CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Nuwan Thushara: আইপিএল ২০২৬-এ চাইলেও খেলতে আসতে পারবেন না নুয়ান তুষারা, মহা চিন্তায় বিরাটের আরসিবি!

বোলিং আক্রমণ নিয়ে যথেষ্ট চিন্তায় বেঙ্গালুরু। বিরাটের দলের অন্যতম এই গুরুত্বপূর্ণ বোলারকে আইপিএল খেলার অনুমতিই দেয়নি তাঁর দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু কে এই বোলার?

Nuwan Thushara RCB
Nuwan Thushara RCB

২৮শে মার্চ, শনিবার শুরু হচ্ছে আইপিএল ২০২৬। আর এই প্তথম ম্যাচেই মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তার আগে মহা সমস্যায় পড়েছেন বিরাট কোহলির দল। বোলিং আক্রমণ নিয়ে যথেষ্ট চিন্তায় বেঙ্গালুরু। বিরাটের দলের অন্যতম এই গুরুত্বপূর্ণ বোলারকে আইপিএল খেলার অনুমতিই দেয়নি তাঁর দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু কে এই বোলার?

আইপিএল ২০২৬-এ বেঙ্গালুরুর হয়ে খেলার অনুমতি পেলেন না নুয়ান তুষারা!

এবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিদেশের লিগে তাঁদের দেশের ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া নিয়ে যথেষ্ট কঠোর অবস্থান নিয়েছে। কারও ফিটনেসে যদি সামান্যতম সমস্যা থাকে তাহলে আইপিএল বা পিএসএল কোনো টুর্নামেন্টেই খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। আর সেই কারণেই আরসিবির হয়ে খেলার অনুমতি পাননি নুয়ান তুষারা

কেন এতটা কড়াকড়ি করছে শ্রীলঙ্কা ক্রিকেট:

আসলে, জাতীয় দলের স্বার্থেই এইবার যথেষ্ট কড়া অবস্থান নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। ফিটনেসের ব্যাপারে স্বল্পতম ছাড়ও দিতে চাইছেন না তাঁরা। এমনকি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেসের নতুন মান নির্ধারণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আর সেই মান অনুযায়ী যে ক্রিকেটারেরা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না, তাঁদের কোনোরকম কোনো ছাড়পত্র দেওয়া হচ্ছে না। নুয়ান তুষারাও এই কারণেই বেঙ্গালুরুর হয়ে খেলার অনুমতি পাননি।

আরো পড়ুন: Pakistan Super League 2026: গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে পিএসএলে নতুন 'নিয়ম' চালু করে দিল পাকিস্তান!

চোট না থাকা সত্ত্বেও কেন নুয়ান তুষারাকে আইপিএল খেলতে আসতে দেওয়া হচ্ছে না?

হ্যাঁ, তুষারার কোনও চোট নেই ঠিক। এমনকি বল করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যাও নেই তাঁর। একেবারে স্বাভাবিক অনুশীলনই করছেন তিনি। কিন্তু ফিটনেস পরীক্ষায় এবার আটকে গিয়েছেন। এই প্রেক্ষিতে, শ্রীলঙ্কা ক্রিকেট সূত্রে জানা গিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেসের নতুন যে মান নির্দিষ্ট করা হয়েছে, তার কাছাকাছিও নাকি পৌঁছোতে পারেননি তুষারা। তাঁকে ফিটনেস বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি আইপিএলের পরের দিকেও তাঁর খেলার সম্ভাবনা যথেষ্ট কম।

আরসিবি কত টাকায় কিনেছিল নুয়ান তুষারাকে:

গত নিলামে মোট ১ কোটি ৬০ লাখ টাকা দিয়ে নুয়ান তুষারাকে দলে নিয়েছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। কিন্তু এখন তাঁর খেলতে আসায় সংশয় তৈরি হওয়াতে একটু চাপেই পড়েছে আরসিবি।

আরো পড়ুন: Arjun Tendulkar: ছ'মাসের মধ্যে অর্জুন তেন্ডুলকরকে 'গ্ৰেটেস্ট' না বানাতে পারলে দাড়ি কেটে দেবেন যুবরাজ সিং-এর বাবা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে