CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বাংলাদেশের ক্রিকেটে নয়া বিতর্ক শুরু, ক্ষোভে ফেটে পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক!

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক নিজেই এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি। বলা যায়, বিসিবির নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্নও তুলেছেন অসন্তুষ্ট বাশার।

BCB
BCB

বাংলাদেশেরক্রিকেটে আবারও ঝড় উঠেছে। বাংলাদেশের নতুন প্রধান জাতীয় নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম শোনা যাচ্ছে। গাজি আশরাফ হোসেনের মেয়াদ শেষের পর তাঁর দায়িত্ব নেওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক নিজেই এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি। বলা যায়, বিসিবির নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্নও তুলেছেন অসন্তুষ্ট বাশার।

বিসিবির নিয়োগ পদ্ধতি নিয়ে কেন অসন্তুষ্ট বাশার?

এই প্রথমবার বিজ্ঞাপন দিয়ে জাতীয় নির্বাচক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জাতীয় নির্বাচক হওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা দরকার, সেটা জানিয়েই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দু’বছরের কার্যকাল শেষ হওয়ার পর প্রধান নির্বাচক হিসাবে আর কাজ করতে চাইছেন না হোসেন। আর তাই প্রধান জাতীয় নির্বাচক হিসেবে নতুন কাউকে খুঁজছেন বিসিবি কর্তারা। জাতীয় নির্বাচক হিসাবে আসবেন নতুন দু’জন। আগ্রহীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। কিন্তু বাশার এখনও আবেদন করেননি। আবেদন করা নিয়ে কোনরকম কোনো সিদ্ধান্তও নেননি তিনি।

আরো পড়ুন: সেমিফাইনালে এন্ট্রি নিতেই নাম না করে বিরাট-রোহিতকে নিয়ে এ কী বললেন গৌতম গম্ভীর!

এ প্রসঙ্গে কী জানালেন বাশার?

সূত্রের খবর, একটি ক্রিকেট ওয়েব সাইটকে বাশার বলেছেন, ‘‘আবেদন করার ব্যাপারে আমি নিশ্চিত নই। জীবনপঞ্জি পাঠানোর সিদ্ধান্ত নিইনি। দীর্ঘ দিন বিসিবির সঙ্গে কাজ করছি। নির্বাচকের দায়িত্বও আগে পালন করেছি। আমার অভিজ্ঞতা রয়েছে। কাজটা জানি। তা হলে আমাকে কেন আবেদন করতে হবে?’’ যদিও বিসিবির নতুন সিদ্ধান্তে বাশার কিছুটা বিরক্ত এবং ক্ষুব্ধ। হয়তো তিনি কিছুটা হলেও অসম্মানিত বোধ করছেন।

পাশাপাশি, বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন এ নিয়ে বলেছেন, ‘‘জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই। তাঁকে হয়তো আমরা বেশি গুরুত্বই দেব। কিন্তু আরও অনেকে আগ্রহী থাকতে পারেন। তাঁরাও যোগ্য হতে পারেন। সকলকে সুযোগ দেওয়া উচিত।’’

আরো পড়ুন: অভিষেক শর্মাকে নিয়ে দেখা যাচ্ছে সংশয়, সেমিতে আদৌ জায়গা হবে তো অভিষেকের?

এখানেই শেষ নয়, বিসিবির সিদ্ধান্ত নিয়ে তিনি বলেছেন, ‘‘আমাদের ভাবনায় কয়েক জনের নাম রয়েছে। আমাদের জানার বাইরে এমন কেউ থাকতেই পারেন, যাঁর যোগ্যতা রয়েছে। সেটাও আমাদের জানা দরকার। নির্বাচক নিয়োগের পদ্ধতিতে স্বচ্ছতা রাখতে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে। আমরা প্রত্যেকের আবেদন খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব। সবচেয়ে বেশি যোগ্য প্রার্থীকেই নিয়োগ করতে চাই আমরা। সংশ্লিষ্ট সকলকে যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া উচিত। তা ছাড়া আমাদের বেশ কয়েক জন নির্বাচক প্রয়োজন। শুধু ছেলেদের জাতীয় দলের জন্য নয়। বিভিন্ন বয়সভিত্তিক দল, মহিলাদের দলের জন্যও নির্বাচক দরকার। আমরা অঞ্চলভিত্তিক নির্বাচকের কথাও ভাবছি।’’

ট্যাগ:Bangladesh

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে