Virat Kohli: 'কিং কোহলি'-র ৬৯ রানের ইনিংসে ২৬ বল বাকি থাকতেই জিতে গেল আরসিবি!

২০ ওভারে হায়দরাবাদ ৯ উইকেট হারিয়ে ২০১ রান করেছিল। জয়ের জন্য বিরাটদের টার্গেট ছিল ২০২ রান।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
RCB win vs SRH-1
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

২৮শে মার্চ, শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। ২০ ওভারে হায়দরাবাদ ৯ উইকেট হারিয়ে ২০১ রান করেছিল। জয়ের জন্য বিরাটদের টার্গেট ছিল ২০২ রান। 

শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স বজায় রেখেছিল আরসিবি!

জয়ের লক্ষ্যে ২০২ রান তাড়া করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেন করতে নামেন বিরাট কোহলি এবং ফিল সল্ট। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে গেলেন ফিল সল্ট। জয়দেব উনাদকাটের বলে তিনি ক্যাচ আউট হয়ে ক্রিজে ফিরে যান। এই ক্যাচ ধরলেন হেনরিক ক্লাসেন। ৭ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন ব্রিটিশ ওপেনার।

ফিল সল্টের উইকেট হারানোর পর আরসিবি দুর্দান্ত কামব্যাক করল। দেবদত্ত পাডিক্কল এবং বিরাট কোহলি দারুণভাবে কামব্যাক করলেন। আর সেকারণেই ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে আরসিবি পৌঁছে যায় ৬১ রানে।

দেবদত্ত পাডিক্কলের হাফসেঞ্চুরি:

দেবদত্ত পাডিক্কল মাত্র ২৬ বলে ৬১ রান করে ঝোড়ো ইনিংস খেলে গেলেন। যদিও তিনি আউট হওয়ার আগে আরসিবিকে জয়ের অনেকটা কাছাকাছি নিয়ে গেলেন বলা চলে। হর্ষ দুবের বলে হেনরিক ক্লাসেন তাঁর ক্যাচ শিকার করলেন। 

পরপর উইকেট হারাল আরসিবি:

হ্যাঁ, এদিন ব্যাক টু ব্যাক উইকেট হারাল আরসিবি। ১৩ ওভারে আরসিবি ব্যাক টু ব্যাক জোড়া উইকেট হারাল। অধিনায়ক রজত পতিদার ১২ বলে ৩১ রান করে আউট হন। এরপর উইকেটকিপার-ব্যাটার জীতেশ শর্মা রানের খাতাই খুলতে পারলেন না। দুটো উইকেট শিকার করলেন ডেভিড পেইন।

আরো পড়ুন: RCB vs SRH: দুর্ধর্ষ ক্যাচ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন ফিন সল্ট, ক্রিজে ফেরালেন ক্লাসনকে!

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই বিরাট কোহলির আগুন ব্যাটিং!

আরসিবি-র বস বিরাট কোহলি আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই ধামাকাদার মেজাজে ব্যাট করলেন। মরশুমের প্রথম ম্যাচেই কোহলির ব্যাট থেকে দুর্ধর্ষ হাফসেঞ্চুরি বেরিয়ে এল। আইপিএল টুর্নামেন্টে তিনি তাঁর ৬৪ নম্বর হাফসেঞ্চুরি হাঁকালেন। 

বিরাটের শটের জেরে ২৬ বল বাকি থাকতেই জিতে গেল আরসিবি:

হ্যাঁ, জয়ের ধারা অব্যাহত রইল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০২৫ সালে বেঙ্গালুরু আইপিএল শিরোপা জয় করেছিল। আর ২০২৬ সালের প্রথম ম্যাচে ফের জয় হাসিল করল আরসিবি। এই ম্যাচে বেঙ্গালুরু ৬ উইকেটে জয়লাভ করেছে। হায়দরাবাদের বিরুদ্ধে কার্যত বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া গেল কিং কোহলিকে। ৩৮ বলে ৬৯ রান করে তিনি অপরাজিত থেকে সবাইকে চমকে দিলেন তিনি।

আরো পড়ুন: IPL 2026: মুম্বইয়ের জন্য খারাপ খবর! সমস্যা কমছে না মুম্বই ইন্ডিয়ান্সের, কেকেআরের বিরুদ্ধে খেলতে নামার আগে চিন্তায় হার্দিক!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে