প্রকাশিত হয়ে গেল সেমিফাইনালের আম্পায়ারদের তালিকা, বিরাট চমক দিল আইসিসি!
বুধবার ইডেনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড। এই ম্যাচে মাঠের দুই আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়র্ফ।

বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড। শুরু হচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ কারা পরিচালনা করবেন, এবার সেটাই জানিয়ে দিল আইসিসি। মঙ্গলবার দু’টি সেমিফাইনালের ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের নাম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আইসিসি।
ভারত-ইংল্যান্ড ম্যাচে কারা দায়িত্বে থাকছেন?
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ থাকবে ইংল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে আম্পায়ারিং করবেন ক্রিস গাফানি এবং আলাউদ্দিন পালেকর।
তৃতীয় ও চতুর্থ আম্পায়ার থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল। আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।
২০২৪ বিশ্বকাপের সেমিফাইনালেও লড়াই হয়েছিল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। সেই ম্যাচেও গাফানি ছিলেন অন্যতম আম্পায়ার। পালেকর এই বারের বিশ্বকাপে ইংল্যান্ডের দু’টি ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন। ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও তিনি ছিলেন দায়িত্বে।
আরো পড়ুন: লাজ-লজ্জার মাথা খেয়ে ফের ভবিষ্যদ্বাণী করলেন 'জ্যোতিষী' পাক তারকা, বললেন, 'ভারত ফাইনালে যাবে না'!
প্রথম সেমিফাইনাল ম্যাচে কারা থাকছেন আম্পায়ার?
বুধবার ইডেনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড। এই ম্যাচে মাঠের দুই আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়র্ফ। কলকাতায় তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার। ম্যাচ রেফারি থাকবেন জভগল শ্রীনাথ।
প্রসঙ্গত, এক ধাপ এক ধাপ করে এগিয়ে গিয়ে ভারত ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছে। কিন্তু ট্রফি জিততে গেলে এখনও কয়েক ধাপ পেরোতে হবে ভারতীয় দলকে। আগামী ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে কার্যত নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে ক্রিকেট প্রেমীদের একাংশ দাবি তুলতে শুরু করেছেন যে, সেমিফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে অভিষেক শর্মাকে বাদ দেওয়া হোক। আর তাঁর পরিবর্তে দলের মিডল অর্ডারে সুযোগ দেওয়া হোক রিঙ্কু সিংকে।
আরো পড়ুন: বিশ্বকাপে বিদায়ঘন্টা বাজতেই বড়সড় পদত্যাগ, 'থ' হয়ে গেল পাকিস্তান ক্রিকেট!
তাই প্রশ্ন উঠছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে অভিষেক শর্মাকে বাদ কি দেওয়া হবে? যদি তাঁকে সত্যিই বাদ দেওয়া হয় তাহলে আদৌ কি এটা বুদ্ধিমানের কাজ হবে? হ্যাঁ, এই প্রশ্নগুলোও এখন মাথাচাড়া দিচ্ছে। কারণ, অভিষেক নিঃসন্দেহে একজন ম্যাচ উইনার। আর সেইকারণে একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়া সত্ত্বেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে বসানোর ঝুঁকি নেবে না। কারণ, কোন ম্যাচে যে তিনি জ্বলে উঠবেন সেটা কেউ বলতে পারবেন না। এখন সেমিতে যদি তিনি খেলেন তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে ঠিক কতটা জ্বলে উঠতে পারবেন সেটাই দেখার।
ট্যাগ:
Souvik Das
editor


