CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%
নিউজ

আসছে আইপিএল ২০২৬, কিন্তু লাইভ ম্যাচ দেখতে চাইলে কীভাবে অনলাইনে আইপিএলের টিকিট কাটটে হবে জানেন?

আইপিএল ২০২৬ শুরুর আগেই জেনে নিন অনলাইনে আইপিএলের টিকিট কাটার সম্পূর্ণ প্রক্রিয়া।

IPL 2026 ticket booking
IPL 2026 ticket booking

আগামী ২৮শে মার্চ থেকে শুরু হয়ে‌ যাচ্ছে আইপিএল ২০২৬। ইতিমধ্যেই সব ম্যাচের সূচি নির্ধারণ করা হয়ে গিয়েছে। আর এই আসন্ন টুর্নামেন্ট নিয়ে ক্রিকেট সমর্থকদের মধ্যেও উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে আপাতত প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়ে গেছে। আশা করা হচ্ছে যে, আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়ে যাবে।

আইপিএল ২০২৬-এর বিস্তারিত তথ্য!

চলতি মাসের ২৮শে মার্চ থেকে আসন্ন আইপিএল টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে। টুর্নামেন্টের প্রথম পর্বেই দেশের মোট ১০ ভেন্যুতে ২০টি ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্য হল, দেশের প্রত্যেকটা শহরের ক্রিকেট সমর্থকই যেন মাঠে গিয়ে খেলাটা লাইভ উপভোগ করতে পারে। যদিও কবে থেকে এই টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হবে, তা নিয়ে বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি। যদিও আশা করা হচ্ছে যে, গত বছরের মতো এবারেও হবে।

আরো পড়ুন: হার্দিক পান্ডেয়াকে বাদ দিয়ে কেন সূর্যকুমার যাদবকেই করা হল অধিনায়ক? এবার সব ফাঁস করে দিলেন সূর্য নিজেই..!

আইপিএল ২০২৬-এর টিকিট কীভাবে অনলাইনে কাটবেন? 

বর্তমান সময়ে অধিকাংশ টিকিটই অনলাইনের মাধ্যমেই কাটা হয়ে থাকে। এই বছর আইপিএলেও তেমনটাই দেখা যেতে পারে। 'বুক মাই শো' অ্যাপে ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের ঘরোয়া ম্যাচগুলোর প্রি-সেল রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এই নির্দিষ্ট ওয়েবসাইট গিয়ে কিংবা অ্যাপে আপনারা সাইন আপ করে আইপিএলের টিকিট পেতে পারেন। 

ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপ:

পাশাপাশি ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপেও আপনারা আইপিএল ২০২৬ টুর্নামেন্টের টিকিট কাটতে পারেন। 

অফিসিয়াল ওয়েবসাইট:

টিকিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরেই আপনারা প্রত্যেকটা ফ্যাঞ্চাইজির অফিশিয়াল ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন।

আরো পড়ুন: কে হবে আইপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন? আইপিএল শুরুই আগেই এই কিংবদন্তির তরফে চলে এল বিরাট ভবিষ্যদ্বাণী!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে