CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL 2026: আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগেই এই দুর্ধর্ষ ক্রিকেটারকে পেয়ে গেল সিএসকে, কপাল খুলে গেল চেন্নাইয়ের!

বছরের শুরুর দিকেই ক্রিকেট ফ্যানেদের মধ্যে উদ্মাদনা তুঙ্গে। প্রত্যেকটা দল নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। এরই মাঝে চেন্নাই সুপার কিংস পেয়ে খুশির খবর। আইপিএল শুরুর ঠিক আগেই বিরাট সিএসকে শিবিরে খুশির আবহ। সিএসকে-র প্রথমে একাদশে এই দুর্ধর্ষ ক্রিকেটারের জায়গা পাকা হচ্ছে।

Chennai Super Kings new player
Chennai Super Kings new player

২৮শে মার্চ, শনিবার অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শুরু হচ্ছে আইপিএল ২০২৬। বছরের শুরুর দিকেই ক্রিকেট ফ্যানেদের মধ্যে উদ্মাদনা তুঙ্গে। প্রত্যেকটা দল নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। এরই মাঝে চেন্নাই সুপার কিংস পেয়ে খুশির খবর। আইপিএল শুরুর ঠিক আগেই বিরাট সিএসকে শিবিরে খুশির আবহ। সিএসকে-র প্রথমে একাদশে এই দুর্ধর্ষ ক্রিকেটারের জায়গা পাকা হচ্ছে। 

আইপিএল ২০২৬-এ কোন ক্রিকেটারের জায়গা প্রথম একাদশে পাকা হল?

আইপিএল মিনি অকশনে যখন চেন্নাই সুপার কিংস যখন সরফরাজ খানকে দলে নিয়েছিল, তখন তাঁকে নিয়ে অনেকেই নানান প্রশ্ন তুলেছিলেন। কিন্তু, এখন চেন্নাইয়ের প্রথম একাদশে তাঁর জায়গা কার্যত পাকা বলেই মনে করা হচ্ছে। যদিও ২০২৫ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভালো পারফরমেন্সের পরেই সরফরাজ খান আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। এবার আইপিএল ২০২৬ শুরুর আগে তিনি ফের তাঁর আগুন ফর্মে ফিরে এসেছেন। এই কারণেই মনে করা হচ্ছে যে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাইয়ের প্রথম একাদশে দেখা যেতে পারে সারফরাজ খানকে

চেন্নাই শিবিরের অনুশীলন ম্যাচে ঝড় তুললেন সরফরাজ:

বিগত কয়েক বছর ধরেই সরফরাজ খানের ব্যাটে রানের ঝড় দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আইপিএলে তিনি এখনও পর্যন্ত নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। আইপিএল ২০২৬-এ তাঁর সামনে নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ রয়েছে। আর আশা করা যাচ্ছে, সরফরাজ এবার সেটা করেও দেখাবেন। কারণ, সাম্প্রতিককালে অনুশীলন ম্যাচে সরফরাজ খান কার্যত বিধ্বংসী মেজাজে ব্যাট করেছেন। 

আরো পড়ুন: Nuwan Thushara: আইপিএল ২০২৬-এ চাইলেও খেলতে আসতে পারবেন না নুয়ান তুষারা, মহা চিন্তায় বিরাটের আরসিবি!

সিএসকে-র তরফে ভিডিও শেয়ার করা হয়েছে:

সম্প্রতি চেন্নাই সুপার কিংসের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্পিন এবং পেস বোলিংয়ের বিরুদ্ধে সরফরাজ কার্যত বড় বড় বাউন্ডারি হাঁকাচ্ছেন। আর এই পরিস্থিতিতেই মনে করা হচ্ছে যে, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় তাঁকে চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশে সুযোগ দিতে পারেন। মিডল ওভারে সরফরাজের বিস্ফোরক ব্যাটিং প্রতিপক্ষ দলকে যথেষ্ট চাপে ফেলতে পারে। 

তিন নম্বরে কোন ক্রিকেটারকে খেলাবে চেন্নাই সুপার কিংস?

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন যে, এবার তিনি ওপেন করতে নামবেন। আর গায়কোয়াড়ের সঙ্গে ওপেনিং জুটি বাঁধতে পারেন বিধ্বংসী ব্যাটার সঞ্জু স্যামসন। এই পরিস্থিতিতে তিন নম্বরের জন্য তিনজন ক্রিকেটার থাকবেন। আর এই তালিকায় সরফরাজ খানের পাশাপাশি আয়ুশ মহাত্রে এবং উরভিল প্যাটেলের নামও রয়েছে। আপাতত এই দৌড়ে আয়ুশ মহাত্রে এবং উরভিল প্যাটেলের তুলনায় সরফরাজ খান অনেকটাই এগিয়ে রয়েছেন বলেই আশা করা হচ্ছে। এখন দেখার বিষয় ২২ গজের ময়দানে ঠিক কোন চিত্র ফুটে ওঠে।

আরো পড়ুন: Pakistan Super League 2026: গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে পিএসএলে নতুন 'নিয়ম' চালু করে দিল পাকিস্তান!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে