তৃতীয়বার বিয়ের প্রসঙ্গ উঠতেই ক্ষেপে গেলেন শোয়েব মালিক! বলে ফেললেন বড় কথা!
তৃতীয় বার নিজের বিয়ের জল্পনা উড়িয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু এর পাশাপাশি বাবা হিসাবে নিজের ছেলেকে নিয়েও চরম উদ্বিগ্ন শোয়েব।

তৃতীয়বার বিয়ে নিয়ে সমালোচনা হতেই রেগে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। বেশ কয়েকদিন ধরে শোয়েব মালিকের তৃতীয়বার বিয়ে গুঞ্জন চলছিল। শোনা যাচ্ছিল, তৃতীয়বার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব। কিন্তু এই প্রসঙ্গে এবার মুখ খুললেন
এই পাক ক্রিকেটার। বলা বাহুল্য, পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্কের পরিস্থিতি নিয়ে তিনি কোনো কথায় জানাননি।
কেন তৃতীয়বার বিয়ের প্রসঙ্গ উঠতেই নিজের ক্ষোভ উগরে দিলেন শোয়েব?
সূত্রের খবর, সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে নিজের ক্ষোভ এবং বিরক্তি প্রকাশ করেছেন শোয়েব। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘‘২০২৩ সালের প্রথম দিকে আমার প্রথম বিয়ে ভেঙে যায়। সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। সন্তানের দায়িত্ব যৌথভাবে পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয় বিয়ে করেছিলাম। ব্যক্তিগত জীবন সব সময় ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। পরিবারের সম্মান রক্ষার ব্যাপারে আমি অত্যন্ত সচেতন। আমার চুপ করে থাকাটাকে অনেকে আমার দুর্বলতা হিসাবে ধরে নিচ্ছে।’’
আরো পড়ুন: যুদ্ধের আঁচ থেকে রেহাই পেল না চলতি বিশ্বকাপও, আইসিসি-র কক্ষে তড়িঘড়ি হয়ে গেল মিটিং!
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘‘বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছেছে যে, মুখ খুলতেই হচ্ছে। আমার ছেলে বড় হচ্ছে। ও এখন পড়তে পারে। এই বয়সে ও নিজের বাবার সম্পর্কে মিথ্যা এবং রং চড়ানো বিষয়গুলো পড়ছে। এগুলো কিছু রোজগারের লক্ষ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত ভিত্তিহীন বিষয়গুলো আমার প্রিয় মানুষদেরও কষ্ট দিচ্ছে।’’
ব্যক্তিগতজীবন নিয়ে নিজের এই অসত্য রটনা বন্ধ না হলে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা বলেছেন পাক প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।
এখানেই শেষ নয়, শোয়েব এরই সাথে লিখেছেন, ‘‘অনুরোধ, দায়িত্বশীল হয়ে কাজ করুন। কয়েকটা লাইক আর ভিউ ছাড়া জীবনে অনেক কিছু রয়েছে। আপনাদের সকলের মতো আমারও পরিবার রয়েছে। আশা করি, আমার বার্তা ইচিবাচক নেওয়া হবে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান এবং রসিকতা বন্ধ হবে। নাহলে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে বাধ্য হব।’’
কেন নিজের ছেলেকে নিয়ে উদ্বিগ্ন শোয়েব?
তৃতীয় বার নিজের বিয়ের জল্পনা উড়িয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু এর পাশাপাশি বাবা হিসাবে নিজের ছেলেকে নিয়েও চরম উদ্বিগ্ন শোয়েব। কারণ, এই ধরনের কল্পিত রটনা সন্তানের উপর যে কতটা নেতিবাচক প্রভাব ফেলে, তা তিনি জানেন।
সানিয়া মির্জার আগে তিনি নাকি আরও এক জনকে বিয়ে করেছিলেন বলে গুঞ্জন রয়েছে। ২০০২ সালে আয়েষা সিদ্দিকিকে নাকি ফোনেই বিয়ে করেন শোয়েব। ২০১০ সালে ফোনেই নাকি তাঁদের বিচ্ছেদ হয়। ভারতের হায়দরাবাদের আয়েষা একাধিক বার শোয়েবের সঙ্গে বিয়ের দাবি করেন, কিন্তু পাক ক্রিকেটার কখনও বিষয়টি স্বীকার করেননি।
ট্যাগ:
Souvik Das
editor


