RR vs RCB: ভারতীয় ক্রিকেটের 'দ্বিতীয় সচিন' এট্রি নিয়ে নিয়েছে, বৈভব সূর্যবংশীর খেলা দেখে সবাই 'থ'!

বয়স ১৫, কিন্তু প্রতিভার দিক দিয়ে তাবড় তাবড় ক্রিকেটারদেরকেও হার মানাবে সে। হ্যাঁ, বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট জগতের এক নতুন নক্ষত্র। আজ, শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত খেলে তিনি আবারও নিজেকে প্রমাণ করে দিলেন। এদিন ২৬ বলে ৭৮ রানের ধামাকা ইনিংস খেলে কার্যত সবাইকে অবাক করে দিয়েছেন।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Vaibhav Suryavanshi vs RCB-1
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

বয়স ১৫, কিন্তু প্রতিভার দিক দিয়ে তাবড় তাবড় ক্রিকেটারদেরকেও হার মানাবে সে। হ্যাঁ, বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট জগতের এক নতুন নক্ষত্র। আজ, শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত খেলে তিনি আবারও নিজেকে প্রমাণ করে দিলেন। এদিন ২৬ বলে ৭৮ রানের ধামাকা ইনিংস খেলে কার্যত সবাইকে অবাক করে দিয়েছেন। কিন্তু এরই মধ্যে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার ক্রমবর্ধমান দাবির মধ্যে, প্রবীণ স্পিনার অনিল কুম্বলে বলেছেন যে, এই সিদ্ধান্তটি তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। 

বৈভব সূর্যবংশীকে নিয়ে কী বললেন অনীল কুম্বলে?

এক আলাপচারিতায় অনীল কুম্বলে বলেন যে, কোনো খেলোয়াড়ের অসাধারণ প্রতিভা থাকলে তাকে বেশিদিন আটকে রাখা যায় না, কিন্তু উচ্চ প্রত্যাশার চাপ একজন তরুণ খেলোয়াড়ের ওপর অহেতুক বোঝা হয়ে দাঁড়াতে পারে। তাই তিনি বলেন যে, এই প্রশ্নের উত্তর একমাত্র খেলোয়াড় নিজেই দিতে পারেন।

আরো পড়ুন: IPL 2026: আইপিএল না খেললে ১ কোটি ৬০ লাখ টাকা জলে যাবে এই শ্রীলঙ্কান ক্রিকেটারের, তড়িঘড়ি মামলা উঠল আদালতে!

বৈভব সূর্যবংশী কি ভারতীয় ক্রিকেট দুনিয়ার নতুন 'সচিন'?

৮০-র দশকে সচিন তেন্ডুলকার মাত্র ১৬ বছর বয়সে তাঁর অসাধারণ প্রতিভার জেরে দলে জায়গা করে নিয়েছিলেন। এ প্রসঙ্গে কুম্বলে বলেছেন, সূর্যবংশীর প্রচুর প্রতিভা রয়েছে এবং তিনি এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই করেছেন। তবে তিনি আরও বলেন যে, তাঁর হাতে এখনও সময় আছে। তিনি যোগ করেন যে, দশ বছর পরেও তাঁর বয়স হবে মাত্র ২৫ বছর।

কুম্বলের মন্তব্য:

কুম্বলে বলেছেন, ক্রিকেটে সাফল্যের কোনও নির্দিষ্ট পথ নেই এবং খেলোয়াড়রা তাঁদের কেরিয়ারের বিভিন্ন পর্যায়ে উঠে আসতে পারেন। পাশাপাশি, তিনি আরও বলেন যে, বৈভবের কথা বলতে গেলে, সে আগামী এক-দুই বছরের মধ্যেই আসবে, কিন্তু সে যেভাবে ব্যাটিং করছে, নির্বাচকরা অবশ্যই তাঁর ওপর বিশেষ নজর রাখবেন।

আরো পড়ুন: KKR vs LSG: কেকেআরের বিরুদ্ধে জিতেও বিরাট দুঃসংবাদ পেল লখনউ, ২ কোটির এই প্লেয়ারকে পাবে না দলে!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে