Vaibhav Suryavanshi: আর ১৪-র রইল না বৈভব, জন্মদিনের দিনই বৈভবের জন্য চলে এল খুশির খবর!

আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগেই ১৫ বছর বয়সে পা দিয়েছেন বৈভব। ফলে এখন তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছেন।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Vaibhav Suryavanshi Birthday
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

বয়স কখনও প্রতিভার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। এর আগেও বহু উদাহরণ পাওয়া গেছে। আসল হল মনের জোর। এইরকমই এক প্রতিভার নাম হল বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেটে নতুন সম্ভাবনার নাম হল বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগেই ১৫ বছর বয়সে পা দিয়েছেন বৈভব। ফলে এখন তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছেন।

২৭শে মার্চ বৈভব সূর্যবংশীর জন্মদিন!

২৭শে মার্চ, শুক্রবার বৈভব সূর্যবংশীর জন্মদিন হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর নির্ধারিত ন্যূনতম বয়সের শর্ত তিনি পূরে ফেললেন বৈভব।

আইসিসি-র নিয়মে বয়স সংক্রান্ত বিষয়ে কী বলা আছে:

আইসিসির এই নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারকে আন্তর্জাতিক স্তরে খেলতে হলে ন্যূনতম ১৫ বছর বয়স হতে হবে। আর বৈভব এবার সেই শর্ত পূরণ করে ফেলল। আইসিসির প্লেয়ার এলিজিবিলিটি নিয়মের আর্টিকেল ৪.১। এই আর্টিকেলে একেবারে স্পষ্টভাবে বলা আছে, কোনও খেলোয়াড় জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন তখনই, যখন তাঁর বয়স ১৫ বছর বা তার বেশি হবে। 

আরো পড়ুন: IPL 2026 RCB vs SRH: আইপিএলের প্রথম ম্যাচে মাত্র ৪ মিনিটেই টিকিট শেষ, কী হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে?

আইসিসির প্লেয়ার এলিজিবিলিটি নিয়ম কবে চালু হয়েছে:

আইসিসির এই নিয়মটি ২০২০ সালে চালু করা হয়। এটি মূলত তরুণ ক্রিকেটারদের শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করার জন্যই চালু করা হয়।

বৈভব সূর্যবংশী এখন আন্তর্জাতিক সিরিজ খেলতে পারবেন!

আইসিসির এই নিয়ম অনুযায়ী, আইসিসি টুর্নামেন্ট বা অন্য কোনও আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে গেলে স্কোয়াড ঘোষণার দিন বা প্রথম ম্যাচের দিন সেই খেলোয়াড়ের বয়স ১৫ বছর পূর্ণ থাকতে হবে। বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে এই শর্ত এখন সম্পূর্ণভাবে প্রযোজ্য হয়েছে। ফলে এখন বৈভব ভারতের সিনিয়র দলে নির্বাচনের জন্য বিবেচিত হতে পারেন বলেই মনে করা হচ্ছে। যদিও জাতীয় দলে সুযোগ পাওয়া নির্ভর করবে তাঁর পারফরমেন্স ও নির্বাচকদের সিদ্ধান্তের ওপর। কিন্তু তবুও এত অল্প বয়সে এই পর্যায়ে পৌঁছানো সত্যিই একটা বড় সাফল্য।

আরো পড়ুন: IPL 2026: আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগেই এই দুর্ধর্ষ ক্রিকেটারকে পেয়ে গেল সিএসকে, কপাল খুলে গেল চেন্নাইয়ের!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে