<![CDATA[ইডেনে ওয়েস্ট ইন্ডিজ জিতলেই বিদায়ঘণ্টা বেজে যাবে ভারতের, তার আগে কী বললেন ভারতের সহকারী কোচ?]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 13:30:28 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[ইডেনে ওয়েস্ট ইন্ডিজ জিতলেই বিদায়ঘণ্টা বেজে যাবে ভারতের, তার আগে কী বললেন ভারতের সহকারী কোচ?]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/what-india-assistant-coach-said-ahead-of-crucial-west-indies-match/ https://www.cricketwinner.com/bn/cricket-news/what-india-assistant-coach-said-ahead-of-crucial-west-indies-match/ Sat, 28 Feb 2026 21:51:42 GMT souvik-das Ryan Ten Doeschate
Ryan Ten Doeschate

আগামীকাল, রবিবার ইডেনে মুখোমুখি হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। সেমিতে ভারত পৌঁছাবে কিনা তা নির্ধারিত হবে রবিবারের ম্যাচে। তাই, ভারতের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বলতে গেলে ভারতের কাছে এই ম্যাচ মরণ-বাঁচন ম্যাচ। দক্ষিণ আফ্রিকার কাছে একটা বড় রানের ব্যবধানে হারের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতেছে টিম ইন্ডিয়া। আর, ৭২ রানের ব্যবধানে জয় অনেকটাই মনোবল বাড়িয়েছে ভারতীয় দলের। যেহেতু, এত রানের‌ ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়েছে ভারত, সুতরাং রান রেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রবিবার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত। 

কেন ভারতকে‌ ওয়েস্ট ইন্ডিজকে‌ হারাতেই হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ভারতকে জিততেই হবে। কারণ, ভারত হারলেই বিদায়ঘন্টা বেজে যাবে। তবে তার আগেই সাংবাদিক সম্মেলনে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতের সহকারী কোচ রায়ান টেন ডোশখাতে।

আরো পড়ুন: সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে কোহলিকে টপকে রেকর্ড গড়লেন পাকিস্তানের সাহিবজাদা, শ্রীলঙ্কার ম্যাচেই কপাল খুলতে চলেছে নাকি?

টিম ইন্ডিয়াকে নিয়ে কী বললেন ভারতের সহকারী কোচ?

সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজ দলকে রীতিমতো সমীহ করেই তিনি বলেন,”ওয়েস্ট ইন্ডিজ ভালো দল এটা আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ দলে অনেক ভালো প্লেয়ার আছে।” চেন্নাই ম্যাচে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। রানে ফিরেছিলেন অভিষেক শর্মা। ‘দুর্বল’ জিম্বাবোয়ের বিরুদ্ধে রানের পাহাড় খাড়া করেছিল ভারত। এই উন্নতির কারণ কী ? চেন্নাইয়ে কম্বিনেশন বদল হয়েছে। সঞ্জু ভালো নক করেছে। দল ভালোভাবে প্রস্তুতিও নিয়েছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর আমরা অনেক গুলো জায়গায় উন্নতি করেছি। সাজঘরে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।” 

আসলে, ওয়েস্ট ইন্ডিজের বড় শক্তি হল তাদের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০/৬ থেকেও ১৭০ রানের বেশি তুলতে সক্ষম হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর এখানেই উঠছে প্রশ্ন। এই বিষয়টাই‌ কি চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে? 

এ প্রসঙ্গে রায়ান টেন ডোশখাতে বলেন,” আমাদের বোলিং ইউনিটের সামনে চ্যালেঞ্জ থাকবে কারন ওয়েস্ট ইন্ডিজের ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং করতে পারে। বিশ্বকাপ খেলাতে প্রচন্ড চাপ থাকবে। আমরা যেকোনো চ্যালেঞ্জ নিতে তৈরি, যে কোনও বোলিংয়ের বিরুদ্ধে খেলতে তৈরি। ওয়েস্ট ইন্ডিজের টি২০ দল খুব ভালো। বিশ্বে যে কোনও দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।”

আরো পড়ুন: সাক্ষাৎকারে শচীনকে নিয়ে বড় কথা বলে ফেললেন বিরাট, সুযোগ পেলেই শচীনের সব কেড়ে নেবেন কিং কোহলি!

বরুণ চক্রবর্তীকে নিয়ে কী বললেন তিনি?

বরুণ চক্রবর্তীকে নিয়েও যথেষ্ট সাবলীল সহকারী কোচ, বললেন, “বরুণ এর চেনা মাঠ- অনেকবার এই মাঠে খেলেছে। বরুণ ভালো ছন্দে আছে।”

সুতরাং, আগামীকাল রবিবার এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। যদিও, সেমিফাইনালের‌ লড়াইয়ে টিকে দুই প্রতিপক্ষ দলই নিজেদের জায়গা থেকে এক ইঞ্চি মাটি ছাড়তেও রাজি 

]]>
U/A 13+