CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%
নিউজ

কে হবে আইপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন? আইপিএল শুরুই আগেই এই কিংবদন্তির তরফে চলে এল বিরাট ভবিষ্যদ্বাণী!

এখন সবার মনে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে তা হল, কে হবে আইপিএলের এই মরশুমের চ্যাম্পিয়ন? এই প্রশ্নেরই এবার উত্তর দিয়ে দিলেন প্রাক্তন ব্যাটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

IPL 2026 Trophy
IPL 2026 Trophy

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বহুল প্রতীক্ষিত আইপিএল ২০২৬। ইতিমধ্যেই প্রত্যেকটি দল তাদের প্রস্ততি পর্ব শুরু করে দিয়েছে। কিন্তু এখন সবার মনে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে তা হল, কে হবে আইপিএলের এই মরশুমের চ্যাম্পিয়ন? এই প্রশ্নেরই এবার উত্তর দিয়ে দিলেন প্রাক্তন ব্যাটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। 

আইপিএল ২০২৬ নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন আকাশ চোপড়া?

এখনও আইপিএল শুরু হতে প্রায় দু'সপ্তাহ বাকি। কিন্তু, তার আগেই আইপিএল ২০২৬-এ কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন আকাশ চোপড়া। ধারাভাষ্যকার হিসেবে অত্যন্ত জনপ্রিয় ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের বিশ্লেষণকে অনেকেই মজা করে বলেন ‘আকাশ-বাণী’। আর সেই বাণীই এ বার শোনা গেল তাঁর মুখে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই মরশুমের আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হবে। এমনকি কমলা টুপি ও বেগনি টুপি কে পাবেন, সেটাও জানিয়ে দিয়েছেন আকাশ চোপড়া।

আরো পড়ুন: কেকেআরের জন্য চলে এল বিরাট 'গুড নিউজ'! সব চিন্তা শেষ করে আইপিএল ২০২৬-এর আগে নাইটরা পেলেন বড় স্বস্তি!

কী বললেন আকাশ চোপড়া?

সম্প্রতি প্রকাশিত একটি ইউটিউব ভিডিওতে আকাশ চোপড়া বলেন, “এই বার চেন্নাই সুপার কিংস বা কলকাতা নাইট রাইডার্স পারবে না। এই বার মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস প্লে-অফে উঠবে। চ্যাম্পিয়ন হবে দিল্লি।”

এর পাশাপাশি ব্যাট ও বল হাতে দুই সেরা ক্রিকেটারের নামও জানিয়ে দিলেন এই ধারাভাষ্যকার। এ প্রসঙ্গে তিনি বললেন, “কমলা টুপি জিতবে সঞ্জু স্যামসন। বেগনি টুপিক মালিক হবে জসপ্রীত বুমরাহ।” সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের ভারতের সেরা ব্যাটার ও বোলার ছিলেন সঞ্জু ও বুমরাহ। সুতরাং,‌ এবারের আইপিএলেও তাঁদের উপরেই ভরসা দেখিয়েছেন আকাশ।

আরো পড়ুন: কঠিন অবস্থা হর্ষিত রানার, ক্রাচ নিয়ে হাঁটতে‌ হচ্ছে! কেকেআর ঘোষণা করেনি কিন্তু হর্ষিতের আইপিএল প্রায় 'শেষ'!

বিরাট কোহলির বেঙ্গালুরুর কী হবে?

গত বার আইপিএলের ট্রফি জিতেছে বেঙ্গালুরু। দীর্ঘ ১৮ বছর পর আইপিএলের ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। এ বারেও কোহলিরা প্লে-অফে উঠবেন, এমনটাই আশা করছেন আকাশ চোপড়া। এই মরশুমের আইপিএলের আগে নিলামে ১০ দলই ফাঁক ভরাট করার চেষ্টা করেছে বলা যায়। এমনকি কলকাতা নাইট রাইডার্সের দল অনেকটাই বদলে গিয়েছে। এ বার নতুন বিদেশিদেরও দেখা যাবে। পাশাপাশি, আকাশ বাজি রেখেছেন দিল্লির উপরেও।

কোন দলগুলো আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি?

আইপিএলে বেশ কয়েকটি দল এক বারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এই তালিকায় রয়েছে দিল্লি। ফাইনালে উঠেও তাদের হারতে হয়েছে। এমনকি গত বার প্লে-অফে উঠতে পারেননি অক্ষরেরা। এছাড়াও, পঞ্জাব কিংসও আইপিএল জিততে পারেনি।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে