সুনীল গাভাস্কারের কথা শুনলেই কপাল খুলতে পারে কেকেআরের! দল থেকে বাদ দিতে হবে এই ক্রিকেটারকে!
প্রথম ম্যাচে বোলারদের ব্যর্থতায় তাদের হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। আর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ ইডেনে কার্যত মুখ থুবড়ে পড়েছেন ব্যাটাররা।

শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৬-এর আসর। কিন্তু দুঃখের বিষয় চলতি আইপিএলে এখনও পর্যন্ত একটিও জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে বোলারদের ব্যর্থতায় তাদের হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। আর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ ইডেনে কার্যত মুখ থুবড়ে পড়েছেন ব্যাটাররা। বড় ব্যবধানে হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। এই কারণেই প্রশ্ন উঠছে, তবে কি ভুল হচ্ছে প্রথম একাদশ নির্বাচনেই? এই মুহূর্তে কেকেআরকে ছন্দে ফেরার উপায় বাতলে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।
কোন ক্রিকেটারকে বাদ দিলে ছন্দে ফিরবে কেকেআর?
২৫ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনলেও এখনও পর্যন্ত নাইটদের জার্সিতে জ্বলে উঠতে পারেননি অজি তারকা ক্যামেরন গ্রিন। দুটি ম্যাচ মিলিয়ে তাঁর ব্যাট থেকে এসেছে মোটে ২০ রান। তবে এক ওভারও বোলিং করেননি যাতে তৈরি হয়েছে বড় সমস্যা। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা, আকাশ দীপরা। এমনকি নেই মুস্তাফিজ়ুর রহমানও।
আরো পড়ুন: আগামী ১০০ বছরেও আইপিএলের এই বোলারের রেকর্ড ভাঙা অসম্ভব!
ক্যামেরন গ্ৰিন বল না করায় কী অবস্থা দলের:
এমত পরিস্থিতিতে গ্রিন বোলিং না করায় দলের ব্যালান্স ঘেঁটে গিয়েছে। তাই গ্রিনের পরিবর্তে একজন স্পেশ্যালিস্ট ব্যাটার খেলানোর পরামর্শ দিয়েছেন গাভাস্কর। তাতে অন্তত মিডল অর্ডারের সমস্যা মিটবে, এমনটাই মনে করেন তিনি।
কেকেআরের উদ্দেশ্যে কী পরামর্শ দিলেন গাভাস্কার?
সূত্রের খবর, এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন সুনীল গাভাস্কর। তিনি বলেন, ‘গ্রিন যদি বোলিং না করেন, তা হলে কম্বিনেশন নিয়ে ভাবা উচিত কেকেআর-এর। তাই বল হাতে যখন অবদান রাখছেন না, তাই স্পেশ্যালিস্ট ব্যাটার খেলানো উচিত ওঁর জায়গায়। আমরা জানি, IPL-এ ওঁর সেঞ্চুরি রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ক্রিকেটেও জ্বলে উঠেছেন। তাই গ্রিনের চারে নামার চেয়েও পাঁচ বা ছয় নম্বরে কাকে খেলাবে কেকেআর, সে দিকে নজর দেওয়া উচিত দলের। ওখানেই বেশি সমস্যা হচ্ছে।’ যদিও শনিবার নাইটদের হয়ে বল হাতে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে ক্যামেরন গ্রিনকে।
ট্যাগ:


