Vaibhav sooryavanshi: 'অরেঞ্জ ক্যাপ' পাওয়ার পরেই কিং কোহলির কাছে সই নিতে ছুটল বৈভব! কী লিখলেন বিরাট?
রাজস্থান রয়্যালসের টুপিটা আর কোনও দিনই হয়তো পরবে না বৈভব। কারণ, শুক্রবার ম্যাচ শেষে বিরাট কোহলির সই নিতে ছুটেছিল ১৫ বছরের এই বৈভব। আর তারপরেই তার টুপিতে সই করে দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু লিখলেন কী?

শুক্রবার আইপিএল ২০২৬ খেলতে ময়দানে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই ম্যাচেই একেবারে ধামাকা পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের টুপিটা আর কোনও দিনই হয়তো পরবে না বৈভব। কারণ, শুক্রবার ম্যাচ শেষে বিরাট কোহলির সই নিতে ছুটেছিল ১৫ বছরের এই বৈভব। আর তারপরেই তার টুপিতে সই করে দিয়েছেন বিরাট কোহলি।
বিরাট কোহলির সঙ্গে প্রথম সাক্ষাৎ হল বৈভব সূর্যবংশীর!
হ্যাঁ, এই প্রথম বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ হল বৈভবের। গত বছর যখন আইপিএলে তার অভিষেক হয়েছিল, তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দু’টি ম্যাচই খেলা হয়ে গিয়েছিল রাজস্থানের। তাই শুক্রবার ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলার পর সোজা কোহলির সই নিতে চলে গিয়েছিল বৈভব সূর্যবংশী।
বৈভবের টুপিতে কী লিখলেন বিরাট কোহলি?
বিরাট কোহলিও ম্যাচ শেষে তাকে উৎসাহ দিতে ভোলেননি। ভারতের প্রাক্তন অধিনায়ক বৈভবের টুপিতে সই করে দেন। সঙ্গে চার শব্দের বার্তা, ‘‘ডিয়ার বৈভব, ওয়েল ডান।’’ বৈভবের ২৬ বলে ৭৮ রানের ইনিংসের জন্যই বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০২ রান তাড়া করতে সমস্যা হয়নি রাজস্থানের। তাই ৬ উইকেটে সহজেই জেতে বৈভবেরা। তার ইনিংসে ৮টি চার এবং ৭টি ছক্কা হরয়েছে।
আরো পড়ুন: কেকেআরকে নিয়ে ঠাট্টা, মহ ঝামেলায় পড়লেন শ্রেয়স আইয়ারের বোন, বিতর্কের 'জল' গড়াল বহুদূর!
অরেঞ্জ ক্যাপের মালিক বৈভব:
শুধুমাত্র তা-ই নয়, এখন সর্বোচ্চ রান করে বৈভব 'অরেঞ্জ ক্যাপ'-এর মালিকও। এখন ৪ ম্যাচে ২০০ রান রয়েছে বৈভবের।
বৈভবকে নিয়ে কী বললেন রিয়ান পরাগ:
রাজস্থান রয়্যালস যে ঠিক কতটা আগলে রাখে বৈভবকে, তা অধিনায়ক রিয়াল পরাগের কথায় স্পষ্ট হয়ে গেছে। সূত্রের খবর, পরাগ বলেন, ‘‘আমাদের দলের সকলে ওকে ভালবাসে। ওকে আমাদের দলে পাওয়াটা আনন্দের। ও খেতে খুব পছন্দ করে, বাইরে ঘুরতে ভালবাসে। আমরা দেখি, যেন ও যা চায় তা পায়। ও তো আসলে ১৫-১৬ বছরের একটা বাচ্চা, তাই ওর মধ্যে সেই ছেলেমানুষি আছে। ও ব্যাটিং করতে খুব ভালবাসে, তাই আমরা ওকে শুধু ব্যাটিং করার সুযোগ করে দিই। ও যদি এ ভাবে ব্যাটিং চালিয়ে যায়, তবে ও যা চাইবে তা-ই পাবে।’’
ট্যাগ:


