আইপিএল ২০২৬ শুরু হওয়ার ঠিক আগেই নতুন 'চ্যালেঞ্জ' চলে এল বিরাট কোহলির সামনে! কিন্তু কেন?

২২ গজের ময়দানে কোনো দল নিজের এক ইঞ্চিও ছমি ছাড়তে রাজি নয়। কিন্তু আইপিএলের এই মরশুম শুরুর আগেই কার্যত নতুন চ্যালেঞ্জ এসে হাজির বিরাট কোহলির সামনে।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Virat Kohli IPL 2026
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আগামী ২৮-শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল ২০২৬। এখন থেকেই প্রত্যেকটি দল তাদের‌ প্রস্ততি শুরু করে দিয়েছে। ২২ গজের ময়দানে কোনো দল নিজের এক ইঞ্চিও ছমি ছাড়তে রাজি নয়। কিন্তু আইপিএলের এই মরশুম শুরুর আগেই কার্যত নতুন চ্যালেঞ্জ এসে হাজির বিরাট কোহলির সামনে। 

আইপিএল ২০২৬ শুরুর আগে এমন কোন 'চ্যালেঞ্জ' এল বিরাট কোহলির সামনে?

বিরাট কোহলির ফ্যান ফলোয়ারস প্রচুর। তাই সবাই অধীর আগ্ৰহে অপেক্ষা করে আছে কিং কোহলিকে ফের‌ ২২ গজের মাঠে নতুন করে দেখবে বলে। কিন্তু এই পরিস্থিতিতেই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান মনে করছেন, আসন্ন আইপিএল মরশুম বিরাট কোহলির জন্য কিছুটা আলাদা এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ, গত বছর টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর এই প্রথমবার আইপিএলে খেলতে নামবেন কোহলি। বর্তমানে তিনি শুধুমাত্র একদিনের ফরম্যাটেই খেলছেন।

আরো পড়ুন: ছ’মাস আগে থেকে মদ ছুঁয়েও দেখেননি, আইপিএল ২০২৬-এ নিজেকে নতুনভাবে গড়তে চান যুজবেন্দ্র চাহাল!

বিরাট কোহলিকে নিয়ে কী বললেন ইরফান পাঠান:

ইরফান পাঠান বলেন, যদিও কোহলি একদিনের ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন, তবে টি-২০ ফরম্যাটে তার জন্য চ্যালেঞ্জ আলাদা হতে পারে। এ বিষয়ে তিনি বলেন, “এইবার কোহলির জন্য পরিস্থিতি একটু ভিন্ন হবে। প্রথমবার তিনি পুরোপুরি টেস্ট থেকে অবসর নেওয়ার পর আইপিএল খেলবেন। এখন তিনি শুধু একটি ফরম্যাট খেলছেন, যা সহজ নয়। তবে একদিনের ক্রিকেটে বিরতির পরও তার পারফরম্যান্স দুর্দান্ত ছিল।”

ইরফানের মতে কেন কোহলির এইবারের আইপিএল খেলাটা চ্যালেঞ্জিং:

আসলে, এ প্রসঙ্গে ইরফান পাঠান মনে করেন, “টি-২০-তে যখন আক্রমণাত্মক ভূমিকায় খেলতে হয় এবং দীর্ঘদিন ম্যাচ না খেলে মাঠে নামতে হয়, তখন সেটা কঠিন হয়ে যায়। তবে বিরাট কোহলি আগেও অনেক চ্যালেঞ্জ সামলেছেন। তাই এই মরশুমে তিনি কেমন খেলেন, সেটা দেখার জন্য আমি খুবই উৎসাহী।”

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাফল্যে বিরাট কোহলির অবদান কতটা?

ইরফান পাঠান আরও বলেন যে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাফল্যে বিরাট কোহলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে দলের শিরোপা জয়ের সময় তিনি কার্যত আক্রমণাত্মক ব্যাটিং করেন‌। ফলে তাঁর স্ট্রাইক রেটও অনেকটাই বেশি ছিল। তিনি আর অ্যাঙ্করের ভূমিকায় না থেকে ম্যাচ জেতানোর দায়িত্ব নেন, যা সত্যিই দলের জন্য একটা বড় ফ্যাক্টর ছিল।

আরো পড়ুন: আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগেই মেজাজ হারিয়ে ফেললেন এই কেকেআর তারকা! 'ক্ষমা' না চাওয়ানো পর্যন্ত থামলেন না কেকেআর তারকা!

আইপিএল ২০২৬-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি:

হ্যাঁ, আইপিএল ২০২৬-এর আগে ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন বিরাট কোহলি। আর শুরু করে দিয়েছেন নিজের প্রস্তুতিও। গত মরশুমে তিনি মোট ৬৫৭ রান করেছিলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৪.৭১। গড় ছিল ৫৪.৭৫। মোট আটটি অর্ধশতরান করেছিলেন তিনি। 

সুতরাং, বিরাট এবারও একই ফর্ম বজায় রেখে দলকে শিরোপা রক্ষা করতে সাহায্য করতে যে চাইবেন তা খুবই স্বাভাবিক।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে