CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

২০১২ সালের কেকেআরের ফাইনালের 'মাস্টার'-কে নতুন চাকরি দিল নাইট ম্যানেজমেন্ট! জানেন, কে এই তারকা?

সত্যি বলতে, ক্রিকেটারদের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের একটা আত্মিক যোগ রয়েছে। আর তাই প্রত্যেক বছরই নিলামে একটা অবাক করা বিষয় লক্ষ্য করা যায়। সেটা কী জানেন? সেটা হল, যেখানে অন্যান্য দলের ক্রিকেটাররা রিটেন হওয়ার জন্য বোর্ডের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমার চেয়েও বেশি টাকা দাবি করতে দু'বার ভাবেন না, সেখানে নাইট তারকারা অনেকটাই কম টাকায় রাজি হয়ে যান।

Manvinder Bisla KKR
Manvinder Bisla KKR

কলকাতা নাইট রাইডার্স—মানেই একটা আলাদা আবেগ বাঙালির। নাইট শিবিরের কর্মকর্তারা বারংবার বলেন যে, এটা কেবল একটা সাধারণ ফ্র্যাঞ্চাইজিই নয়, এটা হল একটা পরিপূর্ণ পরিবার। সত্যি বলতে, ক্রিকেটারদের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের একটা আত্মিক যোগ রয়েছে। আর তাই প্রত্যেক বছরই নিলামে একটা অবাক করা বিষয় লক্ষ্য করা যায়। সেটা কী জানেন? সেটা হল,  যেখানে অন্যান্য দলের ক্রিকেটাররা রিটেন হওয়ার জন্য বোর্ডের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমার চেয়েও বেশি টাকা দাবি করতে দু'বার ভাবেন না,  সেখানে নাইট তারকারা অনেকটাই কম টাকায় রাজি হয়ে যান। গত মরশুমের দিকে তাকালেই দেখা যাবে যে, আরসিবি, সানরাইজার্সের মতো দল যেখানে দলের সেরা তারকাদের রিটেন করতে ২১ কোটি টাকা খরচ করেছে, সেখানে কেকেআর নিজেদের সেরা তারকাদের রিটেন করতে খরচ করেছে ১৩ কোটি।

আরো পড়ুন: আইপিএল ২০২৬ শুরু হওয়ার ঠিক আগেই নতুন 'চ্যালেঞ্জ' চলে এল বিরাট কোহলির সামনে! কিন্তু কেন?

কেন কেকেআর ক্রিকেটারদেরকে 'পরিবার' ভাবে?

আসলে, এতগুলো কথা বলা হল, তা শুধুমাত্র রিটেনশনের জন্য নয়। এমন অনেক ক্রিকেটারই আছেন, যাদের সাথে চুক্তি না থাকলেও তাদের যথেষ্ট সাহায্য করে নাইটরা। চোটের পর যেভাবে কমলেশ নাগারকোটি, চেতন সাকারিয়া, শিবম মাভিদের কেকেআর আড়ালে সাহায্য করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এমনকি, দল থেকে বিদায় নেওয়ার পরেও ক্রিকেটারদের রীতিমতো দেখভাল করে কেকেআর।

এবার কাকে চাকরি দিল কেকেআর?

হ্যাঁ, এবারেও এমন  একজনকে নতুন করে চাকরি দিয়ে নজির গড়ল নাইটরা। একজন ব্যক্তিত্ব। যাঁকে বিগত দু'দিন ধরে নাইট পরিবারে ক্রমাগত দেখা যাচ্ছিল, কেকেআরের প্রথম আইপিএল ফাইনালের 'মাস্টার' যিনি, সেই মনবিন্দর বিসলা

মনবিন্দর বিসলাকে দলে নিল কেকেআর!

কেকেআরের জার্সিতে বেশ কয়েকটি মরশুম খেলেছেন উইকেটরক্ষক ওপেনার মনবিন্দর বিসলা। এমনিতে নাইট জার্সিতে তাঁর যে বিরাট সাফল্য বা অর্জন, তা কিন্তু বলা যাবে না। কিন্তু এই বিসলাকে কেকেআর মনে রাখবে কেবলমাত্র একটা ম্যাচের জন্যই। আর সেটা হল ২০১২ সালের আইপিএলের ফাইনাল।

আরো পড়ুন: ছ’মাস আগে থেকে মদ ছুঁয়েও দেখেননি, আইপিএল ২০২৬-এ নিজেকে নতুনভাবে গড়তে চান যুজবেন্দ্র চাহাল!

২০১২ সালের আইপিএলের ফাইনালে কী করেছিলেন মনবিন্দর বিসলা:

ওই সালে মনবিন্দর বিসলা ৪৮ বলে ৮৯ রানের মহানায়োকচিত ইনিংসে কেকেআর ভক্তদের মনের মণিকোঠায় স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন। ওইদিন বিসলা জ্বলে না উঠলে হয়ত অন্যরকমভাবে লিখতে হত নাইট ইতিহাসকে। কিন্তু, ইদানিং ক্রিকেটমহল কার্যত হারিয়েই গিয়েছিলেন তিনি। 

মনবিন্দর বিসলাকে কোন পদ দিল কেকেআর:

হ্যাঁ, এবার এক নতুন ভূমিকায় মনবিন্দরকে নিয়োগ করল নাইটরা। তিনি হলেন কেকেআরের হেড অফ স্কাউট। অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা অন্বেষণ করাটাই হবে তাঁর কাজ। আর এভাবে স্কাউটিং করেই বহু তারকাকেই তুলে এনে জায়গা দিয়েছে কেকেআর। যদিও এই কাজে সিদ্ধহস্ত মুম্বই। কিন্তু এবারে কেকেআরও চায় আরও নতুন নতুন প্রতিভা তুলতে। আর সেই গুরুদায়িত্বই পেলেন বিসলা।

ট্যাগ:Kolkata Knight Riders

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে