শুভমন গিলের পাখির চোখ আইপিএল ২০২৬, টুর্নামেন্ট শুরুর আগেই শুভমনকে 'সার্টিফিকেট' দিয়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার!
এবার ব্যাট হাতে ২২ গজের মাঠে নামবেন শুভমন। আর কয়েক দিন পরেই গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে এই মরশুমের আইপিএলে নামবেন তিনি। আর আইপিএল শুরুর আগেই ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পুজারা শুভমনকে নিয়ে বলে ফেললেন বড় কথা।

শুভমন গিল— ভারতীয় দলের অন্যতম তরুণ ব্যাটার তিনি। কিন্তু সাম্প্রতিককালে তাঁর সময় কিছুটি খারাপই যাচ্ছে বলা চলে। ভারতের টি-২০ দলের সহ-অধিনায়কের পদ চলে গিয়েছে শুভমনের। এমনকি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এও ভারতীয় দলে জায়গা পাননি তিনি। কিন্তু, এবার ব্যাট হাতে ২২ গজের মাঠে নামবেন শুভমন। আর কয়েক দিন পরেই গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে এই মরশুমের আইপিএলে নামবেন তিনি। আর আইপিএল শুরুর আগেই ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পুজারা শুভমনকে নিয়ে বলে ফেললেন বড় কথা। এই মরশুমের আইপিএলে কার্যত শুভমনের উপর বাজি ধরেছেন তিনি।
শুভমন গিলকে নিয়ে ঠিক কী ভাবছেন চেতেশ্বর পুজারা?
চেতেশ্বর পুজারার মতে, টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার জন্যই এ বারের আইপিএলকে কার্যত পাখির চোখ করেছেন শুভমন। ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমন। সেখানে আর একটি ফরম্যাটে তিনি দলেই থাকবেন না, তাই এটি শুভমন মোটেও ভালো ভাবে নিচ্ছেন না বলেই অভিমত পুজারার।
আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ মুস্তাফিজুর, হর্ষিতের পর এবার ছিটকে গেলেন আকাশদীপও, ১ কোটি টাকা জলে গেল কেকেআরের!
পুজারার মতে আইপিএল ২০২৬-কে নিয়ে ঠিক কী ভাবছেন শুভমন গিল:
সূত্রের খবর, ‘জিয়োহটস্টার’-এ একটি অনুষ্ঠানে গিয়ে চেতেশ্বর পুজারা বলেন, “বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় শুভমন যথেষ্ট তেতে রয়েছে। ও এমন ক্রিকেটার যে তিন ফরম্যাটেই খেলার যোগ্য। ২০২৬ সালের আইপিএলে ভালো খেললে আবার টি-২০ দলের দাবিদার হয়ে উঠবে শুভমন। সেটাই ও পাখির চোখ করেছে।”
সুতরাং, পুজারার মতে, এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম পোস্টারবয় হলেন শুভমন। তাই একটি মরশুম ভালো খেললেই আবার তাঁকে নিয়ে আগের মতোই আলোচনা শুরু হবে। এ প্রসঙ্গে পুজারা বলেন, “ও দুই ফরম্যাটে দেশের অধিনায়ক। ওর তিনটে ফরম্যাটই খেলা উচিত। একটা মরসুম ভাল খেললেই আবার ওকে নিয়ে আলোচনা শুরু হবে। আমার মনে হচ্ছে এ বারের আইপিএল শুভমনের।”
গত বাবের আইপিএলে কেমন পারফর্ম করেছিলেন শুভমন?
আইপিএল ২০২৫-এ ৫০ গড় ও ১৫৫.৮৮ স্ট্রাইক রেটে ৬৫০ রান করেছিলেন শুভমন গিল। তাঁর স্ট্রাইক রেট গত বার অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি ছিল। এ বারও তাঁকে একই রকম স্ট্রাইক রেট নিয়ে খেলতে হবে বলেই মনে করছেন পুজারা। এ বিষয়ে কথা বলতে গিয়ে পুজারা জানিয়েছেন, “ওর উপর চাপ থাকবে। কারণ, ও ভারতের ছোট ফরম্যাটের দলে এখন নেই। কিন্তু সেটা ওর সামনে বড় সুযোগও হতে চলেছে। ওকে চালিয়ে খেলতে হবে। এ বারের আইপিএলই ওর কাছে সুযোগ। সেটা ওকে কাজে লাগাতে হবে।” এখন দেখার বিষয় আসন্ন আইপিএলে চেতেশ্বর পুজারার কথাকে কতটা সত্য বলে প্রমাণিত করতে পারেন শুভমন গিল।
ট্যাগ:


