CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%
নিউজ

ক্রাচ ছাড়া হাঁটতেই পারছেন না হর্ষিত রানা, তবুও কেকেআর হর্ষিতের পরিবর্ত ক্রিকেটার দেখছে না! কিন্তু কেন?

টি-২০ বিশ্বকাপের আগে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন হর্ষিত রানা। তাঁর ইতিমধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ঠিক মতো হাঁটতেই পারছেন না হর্ষিত। তবুও হর্ষিতকে নিয়ে এখনও যথেষ্ট আশাবাদী কেকেআর। কিন্তু কেন?

Harshit Rana KKR injury
Harshit Rana KKR injury

বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের পরিবর্তে ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর ঠিকই, কিন্তু এখনই হর্ষিত রানার পরিবর্তে কাকে খেলানো হবে তা খুঁজছে না কলকাতা নাইট রাইডার্স। টি-২০ বিশ্বকাপের আগে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন হর্ষিত রানা। তাঁর ইতিমধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ঠিক মতো হাঁটতেই পারছেন না হর্ষিত। তবুও হর্ষিতকে নিয়ে এখনও যথেষ্ট আশাবাদী কেকেআর। কিন্তু কেন?

হর্ষিত রানাকে নিয়ে কেন এখনও আশাবাদী কেকেআর?

সূত্রের খবর, ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, হর্ষিত রানার মাঠে ফেরার কোনও নির্দিষ্ট দিন জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সেই রয়েছেন তিনি। তবে রিপোর্টে বলা হয়েছে যে, প্রতিযোগিতার শেষ দিকে মোটামুটি সুস্থ হয়ে ফিরতে পারেন হর্ষিত। আর তাই শেষ কয়েকটি ম্যাচে পাওয়া যেতে পারে তাঁকে। আর সেই কারণেই হর্ষিতের পরিবর্ত নিচ্ছে না নাইট শিবির।

আরো পড়ুন: আসছে আইপিএল ২০২৬, কিন্তু লাইভ ম্যাচ দেখতে চাইলে কীভাবে অনলাইনে আইপিএলের টিকিট কাটটে হবে জানেন?

পাথিরানাকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

এই একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে নিয়েও। টি-২০ বিশ্বকাপের মাঝে বিরাট চোট পেয়েছিলেন মাথিশা পাথিরানা। আর তার পর থেকে আর খেলেননি তিনি। কিন্তু জানা গিয়েছে, আইপিএল শুরু হওয়ার আগেই চাঙ্গা হয়ে উঠবেন পাথিরানা। ফলত, শুরু থেকেই পাওয়া যাবে পাথিরানাকে। তাই পাথিরানারও কোনও পরিবর্ত এখন খোঁজা হচ্ছে না।

পুরষ্কার পেলেন হর্ষিত রানা:

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হর্ষিত রানা। আর সেখানে গত বছর পুরুষদের ক্রিকেটে সেরা অভিষেক হওয়া ক্রিকেটারের পুরস্কারও তিনি পান। কিন্তু নিজের চেয়ার ছেড়ে মঞ্চে উঠতেই পারেননি হর্ষিত। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল নিজে মঞ্চ থেকে নেমে হর্ষিতের কাছে গিয়ে হর্ষিতের হাতে পুরস্কার তুলে দেন।

আরো পড়ুন: হার্দিক পান্ডেয়াকে বাদ দিয়ে কেন সূর্যকুমার যাদবকেই করা হল অধিনায়ক? এবার সব ফাঁস করে দিলেন সূর্য নিজেই..!

সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হর্ষিত রানার ভিডিও!

হর্ষিত রানার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, ক্রাচ নিয়ে হাঁটছেন হর্ষিত রানা। ভারতীয় বোর্ডের সেই অনুষ্ঠানে গেলেও তাঁর যে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল তা কার্যত স্পষ্ট। ডান হাতে ক্রাচে ভর দিয়ে কোনোরকমে হাঁটছিলেন হর্ষিত।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে