১৮ কোটি টাকা জলে যাবে নাকি কেকেআরের? মাথিসা পাথিরানাকে আইপিএল ২০২৬-এ খেলতে আসার অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড!
আপাতত সুস্থ হয়ে গিয়েছেন পাথিরানা। কিন্তু তা সত্ত্বেও কেকেআর শিবিরে যোগ দেওয়ার অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাই প্রতিদিনই পাথিরানার বিমানের টিকিট বুক করেও বারবার বাতিল করতে হচ্ছে।

আইপিএল ২০২৬-এর দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকটি দল নিজেদের অনুশীলন পর্ব শুরু করে দিয়েছে। এদিকে এই ক্রিকেটারকে নিয়ে আইপিএল শুরুর আগেই মহা ফ্যাসাদে পড়ে গেছে কেকেআর। তিনি, চোটের জন্য টি-২০ বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন। আর তাই এবার আইপিএলে খেলা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছিল। কথা হচ্ছে শ্রীলঙ্কার অন্যতম পেসার মাথিশা পাথিরানাকে নিয়ে। আপাতত সুস্থ হয়ে গিয়েছেন পাথিরানা। কিন্তু তা সত্ত্বেও কেকেআর শিবিরে যোগ দেওয়ার অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাই প্রতিদিনই পাথিরানার বিমানের টিকিট বুক করেও বারবার বাতিল করতে হচ্ছে।
কেন মাথিসা পাথিরানাকে আইপিএল ২০২৬-এ খেলতে আসার জন্য অনুমতি দিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড?
গত বারে মিনি নিলামে মাথিসা পাথিরানাকে ১৮ কোটি টাকার বিনিময়ে কিনেছে কেকেআর। তাই চেন্নাই থেকে সরাসরি তিনি কলকাতার শিবিরে যোগ দিয়েছেন কিন্তু বিশ্বকাপে খেলতে গিয়ে তিনি ভালো চোট পেয়েছিলেন। চোটের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ওভার বল করার পরেই উঠে যান তিনি। আর বাকি বিশ্বকাপেও তিনি আর খেলতে পারেননি। যদিও আপাতত চোটের অবস্থা অনেক ভালো হলেও নিজের দেশের অন্যতম সেরা পেসারকে নিয়ে কোনোমতেই ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই কারণে এই মরশুমের আইপিএলে খেলার জন্য পাথিরানাকে এখনও ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
পাথিরানাকে নিয়ে কী শোনা যাচ্ছে নাইট শিবিরে:
সূত্রের খবর, এক সংবাদ সংস্থাকে কেকেআরের এক কর্তা জানিয়েছেন, “কবে পাথিরানা শিবিরে যোগ দেবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। তাই রোজই ওর টিকিট বুক করে আবার বাতিল করে দিতে হচ্ছে। নিয়মিত যোগাযোগ রয়েছে ওর সঙ্গে।”
কেকেআর শিবিরে আইপিএল ২০২৬-এ খেলার জন্য যোগ দিতে চাইছেন পাথিরানা!
মাথিসা পাথিরানার ম্যানেজারের একটি পোস্ট নিয়ে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে। অমিলা কালুগালাগে সোস্যাল মিডিয়ায় কেকেআর জার্সি গায়ে পাথিরানার একটি ছবি পোস্ট করেছেন। আর তাতেই কার্যত ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে, কেকেআরের হয়ে খেলার জন্য একেবারে প্রস্তুত এই জোরে বোলার। কিন্তু তা সত্ত্বেও কেন তাঁকে ছাড়ছে না শ্রীলঙ্কা, তা নিয়েই এখন জোর বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: ২০১২ সালের কেকেআরের ফাইনালের 'মাস্টার'-কে নতুন চাকরি দিল নাইট ম্যানেজমেন্ট! জানেন, কে এই তারকা?
কেকেআর শিবিরে শুরু হয়ে গিয়েছে অনুশীলন:
বুধবার থেকেই জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে কেকেআর। আর প্রথম দিনের অনুশীলনেই কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, “দক্ষতা সকলের রয়েছে। আগামী দশ দিনে সেটা নিয়ে কোনও সমস্যা নেই। তবে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যে সমস্ত মুহূর্ত আমরা এই মাঠে এবং একে অপরের সঙ্গে কাটাব, সেখানে একটাই লক্ষ্য থাকবে। তা হল, জিততে হবে, জার্সিতে চতুর্থ তারা জুড়তে হবে। আমাদের শরীর ২৯শে মার্চ প্রথম ম্যাচ খেলতে নামার আগে আমাদের মনকে সেই লক্ষ্যের জন্য তৈরি করে নিতে হবে।” এখন দেখার বিষয় ২৯শে মার্চ কেকেআর আদৌ নিজের দাপট দেখাতে পারে কিনা। এর উত্তর সময় দেবে।
আরও পড়ুন: আইপিএল ২০২৬ শুরু হওয়ার ঠিক আগেই নতুন 'চ্যালেঞ্জ' চলে এল বিরাট কোহলির সামনে! কিন্তু কেন?
ট্যাগ:


