CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬-এ মুস্তাফিজুর, হর্ষিতের পর এবার ছিটকে গেলেন আকাশদীপও, ১ কোটি টাকা জলে গেল কেকেআরের!

বাংলার এই জোরে বোলারকেও এই মরশুমে দলে পাবেন না অজিঙ্কা রাহানেরা। শনিবার সরকারি ভাবে আকাশদীপকে ইতিমধ্যেই আইপিএল ২০২৬-এ না পাওয়ার কথা জানিয়ে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।

Akash Deep injury
Akash Deep injury

আইপিএল ২০২৬ শুরুর ঠিক সাত দিন আগেই বড়সড় ধাক্কা খেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। আবারও চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন আকাশদীপ। বাংলার এই জোরে বোলারকেও এই মরশুমে দলে পাবেন না অজিঙ্কা রাহানেরা। শনিবার সরকারি ভাবে আকাশদীপকে ইতিমধ্যেই আইপিএল ২০২৬-এ না পাওয়ার কথা জানিয়ে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।

আইপিএল ২০২৬ থেকে আকাশদীপ ছিটকে যেতেই চিন্তায় পড়ে গেল কেকেআর!

প্রথমে মুস্তাফিজুর রহমান, তারপর হর্ষিত রানা, তারপর আবার আকাশদীপকেও পাবে না নাইট শিবির। আইপিএল শুরুর আগেই কার্যত আরও দুর্বল হয়ে গেল কেকেআরের বোলিং আক্রমণ। 

আরো পড়ুন: যে শুভমন গিলের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ জায়গা হয়নি, সেই শুভমনকেই নিজের খারাপ সময়ে মেসেজ করেছিলেন অভিষেক!

মাথিশা পাথিরানাকে কি পাবে কেকেআর:

শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে নিয়েও রয়েছে সংশয়। ঠিক কবে থেকে পাওয়া যাবে তাঁকে তা এখনও পর্যন্ত অনিশ্চিত। স্বাভাবিক ভাবেই এই মরশুমের আইপিএল শুরুর এক সপ্তাহ আগে জলে পড়ে গেল কেকেআর কর্তৃপক্ষ। 

কী বলছেন দলের এক কর্তা:

সূত্রের খবর, এ বিষয়ে দলের এক কর্তা বলেছেন, ‘‘চোটের জন্য গোটা আইপিএলেই আকাশদীপকে পাওয়া যাবে না। এটা খুবই দুর্ভাগ্যজনক।’’ ২৯ বছরের বোলারকে ১ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল কেকেআর।

আরো পড়ুন: দু'জন সঙ্গিনীর সঙ্গে এ কী করছিলেন‌ ব্র্যাভো, কেকেআর মেন্টর লক্ষ্যই করেননি মাইক অন‌ আছে! বলে ফেললেন বেফাঁস কথা!

কেন কেকেআর শিবিরে যোগ দিতে পারছেন না আকাশদীপ?

গত ১৮ মার্চ থেকে ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে কেকেআর। কিন্তু এই শিবিরে যোগ দিতে পারেননি আকাশদীপ। তিনি বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে নিজের রিহ্যাব করছেন। তাঁর অবস্থা সম্পর্কে কেকেআর কর্তৃপক্ষ বা বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছুই বলা হয়নি।

কে হবেন হর্ষিতের পরিবর্ত ক্রিকেটার:

এখনও পর্যন্ত হর্ষিত রানার পরিবর্ত বোলার নির্বাচন করতে পারেননি নাইট কর্তৃপক্ষ। তার মধ্যে আকাশদীপের এই চোট তাঁদের কার্যত আরও বিপদে ফেলে দিল।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে