দীর্ঘ ১৯ বছর ধরে যুবরাজ সিং-এর যে রেকর্ড ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার, এবার সেই রেকর্ড ভাঙবে 'বাচ্চা' বৈভব!

ভারতের অন্যতম ব্যাটার ছিলেন যুবরাজ। একটা সময় তিনি মাঠে থাকা মানে রানের বন্যা হবেই। তিনি ব্যাট হাতে যতক্ষণ ক্রিজে দাঁড়িয়ে, ততক্ষণ বিপক্ষ দলের বোলারদের কার্যত স্বস্তি নেই। বলতে গেলে ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। ভারতীয় ক্রিকেট ইতিহাসে যুবরাজ সিং এমন এক রেকর্ড করে দেখিয়েছেন যা দীর্ঘ ১৯ বছরেও কেউ ভাঙতে পারেননি। জানেন, কী সেই রেকর্ড?

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Yuvraj Singh on Vaibhav Suryavanshi
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেট জগতের এক অন্যতম রত্ন। ভারতের অন্যতম ব্যাটার ছিলেন যুবরাজ। একটা সময় তিনি মাঠে থাকা মানে রানের বন্যা হবেই। তিনি ব্যাট হাতে যতক্ষণ ক্রিজে দাঁড়িয়ে, ততক্ষণ বিপক্ষ দলের বোলারদের কার্যত স্বস্তি নেই। বলতে গেলে ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। ভারতীয় ক্রিকেট ইতিহাসে যুবরাজ সিং এমন এক রেকর্ড করে দেখিয়েছেন যা দীর্ঘ ১৯ বছরেও কেউ ভাঙতে পারেননি।

১২ বলে ৫০ রান করেছিলেন যুবরাজ সিং!

হ্যাঁ, সালটা ছিল ২০০৭। টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ১২ বলে দুর্ধর্ষ অর্ধশতকের ঐতিহাসিক রেকর্ড আজও অটুট রয়েছে। প্রায় ১৯ বছর কেটে গেলেও এই রেকর্ড একপ্রকার অসম্ভব বলেই ভাঙতে পারেনি কেউ। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যুবরাজ নিজেই এমন কয়েকজন ব্যাটারের নাম বলেছেন, যারা ভবিষ্যতে তাঁর এই রেকর্ড ভাঙতে পারে।

কে ভাঙতে পারবে যুবরাজের এই রেকর্ড:

যুবরাজের মতে, অভিষেক শর্মা এই তালিকায় সবচেয়ে এগিয়ে। তিনি বলেন, অভিষেক ইতিমধ্যেই ১৪ বলে ৫০ রান করে এই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। আর তাঁর মধ্যে সেই ক্ষমতাও রয়েছে।

আরো পড়ুন: DC vs GT: ১ রানের জন্য হারল দিল্লি, ম্যাচ জেতাতে না পেরে ঝড়ঝড় করে কাঁদছেন মিলার, কিন্তু তবুও ‘খলনায়ক’ হচ্ছেন মিলারই!

বৈভব সূর্যবংশী কি যুবরাজ সিং-এর এই রেকর্ড ভাঙতে পারবেন?

হ্যাঁ, সবচেয়ে চমকপ্রদ নাম হিসেবে যুবরাজ উল্লেখ করেছেন 'কচি' প্রতিভা বৈভব সূর্যবংশী-র কথা। তার রান তোলার গতি নিয়ে যুবরাজ এতটাই মুগ্ধ যে তিনি তাঁর সম্পর্কে বলেছেন, বৈভবের স্পিড তাঁর নিজের সময়ের থেকেও বেশি। তাঁর মতে, যদি বৈভব এভাবে খেলতে থাকে, তাহলে ১২ বলের সেই রেকর্ডও ভেঙে যেতে পারে।

পাশাপাশি, যুবরাজ তাঁর তালিকায় প্রভসিমরন সিং এবং হার্দিক পান্ডেয়ার নামও রেখেছেন। তাঁর বিশ্বাস, টি-২০ ক্রিকেট যেভাবে দ্রুত বদলাচ্ছে এবং এই খেলোয়াড়রা যেভাবে নির্ভীক ব্যাটিং করছে তাতে তাঁর রেকর্ড ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা।

যুবরাজ সিং-এর মন্তব্য:

যুবরাজ এ বিষয়ে আরও বলেছেন, তিনি চান কোনো ভারতীয় খেলোয়াড়ই যেন তাঁর এই রেকর্ড ভাঙে। এখন দেখার বিষয়, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটে এই চারজনের মধ্যে কেউ যুবির সেই ধামাকা মাইলফলক ছুঁতে পারেন কি না!

আরো পড়ুন: IPL 2026: আইপিএল ২০২৬-এ কি আর খেলতেই পারবেন না মহেন্দ্র সিং ধোনি? ধোনিকে নিয়ে চলে এল বিরাট খবর...!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে