CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বিশ্বকাপে বিদায়ঘন্টা বাজতেই বড়সড় পদত্যাগ, 'থ' হয়ে গেল পাকিস্তান ক্রিকেট!

সেমিফাইনালে উঠতে পাকিস্তান ব্যর্থ হওয়ার পরে পরেই আলীম দার সেই পদ থেকেও সরে দাঁড়ান। আর আলীম দারের এই পদত্যাগে কেঁপে গিয়েছে পাকিস্তান ক্রিকেট।

Aleem Dar
Aleem Dar

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ খেলতে এসে পাকিস্তানের অবস্থা যে এরকম হবে, তা একেবারেই ভাবতে পারেনি তারা। এমনকি পাক ক্রিকেটারদের পারফরমেন্সে একেবারেই খুশি নয় পিসিবি। খারাপ খেলার জন্য ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে পাক ক্রিকেটারদের। পিসিবি চেয়ারম্যান নকভি একেবারেই সন্তুষ্ট নন পাক ক্রিকেটারদের উপর। এরই মাঝে আবার এক খারাপ খবর এল। 

কী খারাপ খবর পেল পাক ক্রিকেট?

এবার পদত্যাগ করলেন প্রাক্তন এলিট আম্পায়ার আলীম দার। পিসিবি আধিকারিকদের কাছে ইতিমধ্যেই তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছেন। আলীম দার  জাতীয় নির্বাচন কমিটির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেমিফাইনালে উঠতে পাকিস্তান ব্যর্থ হওয়ার পরে পরেই আলীম দার সেই পদ থেকেও সরে দাঁড়ান। আর আলীম দারের এই পদত্যাগে কেঁপে গিয়েছে পাকিস্তান ক্রিকেট। জাতীয় নির্বাচন কমিটি থেকে আলীম দারের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সরে যাওয়ায় এখন কেবল দুই সদস্য- আকিব জাভেদ ও আসাদ শাফিক রয়েছেন। 

আরো পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে নয়া বিতর্ক শুরু, ক্ষোভে ফেটে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক!

আচমকা কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আলীম দার?

আসলে, আলীম দারের পদত্যাগের এই সিদ্ধান্ত একান্ত নিজেরই নেওয়া। তবে এই অবস্থায়, অনেকেই মনে করছেন যে, নির্বাচক প্যানেলের উপর ক্রমবর্ধমান চাপের কারণেই তিনি তাঁর ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। চলতি বিশ্বকাপে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই দলের ধারাবাহিকতার অভাব নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। ফলে, কমিটির বাকি সদস্যরাও তদন্তের মুখোমুখি হয়েছেন।

আলীম দারের সংক্ষিপ্ত মেয়াদ ছিল অত্যন্ত বিতর্কিত। দল গঠন এবং খেলোয়াড় নির্বাচন নিয়েও বিতর্ক ছিল, অনেকের মতে এইসমস্ত বিষয়গুলি টুর্নামেন্টের সময় দলের রসায়নের উপর যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলেছিল। আলীম দারের পদত্যাগের ফলে পাকিস্তানের আসন্ন আন্তর্জাতিক ম্যাচের আগে নতুন করে নির্বাচন কমিটি তৈরি করতে হবে। 

এদিকে, ইতিমধ্যেই চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। আর তারপরই সংবাদমাধ্যমে লেখা হয়েছে, পিসিবি প্রতিটি ক্রিকেটারকে পাকিস্তানি মুদ্রায় ৫০ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। চলতি বিশ্বকাপে ভারতের কাছে এই হারের পরেই পিসিবি-র তরফে এই জরিমানার কথা জানানো হয়েছে।এবারের মেগা টুর্নামেন্টে গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে মোট ৬টি ম্যাচে অংশগ্রহণ করেছিল পাকিস্তান।

আরো পড়ুন: সেমিফাইনালে এন্ট্রি নিতেই নাম না করে বিরাট-রোহিতকে নিয়ে এ কী বললেন গৌতম গম্ভীর!

ট্যাগ:aleem darPakistan

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে