বিরাটের চোখে সেরা ওপেনার নয় রোহিত শর্মা! তাহলে কে সেরা ওপেনার কিং কোহলির কাছে?
যাঁকে বিরাট সর্বকালের সেরা বলে মনে করেন, সেই শচীন তেণ্ডুলকরকেও কোহলি পছন্দের ওপেনারের জায়গা দিলেন না। এখন প্রশ্ন হল, তাহলে কিং কোহলির চোখে সেরা কে?

ভারতীয় ক্রিকেট জগতে বর্তমানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এমন দুই নাম, যাদের নিয়ে তুমুল চর্চা করা হয়। তাঁরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বহু বিশ্বকাপ জিতেছেন। শুরুতে নেমে ঝোড়ো ইনিংস খেলে বিপক্ষের মনে ভয় ধরিয়েছেন রো-কো। কিন্তু তারপরেও টি-২০-তে প্রিয় ওপেনার হিসেবে বিরাটের পছন্দের তালিকায় রোহিতের জায়গা হল না। এমনকি যাঁকে বিরাট সর্বকালের সেরা বলে মনে করেন, সেই শচীন তেণ্ডুলকরকেও কোহলি পছন্দের ওপেনারের জায়গা দিলেন না। এখন প্রশ্ন হল, তাহলে কিং কোহলির চোখে সেরা কে?
বিরাটের চোখে সেরা ওপেনার কে?
আইপিএল ২০২৬-এর অনুষ্ঠান সূচি ইতিমধ্যেই প্রকাশ করা হয়ে গেছে। এর আগেরবার আরসিবি আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ২৮শে মার্চ থেকে এই মরশুমের অভিযানে নামবেন বিরাটরা। কিন্তু তার আগেই কঠিন প্রশ্নের সম্মুখীন হলেন বিরাট। আরসিবি'র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কোহলির সঙ্গে আলাপচারিতার একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে দু'জনের মধ্যে একজনকে তাঁর পছন্দের ওপেনার হিসেবে বেছে নিতে বলা হয়েছিল। আর সেই তালিকায় অ্যাডাম গিলক্রিস্ট, সুনীল নারাইন, ট্র্যাভিস হেড, ফাফ ডু'প্লেসিস, শিখর ধাওয়ান, শেন ওয়াটসন-সহ আরও অনেকেরই নাম ছিল। তবে তিনি প্রথমে বীরেন্দ্র শেহওয়াগকেই বেছে নেন। কারণ, একটা সময় 'লড়াই' চলত শেহওয়াগ ও শচীন তেণ্ডুলকরের মধ্যে। আর সেই ক্ষেত্রে শেহওয়াগকেই এগিয়ে রাখেন আরসিবি তারকা। কিন্তু ক্রিস গেইলের নাম আসতেই ক্যারিবিয়ান ক্রিকেটারকে বেছে নেন কোহলি। এমনকি সেই প্রতিযোগিতায় রোহিত শর্মার নাম এলেও আর অন্য কিছু ভাবেননি যে বিরাট। যদিও শেষ পর্যন্ত ক্রিস গেইলকেই নিজের প্রিয় ওপেনার হিসেবে বেছে নেন বিরাট।
আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ কে হবেন কেকেআরের 'ক্যাপ্টেন'? উঠে এল বিরাট তথ্য!
কীসের নিরিখে বিরাট কোহলি এই তালিকার কথা বললেন?
যদিও বিরাট কোহলি এই পুরো তালিকাটাই তৈরি করেছেন টি-২০ ক্রিকেটের নিরিখে । আর সেই কারণে শচীন ও রোহিতের নাম বাদ দেওয়ার জন্য তিনি বেশ কিছুক্ষণ সময় নেন। এই তালিকাটা টি-২০-র হিসেবে কি না, সেটাও জিজ্ঞেস করে নেন। এর পরই ক্রিস গেইলের নাম সবার উপরে রাখেন তিনি। যাঁর সঙ্গে আরসিবি'তে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন কোহলি। পাশাপাশি, ২০২৪-র টি-২০ বিশ্বকাপে একসাথে ওপেনও করেন রো-কো। যদিও শচীন তেন্ডুলকারের সঙ্গে কোহলি কখনও টি-২০ ম্যাচ খেলেননি।
ট্যাগ:


