CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

ছ’মাস আগে থেকে মদ ছুঁয়েও দেখেননি, আইপিএল ২০২৬-এ নিজেকে নতুনভাবে গড়তে চান যুজবেন্দ্র চাহাল!

সব কিছু ভুলে এবার আইপিএল ২০২৬-এ সব নতুন‌ করে শুরু করতে চাইছেন চাহাল। নিজের‌ সর্বস্বটুকু দিয়ে ভালো খেলতে কার্যত মরিয়া যুজবেন্দ্র চাহাল। এমনকি, এই জন্য নিজের জীবনযাপনেও যথেষ্ট পরিবর্তন এনেছেন চাহাল।

Yuzvendra Chahal quits alcohol
Yuzvendra Chahal quits alcohol

যুজবেন্দ্র চাহাল— সাম্প্রতিক সময়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই খুশি ছিলেন না। সাম্প্রতিক অতীতে তাঁর জীবন কার্যত টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে কেটেছে। এমনকি ভারতীয় দল থেকেও দূরে রয়েছেন বহু দিন। কিন্তু সব কিছু ভুলে এবার আইপিএল ২০২৬-এ সব নতুন‌ করে শুরু করতে চাইছেন চাহাল। নিজের‌ সর্বস্বটুকু দিয়ে ভালো খেলতে কার্যত মরিয়া যুজবেন্দ্র চাহাল। এমনকি, এই জন্য নিজের জীবনযাপনেও যথেষ্ট পরিবর্তন এনেছেন চাহাল। ভালো পারফর্ম করতে ছ’মাস আগে থেকেই তিনি ছেড়ে দিয়েছেন মদ্যপান।

যুজবেন্দ্র চাহাল আইপিএল ২০২৬-এ নিজের বেস্ট পারফরম্যান্স দেবেন!

গত বারে পঞ্জাব কিংসের হয়ে ফাইনাল খেলেছিলেন চাহাল। যদিও তাঁরা ট্রফি জিততে পারেননি। কিন্তু এই মরশুমে অধরা ট্রফি ছুঁতে মরিয়া চাহাল। এবি ডিভিলিয়ার্সের একটি ইউটিউব শোয়ে চাহাল জানিয়েছেন, ইতিমধ্যেই মদ্যপান ছেড়ে দিয়েছেন তিনি। এই কথা শোনা মাত্রই সাথে সাথে হাততালি দিয়ে চাহালের প্রশংসা করেছেন এবি ডিভিলিয়ার্স।

আরো পড়ুন: আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগেই মেজাজ হারিয়ে ফেললেন এই কেকেআর তারকা! 'ক্ষমা' না চাওয়ানো পর্যন্ত থামলেন না কেকেআর তারকা!

আইপিএল ২০২৬-এ নিজের পারফরম্যান্স নিয়ে কী জানালেন চাহাল:

সূত্রের খবর, এ প্রসঙ্গে চাহাল বলেছেন, “প্রায় ছ’মাস হয়ে গেল মদ্যপান ছেড়ে দিয়েছি। এখন আমার ৩৫ বছর। আরও বেশি সক্রিয় থাকতে চাই। দলের জন্য ১৫০ শতাংশ দিতে চাই। সিনিয়র ক্রিকেটার হিসাবে চাই আইপিএলের জুনিয়রেরা আমার থেকে কিছু শিখুক।”

আইপিএল ২০২৫-এ ট্রফি জিততে না পারায় এখনও আপসোস হয় চাহালের:

আইপিএল ২০২৫-এ ফাইনালের হার এখন দগদগে ক্ষত হয়ে রয়েছে চাহালের মনে। তিনি এখনও মনে করেন, মার্কো জানসেন দলে থাকলে ফলাফল বদলে যেত। এ বিষয়ে চাহাল বলেছেন, “ফাইনালে জানসেনকে মিস্ করেছি আমরা। ও থাকলে নিঃসন্দেহে ট্রফি জিততাম। গোটা প্রতিযোগিতায় অসাধারণ বল করেছে ও। ব্যাটিংয়েও শেষের দিকে দু’-তিনটে ছয় হাঁকিয়ে দিত। ওর বোলিং নিয়ে আমরা বেশি আত্মবিশ্বাসী ছিলাম। বিপক্ষের ওপেনারদের কাছে কাজটা সহজ ছিল না।”

আরো পড়ুন: গৌতম গম্ভীরের পরামর্শেই খারাপ সময় কাটিয়ে ওঠেন অভিষেক শর্মা, এবার আইপিএল ২০২৬-এ অভিষেকের সামনে আসছে নয়া পরীক্ষা!

আইপিএল ২০২৫-এ ফাইনালের হার নিয়ে কী জানালেন চাহাল?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে জানসেন দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছিলেন। তাঁর অভাবেই নাকি ফাইনালে পঞ্জাব কিংসকে হারতে হয়েছিল বলে মনে করেন চাহাল। এমনকি নিজেও দু’বার চোট পেয়েছিলেন তিনি। যদিও এই মরশুমে চাহাল প্রত্যয়ী। তিনি বলেছেন, “আগের বার কেকেআর ম্যাচের পর পাঁজরে চিড় ধরেছিল। পরে হাঁটুতে চোট লাগে। তাই সেমিফাইনাল এবং ফাইনালে ঠিক করে লেগস্পিন করতে পারিনি। এ বছর সবার আগে শরীরের খেয়াল রাখব।” যদিও এই মরশুমের আইপিএলে চাহাল কেমন পারফর্ম করেন এখন সেটাই দেখার।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে