CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%
নিউজ

আইপিএল ২০২৬-এ কেকেআরে যোগ দেবেন নাকি কেএল রাহুল? ভাইরাল ভিডিও নিয়ে চলছে জোর জল্পনা!

এখন থেকেই প্রত্যেকটি দল তাদের প্রস্ততি শুরু করে দিয়েছে। সব দলের ক্রিকেটাররা রীতিমতো আ্যাক্টিভ। কিন্তু, আইপিএলের আসর শুরুর আগেই এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসছে যা দেখে সমর্থকরা বেশ খানিকটা বিস্মিতই বটে। কিন্তু কেন?

KL Rahul KKR
KL Rahul KKR

হাত গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৬।‌ তাই এখন থেকেই প্রত্যেকটি দল তাদের প্রস্ততি শুরু করে দিয়েছে। সব দলের ক্রিকেটাররা রীতিমতো আ্যাক্টিভ। কিন্তু, আইপিএলের আসর  শুরুর আগেই এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসছে যা দেখে সমর্থকরা বেশ খানিকটা বিস্মিতই বটে। কিন্তু কেন?

আইপিএল ২০২৬ শুরুর আগেই নিজেকে তৈরি করে নিচ্ছেন কেএল রাহুল!

আইপিএল শুরুর আগে প্রত্যেকটি দলই চাইছে নিজেদের আখের গুছিয়ে নিতে। তাই ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলি আইপিএল ২০২৬-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঋষভ পন্থের মতো বহু ক্রিকেটার নিজে থেকেও আগেভাগেই নিজেদের প্রস্তুতি সারছিলেন। কিন্তু এবার প্রস্তুতি সারতে দেখা গেল কেএল রাহুলকে। বহুদিন পরে ২২ গজের মাঠে দেখা মিলল রাহুলের। আর তা নিয়েই ইতিমধ্যেই চলছে তুমুল শোরগোল। আসলে, আইপিএল টুর্নামেন্টের আগে, রঞ্জি ট্রফি ফাইনালের পর থেকে বেশ খানিকটা সময় কোনোরকম কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি কেএল রাহুল। তাই এবার নিজের ছন্দ ফিরে পেতে তিনি একটু আগে থেকেই নিজের প্রস্তুতি সারবেন, আর এটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও কেন কেএল রাহুলকে নিয়ে এত আলোচনা?

আরো পড়ুন: কে হবে আইপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন? আইপিএল শুরুই আগেই এই কিংবদন্তির তরফে চলে এল বিরাট ভবিষ্যদ্বাণী!

কেএল রাহুলের সাম্প্রতিক ভাইরাল ভিডিও ও‌ সমালোচনা:

আসলে বিষয়টা হল, রাহুল হলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার। কিন্তু এবার এমন এক শিবিরে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে যার সঙ্গে যোগ রয়েছে কেকেআরের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কেএল রাহুলের অনুশীলনের ছবিতে দেখা যাচ্ছে যে, রাহুল ব্যাট করছেন আর তাঁর পিছনে কেকেআরের টুপি পরে একজন দাঁড়িয়ে আছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন কেকেআরের প্রধান কোচ অভিষেক নায়ার। এমনকি রাহুলের পিছনে যিনি কিপিং করছেন  তিনি হলেন অঙ্গকৃষ রঘুবংশী। যিনি একজন ক্রিকেটার। আর এই ছবি ভাইরাল হওয়ার পরে পরেই অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

কেএল রাহুল কি তাহলে শেষমেষ যোগ দেবেন?

এই মরশুমের আইপিএল নিলামের আগে কেএল রাহুলের কেকেআরে ট্রেড হওয়ার বিষয়ে প্রবল জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু সেই জল্পনা সেখানেই থেকে যায়। রাহুলকে শেষমেষ রিটেন করে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে কোনো খেলোয়াড়কে কোনো ফ্র্যাঞ্চাইজি রিটেন করলেও, নিলামের পরেও তার ট্রেড করা যায়। এখন প্রশ্ন হল, তাহলে কি রাহুলের ক্ষেত্রেও এমন কিছু সম্ভাবনা রয়েছে? রাহুল কি শেষমেষ কেকেআরে যোগ দেবেন নাকি? আসলে, উত্তরটা এই মরশুমের জন্য অন্তত 'না'।

আরো পড়ুন: কড়কড়ে ১২ কোটি টাকা খরচ করে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামী সুপারকার কিনে নজির গড়লেন হার্দিক পান্ডেয়া!

নিলামের পর ট্রেড নিয়ে কী বলছে নিয়ম:

আসলে, নিয়ম অনুযায়ী আইপিএল নিলামের পরেও ট্রেড করা যায়। কিন্তু সেই উইন্ডো মরশুম শুরুর মাসখানেক আগে পর্যন্তই খোলা থাকে। আর সেই ক্ষেত্রে চলতি মাসের ২৮ তারিখে  শুরু হচ্ছে আইপিএল ২০২৬। মাঝে আর মেরেকেটে কয়েকটা দিন মাত্র। তাই এখন আর কোনোভাবেই রাহুলকে ট্রেড করা সম্ভব নয়। তিনি এমনিই অভিষেক নায়ারের সঙ্গে নিজের অনুশীলন সারছিলেন।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে