হুঁকো সাজিয়ে দেওয়ার জন্য হোটেলে একজন কর্মী রাখেন ধোনি! ক্যাপ্টেন 'কুল'-এর গোপন কথা ফাঁস করে দিলেন এই বিদেশি ক্রিকেটার!
হুঁকো সাজিয়ে দেওয়ার জন্য নাকি হোটেলের এক জন কর্মীকে নিজের ঘরে নিয়োগ করতেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু, কেন এমন করতেন ক্যাপ্টেন কুল?

না, এটা আজকের কথা নয়, ২০১৮ ও ২০১৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার স্যাম বিলিংস। আর এবার এই ক্রিকেটার ধোনি সম্পর্কে জানিয়ে দিলেন বড় কথা। হুঁকো সাজিয়ে দেওয়ার জন্য নাকি হোটেলের এক জন কর্মীকে নিজের ঘরে নিয়োগ করতেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু, কেন এমন করতেন ক্যাপ্টেন কুল?
ধোনির হুঁকো সাজানো প্রসঙ্গে কী বললেন স্যাম বিলিংস?
সূত্রের খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিলিংস বলেছেন, ‘‘আইপিএল খেলতে গিয়ে দেখেছি, হোটেলে ধোনির ঘরে একজন সীসা ম্যান (হুঁকো সাজিয়ে দেওয়ার লোক) থাকত। সে সীসার (কাচের পাত্র) দেখভাল করত। তার একমাত্র কাজই ছিল সীসার দেখাশোনা করা।’’
হুঁকো খাওয়ার জন্য কি কাউকে জোর করতেন ধোনি?
স্যাম বিলিংস জানিয়েছেন, ধোনি কাউকে হুঁকো খাওয়ার জন্য কখনই জোর করতেন না। যদিও তামাকের নেশা থাকলেও ব্যক্তি ধোনির বিরুদ্ধে কোনোপ্রকার কোনো অভিযোগ নেই এই ইংরেজ ক্রিকেটারের।
ধোনি সম্পর্কে আর কী অজানা কথা ফাঁস করলেন বিলিংস?
ধোনি সম্পর্কে বলতে গিয়ে বিলিংস বলেছেন, ‘‘ধোনি সম্পর্কে কী বলি। শুধু নেতৃত্ব এবং ব্যক্তিত্বের জন্যই ধোনি আলাদা। দুর্দান্ত। অসম্ভব শান্ত। নিঃসন্দেহে একজন দারুণ মানুষ। আজকাল এত ভালো মানুষ খুব বেশি দেখতে পাওয়া যায় না। এত বড় মাপের ক্রিকেটার, এত বড় তারকা হওয়ার পরও আমার মতোই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একজন সাধারণ সমর্থক। আমরা একসঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সব খেলা দেখতাম।’’
আরো পড়ুন: জামাই শাহিন আফ্রিদির অধিনায়কত্বে একেবারেই খুশি নন শ্বশুর শাহিদ আফ্রিদি?
হোটেলের ভিতর কেমন ছিল ধোনির আচরণ:
স্যাম বিলিংস আরও বলেছেন, ‘‘জনপ্রিয়তার জন্য ধোনি হোটেলের বাইরে যেতে পারে না। এমনকি হোটেলের পাবে গিয়েও বসতে পারতেন না। খেলা আর অনুশীলন ছাড়া হোটেলের ঘরেই থাকতে হত তাঁকে। সতীর্থ বা নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ঘরেই আড্ডা মারতেন। ধোনির ঘরের দরজা বন্ধু-সতীর্থদের জন্য সব সময় খোলা থাকে।’’
প্রসঙ্গত, হুঁকো কিন্তু ভারতে নিষিদ্ধ নয়। এখনও বহু অনুষ্ঠানে হুঁকোর ব্যবহার দেখা যায়। কোনও কোনও মহলে জনপ্রিয়ও বটে। যদিও একথা ঠিক যে, হুঁকো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
ট্যাগ:


