জামাই শাহিন আফ্রিদির অধিনায়কত্বে একেবারেই খুশি নন শ্বশুর শাহিদ আফ্রিদি?

পাকিস্তান ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের নিশানা করলেন শাহিদ আফ্রিদি। তাঁর মতে, নির্বাচকেরা কেউ জানেনই না যে, কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত। এছাড়াও, দল নির্বাচনে গলদ হয়েছে বলেও দাবি করলেন তিনি।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Shaheen Afridi and Shahid Afridi
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

সম্প্রতি ওয়ান ডে সিরিজে অধিনায়কের আসনে দেখা গিয়েছে শাহিন আফ্রিদিকে। কিন্তু জামাই শাহিন আফ্রিদির অধিনায়কত্বে একেবারেই খুশি নন নাকি শ্বশুর শাহিদ আফ্রিদি? কেন শাহিন আফ্রিদিকে পাকিস্তানের এক দিনের দলের অধিনায়ক করা হয়েছে? সরাসরি এই প্রশ্ন তুললেন শ্বশুর শাহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের নিশানা করলেন শাহিদ আফ্রিদি। তাঁর মতে, নির্বাচকেরা কেউ জানেনই না যে, কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত। এছাড়াও, দল নির্বাচনে গলদ হয়েছে বলেও দাবি করলেন তিনি।

জামাই শাহিন আফ্রিদির অধিনায়কত্ব নিয়ে কেন প্রশ্ন তুললেন শ্বশুর শাহিদ আফ্রিদি?

এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় নিজের মতামত প্রকাশ করেছেন শাহিদ আফ্রিদি। তিনি বলেছেন, “২০২৬ টি-২০ বিশ্বকাপ ও তার পর বাংলাদেশ সিরিজ দেখুন। আমার মনে হয়, সব দোষ নির্বাচকদের। ওঁরা এত ক্রিকেট খেলেছেন। কিন্তু জানেনই না, কাকে কোন ফরম্যাটে অধিনায়ক করা উচিত। শাহিনকে কেন অধিনায়ক করা হল? এক দিনের ক্রিকেটের কী অভিজ্ঞতা ওর আছে? টি-২০ হলে বুঝতাম। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে এই সিদ্ধান্ত ঠিক হয়নি।”

আরো পড়ুন: ক্রাচ ছাড়া হাঁটতেই পারছেন না হর্ষিত রানা, তবুও কেকেআর হর্ষিতের পরিবর্ত ক্রিকেটার দেখছে না! কিন্তু কেন?

শাহিদ আফ্রিদির মন্তব্যে বিতর্ক শুরু:

শাহিদ আফ্রিদির এই কথার পর পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের একটা অংশের দাবি, নিজের জামাইয়ের ব্যর্থতা ঢাকতেই নাকি এই কাজ করেছেন আফ্রিদি। শাহিনের অধিনায়কত্বে প্রচুর ভুল হয়েছে। আর তার মাসুল দিতে হয়েছে দলকে। সেই কারণে শাহিনের যথেষ্ট সমালোচনাও হয়েছে। আর তাই শাহিদ আফ্রিদি সব দোষ নির্বাচকদের উপর চাপিয়ে দিলেন বলে মনে করছেন তাঁরা। এর জেরেই একটা মতবিরোধ তৈরি হয়েছে।

পিসিসি-র নির্বাচক প্রসঙ্গে কী বললেন শাহিদ আফ্রিদি?

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা দল নির্বাচনেও ভুল করেছেন বলে অভিযোগ তুলে ধরেছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, “দলের খোলনলচে বদলাতে গিয়ে অনেক ভুল হয়েছে। টি-২০-তে ভালো খেলতে না পারলেও এক দিনের দলে খেলার যোগ্য বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটারকে নেওয়া হয়নি। অথচ ওরা এই দলে খেলার যোগ্য। তার বদলে এমন কিছু তরুণকে নেওয়া হয়েছে, যাদের ঘরোয়া ক্রিকেট খেলার তেমন অভিজ্ঞতাও নেই। তারা সরাসরি পাকিস্তান দলে চলে আসছে। পাকিস্তানের জার্সি পরে খেলছে। তাতে দলেরই ক্ষতি হচ্ছে। দলে নয়, নির্বাচক কমিটিতে বদল দরকার।”

আরো পড়ুন: সহ্য করতে পারলেন না রোহিত শর্মা, আবরারকে কেনার পরেই সানরাইজার্সকে আনফলো করে দিয়েছেন 'হিটম্যান'?

শাহিদের চোখে নির্বাচকদের ভুল:  

পাকিস্তানের হয়ে শেষ এক দিনের সিরিজে শতরান করেছিলেন বাবর আজম। কিন্তু বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জেরে বাংলাদেশ সিরিজের দলে তাঁর জায়গায় হয়নি। এমনকি জায়গা পাননি সাইম আয়ুবও। বদলে মাজ সাদাকাত, শামিল হুসেন, ঘাজি ঘোরি, সাহিবজাদা ফারহানদের খেলানো হয়েছে। যাঁরা মূলত টি-২০ ক্রিকেটই খেলেন। আর এই সিদ্ধান্তকেই ভুল হয়েছে বলে বোর্ড ও বোর্ডের নির্বাচকদের দিকে আঙ্গুল তুলেছেন শাহিদ আফ্রিদি।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে