CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

‘...আমার ব্যাটই কথা বলে’, ঝোড়ো ইনিংস খেলে এ কী বলে‌ ফেললেন হেটমায়ার! ভারতের জন্য কতটা চিন্তার হেটমায়ারের এই মন্তব্য?

রবিবার সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। আর সেই ম্যাচের উপরেই নির্ভর করতে পারে, কোন দল সেমিফাইনালে নিজেদের ভিত শক্ত করবে।

SHIMRON HETMYER
SHIMRON HETMYER

ব্যাট কথা বললে কি আর মুখ চুপ করে থাকে! একদমই তা নয়। এখন যাকে নিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনা চলছে তিনি হলেন শিমরন হেটমায়ার। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দুর্দান্ত ইনিংস খেলে দেখিয়েছেন তিনি। জিম্বাবোয়ের বিপক্ষে ৩৪ বলে ৮৫ ঝোড়ো রানের ইনিংস খেলেছেন। আর মাত্র ১৯ বলে করেছেন অর্ধশতরান, যা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০৭ রানের বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর সামনেই ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে তাদের। কিন্তু, এই ম্যাচের আগে কি তাহলে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন হেটমায়ার? কেন এই প্রশ্ন উঠছে জানেন? আসলে, হেটমায়ারের কথায় এমনটাই ইঙ্গিত মিলেছে।

কী বলেছেন শিমরন হেটমায়ার?

আগের ম্যাচে তিনিই সেরা হয়েছিলেন। আর তারপরেই মুখ খুলেছেন হেটমায়ার। তিনি জানিয়েছেন যে, এখন আর মুখে খুব বেশি কথা বলেন না তিনি।

আরো পড়ুন: 'ভারতের পক্ষে সেমিফাইনালে পৌঁছানো সম্ভব নয়', মোহাম্মদ আমিরের ভবিষ্যদ্বাণীতে ভারতের বিদায়ঘন্টা বেজে গেল!

সূত্রের খবর, এ প্রসঙ্গে হেটমায়ার বলেন, “আগে অনেক বেশি ভাবতাম। ব্যাট করতে নামার আগে ভাবতাম, কীভাবে খেলব। কোথায় মারব। কিন্তু এখন আর সে সব ভাবি না। এখন আমার ব্যাটই কথা বলে।”

ইটালির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে তেমন রান পাননি হেটমায়ার। সেইজন্য সুপার এইটের শুরুতেই বড় রান চেয়েছিলেন শিমরন হেটমায়ার। আর, সৌভাগ্যবসত সেটা পেয়েছেন তিনি।

এরপরেই হেটমায়ার বলেন, “আগের ম্যাচে রান পাইনি, খারাপ লেগেছিল। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ছন্দ ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ। সামনের ম্যাচগুলোতেও সেটা করার চেষ্টা করব।”

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এবার তিন নম্বরে নামছেন হেটমায়ার। আসলে, নতুন ভূমিকায় অনেক বেশি বল পাচ্ছেন তিনি। আর তা সঠিকভাবে কাজেও লাগাতে পারছেন। 

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারের কথায়, “আমার সুবিধা হচ্ছে। আরও বেশি বল খেলতে পারছি। শুরুতে সময় নিতে পারছি। নিজের মতো করে ইনিংস চালাতে পারছি। আমার উপর দল ভরসা রেখেছে। তার দাম দিতে পারছি।”

আরো পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ জিততেই কীভাবে 'পরিষ্কার' হয়ে গেল ভারতের সেমিফাইনালের রাস্তা? রইল পুরো হিসেব-নিকেশ!

রবিবার মুখোমুখি হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ!

রবিবার সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। আর সেই ম্যাচের উপরেই নির্ভর করতে পারে, কোন দল সেমিফাইনালে নিজেদের ভিত শক্ত করবে। তবে তার আগে সূর্যকুমার যাদবদের চিন্তা যথেষ্ট বাড়িয়েছে হেটমায়ারের সাম্প্রতিক ফর্ম। ভারতের বিরুদ্ধে তিনি যদি এই ফর্মে খেলেন তাহলে যে ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা খুব একটা সহজ হবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে