পিচ নিয়ে বিতর্ক উঠতেই রেগে কাঁই গৌতম গম্ভীর, সমালোচকদের দিয়ে দিলেন 'মোক্ষম' জবাব!

টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হলেও গম্ভীরের মাথায় এখন রয়েছে লাল বলের ক্রিকেটে ভারতের ধারাবাহিক ব্যর্থতার কথা। তিনি চান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি তিনটি সিরিজে দল ভালো খেলে ফাইনালে উঠুক।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Gautam Gambhir angry
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

টি-২০ বিশ্বকাপে ভারত যেভাবে পর পর স্কোরবোর্ডে ২৫০-এর বেশি রান করেছে, তাতে অনেকেরই অভিযোগ যে, ভারতীয় দলকে সুবিধা পাইয়ে  দেওয়া হয়েছে। আর এই কথা কানে যেতেই রেগে কাঁই গৌতম গম্ভীর। তাই এবার সমালোচকদের মোক্ষম জবাব দিলেন ভারতীয় দলের কোচ।

ঠিক কী বললেন গম্ভীর?

বিশ্বজয়ী গম্ভীর বলেছেন, ভারতীয় দল এতটাই শক্তিশালী যে, তাদের সুবিধামতো পিচ বানানোর কোনো দরকারই  পড়ে না। 

সূত্রের খবর, সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “আমি এই বিষয়ের সঙ্গে একমত নই। আমরা কেন কোনও কিছু আলাদা ভাবে তৈরি করতে যাব? সত্যি বলতে, ভারত এতটাই ভাল দল যে, আমরা এই ধরনের কিছু করার কথা ভাবতেও পারি না।”

আরো পড়ুন: অভিষেক, শুভমনের পথেই হাঁটছেন ঋষভ পন্থ, তাই যুবরাজের পাঠশালায় 'ভর্তি' ছাড়া আর উপায় নেই ঋষভের!

একথা বলার পরেও থামেননি গম্ভীর। তিনি মনে করিয়ে দিয়েছেন, কেবল ঘরের মাঠেই নয়, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দেশের মাটিতেও ভারত কীভাবে একই ভাবে বড় রান করেছে। 

তাই এ প্রসঙ্গে তিনি বলেন, “টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার দিকে তাকালে দেখা যাবে, সেখানেও আমরা ২০০ রান করেছি। কিন্তু ভারতে ২০০ রান করলেই বলা হয়, পিচ বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। আমার মনে হয় কিছু মানুষ শুধু বিতর্ক তৈরি করতে চায়। স্রেফ ভিউ আর টিআরপির জন্য দেওয়া এই ধরনের বক্তব্য ধর্তব্যের মধ্যেই আনাই উচিত নয়।”

এর পাশাপাশি গম্ভীর মনে করিয়ে দেন, বিশ্বকাপে পিচ তৈরির বিষয়টি সরাসরি আইসিসি তদারকি করে, মোটেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নয়। তাই তিনি বলেন, ‘‘ক্রিকেটারদের যথাযথ কৃতিত্ব দেওয়াটাও কিন্তু দরকার। আমরা যে শুধু ভারতের উইকেটেই বড় রান করেছি তা নয়। আইসিসি-র যে কোনও প্রতিযোগিতায় উইকেট তৈরির দায়িত্ব তাদের, বিসিসিআই-এর নয়।”

আরো পড়ুন: আইপিএল ২০২৬ এবার সবথেকে 'লম্বা সিজন' হতে চলেছে, কিন্তু কেন? আর কী কী চমক থাকছে এই মরসুমে?

কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের উদাহরণও টেনে আনেন গম্ভীর। তিনি জানান, ভারত ঘূর্ণি উইকেটেও বড় রান করেছিল। সেখানে অন্য দলগুলো লড়াই করতে হিমশিম খেয়েছে। গৌতম গম্ভীর এ বিষয়ে বলেন, “আমরা কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে প্রায় ১৮০ রান করেছিলাম। বাকি দলগুলো ১৪০ রানের আশপাশে করছিল। আমরা পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছিলাম। তখন কেউ পিচ নিয়ে প্রশ্ন তোলেনি।”

রান যে হচ্ছে, তাতে খুশি গম্ভীর। বলেন, “কেউ ১২০ রানের টি-টোয়েন্টি ম্যাচ দেখতে আসে না। সবাই হাই-স্কোরিং ম্যাচ দেখতে চায়। গোটা বিশ্বেই এখন এটা প্রবণতা।”

টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হলেও গম্ভীরের মাথায় এখন রয়েছে লাল বলের ক্রিকেটে ভারতের ধারাবাহিক ব্যর্থতার কথা। তিনি চান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি তিনটি সিরিজে দল ভালো খেলে ফাইনালে উঠুক।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে