CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%
নিউজ

মুম্বই ইন্ডিয়ান্সে আইপিএল ২০২৬-এও কি‌ রোহিত শর্মা 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে থাকবেন? কী জানালেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ জয়বর্ধনে?

আইপিএল ২০২৬ শুরুর কয়েকদিন আগে রোহিতকে নিয়ে পরিকল্পনার কথা খোদ জানিয়ে দিয়েছেন মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে।

Mahela Jayawardene on Rohit Sharma
Mahela Jayawardene on Rohit Sharma

আইপিএল ২০২৫-এ রোহিত শর্মাকে বেশিরভাগ ম্যাচেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলানো হয়েছিল খেলিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ভারতের এই প্রাক্তন অভিজ্ঞ অধিনায়ককে দিয়ে শুধুমাত্র ব্যাটিংই করানো হয়েছিল। তবে এবার হয়ত ছবিটা বদলাতে চলেছে। তাই আইপিএল ২০২৬ শুরুর কয়েকদিন আগে রোহিতকে নিয়ে পরিকল্পনার কথা খোদ জানিয়ে দিয়েছেন মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে।

আইপিএল ২০২৬-এও কি রোহিত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন?

নিজের ওজন কমিয়ে এখন অনেকটা ফিট রোহিত শর্মা। এমনকি সাম্প্রতিককালে আন্তর্জাতিক ক্রিকেটে রানও পেয়েছেন তিনি। কিন্তু তবুও একটা প্রশ্ন উঠছে যে, এবারের আইপিএলে কি পুরো সময় রোহিতকে মাঠে রাখা হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মুম্বই কোচ জয়বর্ধনে বলেছেন, ‘‘গত বছর রোহিতের কিছু ছোট চোট ছিল। তাই ওর উপর বেশি চাপ দিতে চাইনি আমরা। ওকে অধিকাংশ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলাম। রোহিত মাঠে থাকুক বা না থাকুক, দলে ওর প্রভাব প্রচুর। এ বার আমরা ওকে যতটা সম্ভব বেশি সময় মাঠে রাখার চেষ্টা করব।’’

আরো পড়ুন: ঘোষণা হয়ে গেল কেকেআরের অধিনায়কের নাম, শাহরুখ শিবিরের নেতৃত্ব এবার কার কাঁধে উঠল?

অনুশীলনে কেমন পারফর্ম করছেন রোহিত:

মুম্বইয়ের সাম্প্রতিক অনুশীলনে একেবারে চেনা মেজাজেই দেখা যাচ্ছে হিটম্যানকে। পুরোপুরিভাবে আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাঁকে। অনুশীলনের সময়েই বড় বড় শট মারছেন তিনি। এমনকি তাঁর বেশ কিছু শট ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি ছুঁয়েছে। তাই ফিট এবং ফর্মে থাকা রোহিত শর্মাকে দেখে অত্যন্ত খুশি কোচ জয়বর্ধনেও।

রোহিত শর্মার প্রসঙ্গে কী বললেন কোচ জয়বর্ধনে?

মুম্বই দলে এই মরশুমের আইপিএলে বেশ কয়েক জন অলরাউন্ডার থাকায় কোচ জয়বর্ধনের হাতে বিকল্প অনেকটাই বেশি। তাই ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করতে চান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘আমরা বোলার বা ইমপ্যাক্ট প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলতে পারি। ম্যাচের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। মাঠে কাকে বেশি প্রয়োজন, সেটা বিবেচনা করা দরকার।’’ 

আরো পড়ুন: জামাই শাহিন আফ্রিদির অধিনায়কত্বে একেবারেই খুশি নন শ্বশুর শাহিদ আফ্রিদি?

এখানেই শেষ নয়, তিনি আরও বলেছেন, ‘‘এ বার আমাদের দলে বেশ কয়েক জন অলরাউন্ডার রয়েছে। ওরা ব্যাট, বল দুটোই ভাল করে। মাঠে অধিনায়কের হাতে বেশ কিছু বিকল্প থাকবে। আমরা প্রতিপক্ষের শক্তি বিচার করে প্রথম একাদশ নির্বাচন করব। ম্যাচের পরিস্থিতি বিচার করে ইমপ্যাক্ট প্লেয়ার নির্বাচন করতে হবে। আমাদের দলে দু’জন অলরাউন্ডার নয়। একজন রোহিত। আর দ্বিতীয় জন সূর্যকুমার যাদব। দু’জনেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নেব।’’

আইপিএল ২০২৬-এ প্রথম ম্যাচে কার মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স:

এই মরশুমের আইপিএলে মুম্বইয়ের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। চলতি মাসের ২৯ মার্চ ঘরের মাঠে খেলবে হার্দিক পান্ডেয়ার দল।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে