হার্দিক পান্ডেয়াকে বাদ দিয়ে কেন সূর্যকুমার যাদবকেই করা হল অধিনায়ক? এবার সব ফাঁস করে দিলেন সূর্য নিজেই..!

অনেকেই ভেবেছিলেন যে, হার্দিক পান্ডেয়া এবার ছোট ফরম্যাটে ভারতের নতুন অধিনায়ক হবেন। কিন্ত তা হয়নি। এখন প্রশ্ন হল, কেন হার্দিককে অধিনায়ক করা হল না?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Suryakumar Yadav and Hardik Pandya
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডেয়া। ২০২৪ সালে ভারত যখন রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতল আর তারপরে অবসর নিল, তখন অনেকেই ভেবেছিলেন যে, হার্দিক পান্ডেয়া এবার ছোট ফরম্যাটে ভারতের নতুন অধিনায়ক হবেন। কিন্ত তা হয়নি। এখন প্রশ্ন হল, কেন হার্দিককে অধিনায়ক করা হল না?

হার্দিক পান্ডেয়াকে অধিনায়ক না করে কেন সূর্যকুমার যাদবকে করা হল?

রোহিতের পর ক্রিকেট প্রেমীদের একাংশই ভেবেছিলেন যে হার্দিক অধিনায়ক হবেন। এমনটা ভাবার কারণও আছে। কেননা, ২০২২ ও ২০২৩ সালে রোহিত শর্মার অনুপস্থিতিতে হার্দিকই অধিনায়কত্ব করেছিলেন। আর ততদিনে আইপিএলেও রোহিতকে সরিয়ে হার্দিককেই নেতৃত্ব দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সকলকে অবাক করে দিয়ে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়। যদিও এই সিদ্ধান্তের পেছনে ঠিক কোন কাহিনি রয়েছে তা ফাঁস করলেন সূর্যকুমার নিজেই।

আরো পড়ুন: সহ্য করতে পারলেন না রোহিত শর্মা, আবরারকে কেনার পরেই সানরাইজার্সকে আনফলো করে দিয়েছেন 'হিটম্যান'?

বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে ঠিক কী জানালেন সূর্যকুমার যাদব?

কয়েক দিন আগেই সূর্যকুমারের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। লাগাতার দু’বার ছোটো ফরম্যাটে বিশ্বসেরা হয়েছে ভারতীয় দল। সূর্য অধিনায়ক হওয়ার পর একটিও টি-২০ সিরিজ হারেনি ভারত। অথচ সূর্যকুমার নিজেই প্রথম বার অধিনায়ক হবেন শুনে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন।

সূর্যকুমারের মন্তব্য:

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, “বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর ছিল। আমরা জানতাম অধিনায়ক বদলাবে। সিরিজ়ের কয়েক দিন আগে জয় ভাই ফোন করেন। উনি তখন বোর্ডের সচিব। আমি ভেবেছিলাম সিরিজ় নিয়ে কিছু একটা বলবেন।”

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “জয় ভাই বললেন, আমি দলের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। আমার হাতেই দলের দায়িত্ব দেওয়া হবে। জয় ভাই বললেও আমি নিশ্চিত, রোহিত ভাই আর অজিত ভাই আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিল।”

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ কেকেআরে যোগ দেবেন নাকি কেএল রাহুল? ভাইরাল ভিডিও নিয়ে চলছে জোর জল্পনা!

অধিনায়ক বদলের সিদ্ধান্তের নেপথ্যে আছেন রাহুল দ্রাবিড়:

আসলে, এই সিদ্ধান্তের নেপথ্যে রাহুল দ্রাবিড়ের ভূমিকা ছিল বলেও স্পষ্ট জানিয়েছেন সূর্যকুমার যাদব। এ প্রসঙ্গে তিনি বলেন, “গৌতি ভাই তো পরে কোচ হয়েছিল। রাহুল স্যরের সঙ্গে জয় ভাইয়ের আলোচনা হয়েছিল। রাহুল স্যর দায়িত্ব ছাড়লেও নিশ্চয়ই নিজের মতামত দিয়েছিলেন। সেই মতামত মেনেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।”

হার্দিককে সহ-অধিনায়ক থেকেও সরানো হয়:

হার্দিক পান্ডেয়াকে শুধুমাত্র অধিনায়কের পদ থেকে সরানো হয় তা নয়, সহ-অধিনায়কের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় তাঁকে। নতুন সহ-অধিনায়ক হন অক্ষর প্যাটেল। তারপর থেকে সূর্য-অক্ষর যুগলবন্দিতে একের পর এক সিরিজ জয় করেছে ভারত।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে