয়। আবার, একইভাবে পাকিস্তানও যদি সেমিফাইনালে ওঠে তাহলে কলোম্বোতেই খেলবে তারা। পাকিস্তান যদি শেষ চারে না ওঠে তাহলে আর যদি শ্রীলঙ্কা ওঠে, এবং তাদের বিপক্ষে যদি ভারত না থাকে, তাহলেও সেই ম্যাচ অনুষ্ঠিত হবে কলোম্বোতেই। সুতরাং, পাকিস্তান উঠুক বা শ্রীলঙ্কা, খেলা কলম্বোতেই হবে। আবির যদি দুই দলই যোগ্যতা অর্জন না করতে পারে, তাহলে সেই ম্যাচটি সংঘটিত হবে কলকাতায়। এছাড়া, ভারত যদি শেষ চারে ওঠে তাহলে তারা ম্যাচ খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। একমাত্র পাকিস্তান যদি ভারতের বিপক্ষে পড়ে তাহলে সেই খেলা হবে কলম্বোয়।
অর্থাৎ, কলকাতায় ভারত সেমিফাইনাল খেলবে না। যদি ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান – এই তিন দলের মধ্যে কোনও দলই শেষ চারে না ওঠে, তাহলে কলকাতায় সুপার এইট পর্বের গ্ৰুপ ওয়ানের প্রথম দলের সঙ্গে খেলা হবে গ্ৰুপ টু-য়ের দ্বিতীয় দলের। আর গ্ৰুপ টু-য়ের সেরা দল দ্বিতীয় সেমিতে খেলবে গ্ৰুপ ওয়ানের দ্বিতীয় দলের সঙ্গে, মুম্বইয়ে।
আর, নির্ধারিতভাবে মাঠ ঠিক না হওয়ার জন্যই সমর্থকরা টিকিট কাটতে পারছেন না। আসলে, তারা বুঝতে পারছেন না, আদৌ কলকাতা নাকি মুম্বই নাকি কলম্বো, কোথায় পড়বে তাদের প্রিয় দলের খেলা। আর তাই অনলাইনে টিকিট ছাড়া হয়েছে ঠিকই কিন্তু এখনও পকেটের টাকা খরচ করে ঝামেলায় পড়তে একেবারেই রাজি নন ভক্তরা।
Souvik Das
editor


